ভারত সহ বেশিরভাগ দেশের ক্ষেত্রে ৯০ দিনের জন্য শুল্কনীতি স্থগিত, চিনের উপর ১২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

ভারত সহ বিশ্বের বেশিরভাগ দেশের ক্ষেত্রে আগামী তিন মাসের জন্য শুল্কনীতি স্থগিত রাখার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ব্যতিক্রম চিন ৷ কারণ বেজিংকে স্বস্তি না-দিয়ে উল্টে চিনা পণ্যের উপর ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য্য কার্যকর করার কথা জানিয়ে দিলেন ট্রাম্প ৷ বিশ্ববাজারে মন্দার কারণে বুধবার হঠাৎ করে বেশিরভাগ দেশের ক্ষেত্রে তাঁর নয়া শুল্কনীতি […]

আরও পড়ুন

ভিকট্রি ডে প্যারেডে রাশিয়ার আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে

রাশিয়ায় আসার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছিল রাশিয়া ৷ আগামী 9 মে সেই যুদ্ধ জয়ের 80 বছর ৷ রাশিয়ার উপ-বিদেশ মন্ত্রী আন্দ্রে রুদেঙ্কো জানিয়েছেন, বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ এবিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে অবশ্য এখনও কিছু জানানো হয়নি ৷ পুতিন সরকারের আশা, […]

আরও পড়ুন

শুল্কনীতি থেকে পিছু হটছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প!

দ্বিতীয়বাার শপথ নিয়েই বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সেই মত বিভিন্ন দেশের পণ্যের উপর আমদানি শুল্ক ঘোষণা করেছেন তিনি ৷ ভারতের পণ্যের উপরও 26 শতাংশ শুল্ক আরোপ করেছেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প ৷ 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ […]

আরও পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন আমেরিকানরা, সামিল ৫০ অঙ্গরাজ্যেই

আমেরিকানদের কখা ভেবেই, তাঁদের উন্নয়ন করতেই প্রেসিডেন্ট হয়েছেন। বারবার এমনটাই দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নির্বাচনে তাঁর এজেন্ডাই ছিল মার্কিন মুলুককে আরও শক্তিশালি করে তোলা। মার্কিন মুলুককে ফের সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলা। ভোটপ্রচারে সেই কথাই বারবার বলে এসেছেন ট্রাম্প। সেই কারণেই মার্কিনিদের ঢালাও ভোট পেয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েছেন তিনি। কিন্তু ক্ষমতায় বসার চারমাসের […]

আরও পড়ুন

প্রধানমন্ত্রী মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করল শ্রীলঙ্কা সরকার

শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘লঙ্কা মিত্রা বিভূষণা’ সম্মানে সম্মানিত করেন ৷ দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷ এর আগেও একাধিক দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন মোদি ৷ এদিন শ্রীলঙ্কার রাজধানী […]

আরও পড়ুন

২ দিনের শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী মোদি

থাইল্যান্ডের পর শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার রাতে দ্বীপরাষ্ট্রের রাজধানী কলম্বোতে পৌঁছন তিনি ৷ দায়িত্বে আসীন হওয়ার পর গত সেপ্টেম্বরে প্রথম ভারত সফরে এসেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ৷ এবার দুই দেশের সামগ্রিক দ্বি-পাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা, বাণিজ্য ও শক্তি নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মোদি ৷ভারতীয় সময় শুক্রবার রাত ৯টা নাগাদ […]

আরও পড়ুন

কানাডায় খুন ভারতীয় নাগরিক!

কানাডায় ছুরি মেরে খুন করা হল এক ভারতীয় নাগরিককে। সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় পুলিশ। এই ঘটনা ওটাওয়া শহরের রকল্যান্ড এলাকার। কানাডার ভারতীয় দূতাবাস এই ঘটনার খবর দিয়ে জানিয়েছে, তারা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগে আছে। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, “ওটাওয়ার কাছে রকল্যান্ডে এক ভারতীয় নাগরিকের ছুরির আঘাতে মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে হেফাজতে […]

আরও পড়ুন

আমেরিকার পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক চাপাল চিন

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমার যার জেরে অস্থিরতা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এবার তাকে ঘিরে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেল। বুধবার চিন, ভারত সহ অনেক দেশের উপরে রেসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টা শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। শুক্রবার চিনের অর্থমন্ত্রক জানায়, আমেরিকার সব পণ্যে অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে। যা ১০ এপ্রিল থেকে লাগু […]

আরও পড়ুন

‘বাংলাদেশের মাটিতে হবে না কোনও ভারত বিরোধী কর্মকাণ্ড’, নরেন্দ্র মোদিকে আশ্বাস ইউনূসের

ঢাকা: চিন্ময় প্রভুর মুক্তির বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে দ্রুত ব্যবস্থা নেবেন। শুধু তাই নয়, বাংলাদেশের মাটিতে ভারতবিরোধী কোনও কর্মকাণ্ড যাতে না হয় সেবিষয়টিও দেখবেন তিনি। ব্যাংককে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে এই দুটি বিষয়ে প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে হোটেলের লবিতে মাত্র ১০ […]

আরও পড়ুন

‘বিমস্টেক’ বৈঠকে ইউনুসকে কড়া বার্তা মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইলেন উপদেষ্টা সরকারের প্রধান মহম্মদ ইউনুস। অন্যদিকে, বাংলাদেশের মাটিতে হিন্দুদের উপর চলতে থাকা বেলাগাম হিংসায় ঘটনায় ইউনুসকে কড়া বার্তা দিলেন মোদিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘদিন ধরেই সাক্ষাৎ করতে চাইছিলেন ইউনুস। তবে ভারত সরকারের তরফে শুরুতে এই বিষয়ে কোনও উদ্যোগ না নেওয়া হলেও […]

আরও পড়ুন
error: Content is protected !!