```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্যারিসে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩০

প্যারিসের একটি প্রাচীন ভবনের অন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এই ঘটনায় অন্ততপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দু’জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি’র।জানা গেছে, সেন্ট্রাল প্যারিসের রুয়ে সেন্ট-জ্যাকস সড়কের যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে একটি ডিজাইন স্কুল এবং ক্যাথলিক শিক্ষা ব্যবস্থার সদর দপ্তর অবস্থিত।উদ্ধারকর্মীরা ভবনটির ধ্বংসাবশেষে তল্লাশি চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, গ্যাস বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের আগে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। তবে কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ বলেন, বিস্ফোরণ থেকে ভবনটিতে ভয়াবহ আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড দারমানিন ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি আরও বলেন, ধ্বংসস্তূপের নিচে আরও হতাহত কাউকে পাওয়া যেতে পারে। স্নিফার কুকুর দিয়ে তা শনাক্তের চেষ্টা চলছে। প্যারিসের বাম তীর এলাকার ল্যাটিন কোয়ার্টার থেকে দক্ষিণে যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছে, তা পর্যটকদের কাছে জনপ্রিয় এবং ছাত্রদের থাকার জন্য পরিচিত।

error: Content is protected !!