তিব্বতে তুষারধসে মৃত ৮

তিব্বতে তুষারধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের এবং বহু মানুষ নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজদের সঠিক সংখ্যা জানা যায়নি। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ জানান, তাঁরা গতকাল রাতে উদ্ধার কাজে চালিয়ে ১৩১ জন মানুষ এবং ২৮টি গাড়ি ঘটনাস্থলে উদ্ধার করেছে। চিনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি ওয়ার্কিং গ্রুপও পাঠিয়েছে।

আরও পড়ুন

যুদ্ধের আবহের মধ্যেই ভয়াবহ কপ্টার দুর্ঘটনা মৃত ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী সহ ১৬

ইউক্রেনে নার্সারি স্কুলের উপর ভেঙে পড়ল সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্টরস্কি-সহ একাধিক ব্যক্তির। প্রাথমিক ভাবে জানা গিয়েছে দুই শিশু-সহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ইতিমধ্যেই উদ্দারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কিয়েভের স্থানীয় প্রশাসন। তবে হেলিকপ্টার ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি। 

আরও পড়ুন

জার্মানিতে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক গ্রেটা থুনবার্গ

জার্মানিতে বিক্ষোভ প্রদর্শন করার সময় পুলিশের হাতে আটক পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। জানা গিয়েছে, জার্মানির লুয়েৎজেরাথ গ্রাম সংলগ্ন একটি কয়লা খনিকে আরও প্রসারিত করার পরিকল্পনা করেছিল স্থানীয় প্রশাসন। সেই কারণে একটি গ্রামকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছিল। সেই প্রকল্পের বিরুদ্ধেই বিক্ষোভে সামিল হন গ্রেটা। কিন্তু সেই বিক্ষোভ চলাকালীনই তাঁকে আটক করে পুলিশ। যদিও কিছু […]

আরও পড়ুন

আফগানিস্তানে ঠাণ্ডায় মৃত্যু ২০ জনের, শীতের কামড়ে শেষ ৪ হাজার গৃহপালিত পশু

কনকন ঠাণ্ডায় কাঁপছে আফগানিস্তান। হঠাৎ করেই আফগানিস্তান জুড়ে তাপমাত্রার পারদ নীচে নামতে শুরু করেছে। যার জেরে আফগানিস্তানে ইতিমধ্যেই ২০ জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় বাগদিস প্রদেশে কমপক্ষে ৪ হাজার গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে বলে খবর। জানা যায়, হেরাট প্রদেশে প্রচণ্ড ঠাণ্ডায় জমে গিয়ে রাস্তার উপর মৃত্যু হয় এক ব্যক্তির। হেরাট প্রদেশ থেকে ওই ব্যক্তি ইরানে পাড়ি […]

আরও পড়ুন

চরম খাদ্য সংকটে পাকিস্তান! সাহায্য চেয়ে মোদিকে ফোন পাক প্রধানমন্ত্রীর

চরম খাদ্য সংকট পাকিস্তান। দেশের বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। খাদ্য সামগ্রীর গাড়ি দেখলেই পিছু নিচ্ছে বুভুক্ষু মানুষ। বেশিরভাগ রেশন দোকান বন্ধ। বিদ্যুতের অভাবে জলের পাম্প চালানো যাচ্ছে না অনেক জায়গায়। ফলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। দেশের এই পরিস্থিতির জন্য লজ্জিত পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ  । দেশের এই পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের জন্য দেশে দেশে […]

আরও পড়ুন

অবশেষে উদ্ধার নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স

অবশেষে উদ্ধার নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স। ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সংবাদসংস্থা এই খবর দিয়েছে। ব্ল্যাকবক্স উদ্ধারের পাশাপাশি বিমানবন্দরের তরফ থেকে বলা হয়েছে, প্রাথমিক খবরে চার থেকে পাঁচজনের জীবিত থাকার যে খবর দেওয়া হয়েছিল, তা ঠিক নয়। দুর্ঘটনায় ৭২জন যাত্রী প্রাণ হারিয়েছেন। উদ্ধারকাজের দায়িত্বে থাকা শের বাথ ঠাকুর সংবাদসংস্থাকে জানিয়েছেন, এখনও পর্যন্ত […]

আরও পড়ুন

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে ৬.১

ভোর ৪টে নাগাদ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি হলেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও এখনও অবধি জারি করা হয়নি বলেই স্থানীয় সূত্রে খবর। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, সোমবার রাত ৩টে ৫৯ মিনিট নাগাদ ইন্দোনেশিয়ায় উত্তর সুমাত্রা […]

আরও পড়ুন

তুষারঝড়ে মৃত ২৬, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় জারি জরুরী অবস্থা

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ তুষারপাতের দরুণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। মঞ্জুর করছেন বিশেষ অর্থ। তুষারপাত শুরু হয় গত ২৬ ডিসেম্বর থেকে। এখনও পর্যন্ত তুষারঝড়ে ২৬জন প্রাণ হারিয়েছেন। এলাকাবাসীকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

১৯টি শিশু মৃত্যু! উজবেকিস্তানে নিষিদ্ধ উত্তরপ্রদেশের মারিওন বায়োটেকের তৈরি ২টি কাশির সিরাপ, জানাল হু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সুপারিশ করেছে যে উত্তরপ্রদেশের নয়ডা-ভিত্তিক কোম্পানি মারিওন বায়োটেকের তৈরি দুটি কাশির সিরাপ উজবেকিস্তানের শিশুদের জন্য ব্যবহার করা উচিত নয়। বুধবার একটি মেডিকেল পণ্য সতর্কতায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে মারিওন বায়োটেক দ্বারা নির্মিত দুটি কাশির সিরাপই “নিম্নমানের চিকিৎসা পণ্য”, “এমন পণ্য যা গুণমানের মান বা স্পেসিফিকেশন পূরণ করতে ব্যর্থ  হয়েছে। বাতিল করা […]

আরও পড়ুন

মিজোরামের সীমান্তে ভয়াবহ বিমান হামলা চালাল মায়নামার এয়ারফোর্স

মিজোরামের সীমান্তে বোমা বর্ষণ করেছে মায়ানমার। মিজোরাম সংলগ্ন সীমান্তে সন্ত্রানবাদী-সংগঠনের ক্যাম্প লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মায়নামার সেনাবাহিনী। দুই দেশের সীমানায় অবস্থিত সন্ত্রাসবাদী সংগঠনের একটি ক্যাম্প লক্ষ্য করে ওই বোমা ফেলা হয়। এই হামলায় সন্ত্রাসবাদী সংগঠনের বেশ কিছু লোকের হতাহত হওয়ার খবর পাওয়া গেলেও ভারতীয় সেনাসূত্রে খবর, এই বিমান হামলায় ভারতীয় সীমান্তে কোন […]

আরও পড়ুন
error: Content is protected !!