চিনের রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন কমপক্ষে ৩১ জন। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে, চিনের উত্তর-পশ্চিমে স্থিত ইঞ্চুয়ান প্রদেশে। বৃহস্পতিবার, স্থানীয় সময় রাত ৮টা ৪৫ নাগাদ এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ড্র্যাগন বোট উৎসব উপলক্ষে বহু মানুষ রেস্তোরাঁটিতে ভিড় জমিয়েছিলেন।

আরও পড়ুন

সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজ সারলেন প্রধানমন্ত্রী

আমেরিকা সফরের দ্বিতীয় পর্যায়ে সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্টের আতিথেয়তা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে পৌঁছনোর পর তাঁকে ন্যাশানাল সায়েন্স ফাউন্ডেশন ঘুরিয়ে দেখান প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন। পরে হোয়াইট হাউসে তাঁকে নৈশভোজে স্বাগত জানান প্রেসিডেন্ট জো ও তাঁর স্ত্রী। সেখানে সৌজন্য বিনিময় হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। মোদিকে একটি ভিন্টেজ ক্যামেরা […]

আরও পড়ুন

এখনও নিখোঁজ, আটলান্টিক মহাসাগরের অতলে হারিয়ে যাওয়া সাবমেরিনের অবশিষ্ট আর মাত্র ৩০ ঘণ্টার অক্সিজেন

আটলান্টিক মহাসাগরের অতলে হারিয়ে যাওয়া সাবমেরিনটির এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি।কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ‘টাইটান সাবমার্সিবল’ নামের ওই ডুবোজাহাজে আর মাত্র ৩০ ঘণ্টার অক্সিজেন অবশিষ্ট আছে। খবর বিবিসির। সমুদ্রের নিচে পড়া থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে যাওয়ার কথা ছিল সাবমেরিনটির। কিন্তু গত রবিবার সমুদ্রে ডুব দেওয়ার ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই সেটি যোগাযোগ বিচ্ছিন্ন […]

আরও পড়ুন

নিউজিল্যান্ডে রেস্তোরাঁয় ঢুকে গ্রাহকদের এলোপাথাড়ি কোপ, জখম ৪

নিউজিল্যান্ডে একাধিক চিনা রেস্তোরাঁয় ঢুকে গ্রাহকদের এলোপাথাড়ি কোপালো এক যুবক। জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৯টা নাগাদ এক বছর চব্বিশের যুবক অকল্যান্ড শহরের একাধিক চিনা রেস্তোরাঁয় হানা দেয়। কুঠার জাতীয় ধারালো অস্ত্রের কোপে জখম হন রেস্তোরাঁয় খাবার খেতে আসা ৪ জন। তাঁদের তৎক্ষনাৎ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যেকের অবস্থাই এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। […]

আরও পড়ুন

ব্রিটেনে নেশাগ্রস্ত তরুণীকে ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল ভারতীয় পড়ুয়া

সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, তরুণটি নেশাবিহ্বল তরুণীকে পাঁজাকোলা করে তুলে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ঝাপসা সাদাকালো একটা ফ্রেম। কম স্পষ্ট। কিন্তু পরের ঘটনাক্রমে কোথাও কোনও অস্পষ্টতা ছিল না। সে তরুণীকে তার ঘরে নিয়ে গিয়েছিল। এবং সেখানে তাঁকে সে ধর্ষণ করে! তার নাম প্রীত ভিকাল। বয়স কুড়ি। ধর্ষণের আগে বিছানায় শায়িতা ওই ইনটক্সিকেটেড তরুণীর ছবিও তোলে সে। […]

আরও পড়ুন

আগামী ১ জুলাই থেকে ‘মৈত্রী-বন্ধন-মিতালী’ এক্সপ্রেসের ভাড়া বাড়ছে বাংলাদেশ রেলওয়ে

ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনের ভাড়া এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল। আগামী পয়লা জুলাই থেকেই নতুন ভাড়া চালু হচ্ছে মৈত্রী, মিতালী এবং বন্ধন এক্সপ্রেসে। বাংলাদেশি টাকার তুলনায় ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এবং ভ্রমণ কর বেড়ে যাওয়ার ফলেই তিন ট্রেনে ভাড়া বাড়ানো হয়েছে বলে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে  ব্যাখ্যা দেওয়া হয়েছে। ১৫ বছর আগে ২০০৮ সালের […]

আরও পড়ুন

ফ্রান্সে ভূমিকম্প, রিখটার স্কেলে ৫.৮

এবার ফ্রান্সে জোরালো ভূমিকম্প। কেঁপে উঠল ফ্রান্সের পশ্চিম প্রান্ত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮। হতাহতের কোনও খবর নেই। কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে।

আরও পড়ুন

বেলারুশে পরমাণু অস্ত্র পাঠালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

প্রথম দফায় কৌশলগত পরমাণু অস্ত্র বেলারুশে পাঠাল রাশিয়া। এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়াতে হামলা হলে বা হুমকির মুখে পড়লে তবেই এই অস্ত্র ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পুতিন।   রাশিয়া থেকে পারমাণবিক বোমা এবং ক্ষেপণাস্ত্র বেলারুশের মাটিতে পৌঁছাতে শুরু করেছে। রাশিয়ার একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট […]

আরও পড়ুন

উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশে ভূমিকম্প, কম্পনের মাত্রা ৪.৮

শুক্রবার সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ । কম্পন অনুভূত হয়েছে ভারতের অসম এবং উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যেও। এদিন সকাল ১০টা বেজে ১৬ মিনিটে এই ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশের অভ্যন্তরে, সিলেটের গোলাপগঞ্জ থেকে ১২ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে এই […]

আরও পড়ুন

ঘূর্ণিঝড় বিপর্যয়: ৬২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরালো পাকিস্তান

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’ সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সিন্ধ প্রদেশ থেকে ৬২০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিল পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যার সময় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি পাকিস্তানের সিন্ধু প্রদেশের থাট্টা জেলার কেটি বন্দরা এবং গুজরাতের কচ্ছ জেলায় আছড়ে পড়তে পারে। সিন্ধ প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল মেমন সংবাদমাধ্যমকে বলেন, সিন্ধ এর উপকূলবর্তী অঞ্চলগুলির কাছাকাছি জায়গাগুলি থেকে প্রায় ৬২ হাজার লোককে সরিয়ে নেওয়া […]

আরও পড়ুন
error: Content is protected !!