আমেরিকা জুড়ে স্তব্ধ বিমান পরিষেবা, সাইবার হামলার আশঙ্কা!

প্রযুক্তিগত ত্রুটির কারণে গোটা আমেরিকা জুড়ে বিমান পরিষেবা বিঘ্নিত হল। দেশের আকাশে যত মার্কিন বিমান ছিল, তাদের অধিকাংশকেই  জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়। এই যান্ত্রিক ত্রুটির কথা সমস্ত বিমানের পাইলট এবং কর্মীদের জানিয়ে দেয় আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। ওই সংস্থাকে উদ্ধৃত করে বুধবার এ খবর জানিয়েছে এনবিসি(NBC)। এই ঘটনায় সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। এদিন […]

আরও পড়ুন

তীব্র আর্থিক সংকটে জেরবার পাকিস্তানকে ৩৬০ মিলিয়ন ইউরো আর্থিক সাহায্য দিচ্ছে ফ্রান্স

তীব্র আর্থিক সংকটে জেরবার পাকিস্তান। বিভিন্ন দেশের কাছে আর্থিক সাহায্য চাইছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অধিকাংশ দেশ যখন সন্ত্রাসবাদের আঁতুরঘর হিসেবে পরিচিত দেশটিকে আর্থিক সাহায্য দিতে গড়িমসি করছে, তখনই ‘দেবদূতের’ মতো এগিয়ে এলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রো। সোমবার র তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, চরম আর্থিক সঙ্কটে পড়া পাকিস্তানকে ৩৬০ মিলিয়ন ইউরো আর্থিক অনুদান হিসেবে […]

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে ৭.৭

ইন্দোনেশিয়া ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ান দ্বীপ অ্যাম্বোনের দক্ষিণে ৪২৭ কিলোমিটার দক্ষিণে প্রায় ৯৬ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ায় এই ভূমিকম্পের পরে একের পর এক আফটারশক আসছে । ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য তুলে নেওয়া হয়। ইন্দোনেশিয়ার পাশাপাশি কম্পন অনুভূত হয় তিমুর, মালুকু দ্বীপপুঞ্জ এবং পাপুয়া […]

আরও পড়ুন

ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনে হামলা

ব্রাজিলের রাষ্ট্রপতি ভবন-সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে হামলা চালালেন প্রাক্তন রাষ্ট্রপ্রধানের সমর্থকেরা। তাঁরা একত্রিত হয়ে রাষ্ট্রপতি ভবন আক্রমণ করেন। ঘিরে ফেলা হয় ব্রাজিলের কংগ্রেস এবং সুপ্রিম কোর্টও। ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থকদের এই হামলা ফিরিয়ে দিয়েছে দু’বছর আগের আমেরিকার স্মৃতি। আমেরিকার ক্যাপিটলে ২০২১ সালের ৬ জানুয়ারি এ ভাবেই হামলা চালিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। গত […]

আরও পড়ুন

সেনেগালে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩৯, আহত ৮৭

সেনেগালে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ। প্রাণ গেল ৩৯ জনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৮৭ জন। সোমবার মধ্য সেনেগালের কাফরাইন শহরে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একসঙ্গে এতে মানুষের মৃত্যু হওয়ায় সোমবার জাতীয় শোক ঘোষণা করেছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল। সোমবার দুর্ঘটনাার খবর পাওয়ার পর এই নিয়ে টুইট করেন তিনি। “ভয়ঙ্কর দুর্ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। […]

আরও পড়ুন

আমেরিকার ভার্জিনিয়ায় বকা খেয়ে শিক্ষিকাকে গুলি ৬ বছরের পড়ুয়ার

আমেরিকার স্কুলে বন্দুক হাতে এবার ছয় বছরের শিশুর তাণ্ডব! গুলিবিদ্ধ শিক্ষিকা। অবাক করা এই ঘটনা ভার্জিনিার নিউপোর্ট নিউসের একটি এলিমেন্টরি স্কুলের। শিশুটিকে আটক করেছে পুলিশ। গুরুতর জখম শিক্ষিকাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অভিযুক্ত শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশ। গুলি চালানোর ঘটনার পরেই ওই প্রাথমিক স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। শহরের পুলিশ প্রধান স্টিভ ড্রিউ জানিয়েছেন, আক্রান্ত […]

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশু-সহ তিনজন। সংঘর্ষের জেরে ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের মেন বিচ এলাকায়। ঘটনার পরই সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে অস্ট্রেলিয়ার পরিবহন দপ্তর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের শুরুতে এই এলাকায় সমুদ্রের উপরে হেলিকপ্টারে চড়া-পর্যটকদের কাছে […]

আরও পড়ুন

তুষারঝড় বিপর্যস্ত আমেরিকা, মৃতের সংখ্যা বেড়ে ৬০, তাপমাত্রা মাইনাস ৪৮

পাঁচ দিন ধরে চলা ‘সাইক্লোন বোমা’ বা তুষারঝড় লন্ডভন্ড পূর্ব আমেরিকা। বড়দিনের উৎসবকে ম্লান করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ এ। সবচেয়ে ক্ষতি হয়েছে নিউইয়র্কের বুফালো এলাকায়। তুষার ঝড়ের দাপটে একরকম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই এলাকা। মারাত্মক প্রভাব পড়েছে বিদ্যুৎ পরিষেবার উপরে।তুষারঝড়ের জেরে পূর্ব আমেরিকার প্রায় ২ লাখ বাসিন্দাকে প্রবল ঠাণ্ডার মধ্যেই বিদুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন […]

আরও পড়ুন

নেপালের প্রধানমন্ত্রী হলেন মাওবাদী নেতা প্রচণ্ড

এবারেও তার প্রধানমন্ত্রী হওয়াটা যথেষ্ট নাটকীয়।  তিনি ছিলেন নেপালি কংগ্রেসের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার নেতৃত্বে পাঁচ দলের জোটের অন্যতম শরিক। কিন্তু প্রচণ্ড সেই জোট থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ পরেই কে পি শর্মা ওলির  নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অফ নেপালের সঙ্গে হাত মেলান। আরো কিছু ছোট পার্টির সমর্থনও তিনি জোগাড় করেন। সোমবার তার দায়িত্ব নেয়ার […]

আরও পড়ুন

জাপানে ভারি তুষারপাতে মৃত ১৪

জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ইয়ামাগাতাসহ দেশটির বিভিন্ন অংশে গত কয়েক দিনে ভারি তুষারপাতে অন্তত ১৪ জন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ২০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।  জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের উত্তরাঞ্চল এবং জাপান সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরও ভারি তুষারপাত ও তুষার ঝড়ের সতর্কতাও জারি […]

আরও পড়ুন
error: Content is protected !!