ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনক, আগামী ২৮ অক্টোবর শপথ 

ইতিহাস গড়ে প্রথম ভারতীয় বংশোদ্ভুত হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনক। প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন । আজ সোমবার দলের ১৯১ জন সাংসদ পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনককে সমর্থন জানানোর পরেই লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন পেনি মোরডেন্ট। আগামী ২৮ অক্টোবর বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন […]

আরও পড়ুন

ঘূর্ণিঝড় সিত্রাং-এর অগ্রভাগ আছড়ে পড়ল বাংলাদেশ উপকূলে

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে। সোমবার সন্ধ্যায় উপকূলে আঘাত হানে। আঘাত হানার সঙ্গে সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।  বাংলাদেশের আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে চট্টগ্রাম এবং বরিশাল উপকূলের মধ্যবর্তী ভোলার কাছ দিয়ে অতিক্রম করছে ঘূর্ণিঝড় সিত্রাং। আজ মধ্যরাতে ঘূর্ণিঝড়ের মূল অংশ বরিশাল ও চট্টগ্রামের উপকূল […]

আরও পড়ুন

চোখের দৃষ্টি হারালেন সলমন রুশদি, অকেজো একটি হাতও

আততায়ী হামলায় এক চোখের দৃষ্টি হারিয়েছেন সলমন রুশদি। অকেজো হয়েছে একটি হাতও। শরীরের নানা অংশে গভীর ক্ষত রয়েছে। এমনটাই জানালেন তাঁর এজেন্ট অ্যান্ড্রু উইলি। প্রসঙ্গত, নিউ ইয়র্কে একটি আলোচনা সভায় হামলা করা হয়েছিল প্রবীণ লেখককে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে। বুকারজয়ী লেখকের এজেন্ট জানান, রুশদির গলা আর […]

আরও পড়ুন

ব্রিটেনের প্রধানমন্ত্রীত্বের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ঋষি সুনাক

কনজার্ভেটিভ পার্টির ১০০জন সাংসদের সমর্থন পেয়ে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রীত্বের দৌড়ের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক। সম্প্রতি ট্যাক্স ছাড় বিতর্কের জেরে ৪৫দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন লিজ ট্রাস। তাই ফের একবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার প্রবল সম্ভবনা তৈরি হয়েছে ঋষির। এবার অন্য কোনও টোরি নেতা যদি ১০০জন সাংসদের নমিনেশন পেতে ব্যর্থ হন তাহলে কোনও ভোটাভুটি […]

আরও পড়ুন

চোখে সফল অস্ত্রোপচার, দীপাবলির আগেই দেশে ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

চোখে একাধিকবার অস্ত্রোপচারও হলেও সমস্যা পুরোপুরি মেটেনি৷ তাই চিকিৎসকদের পরামর্শে আমেরিকায় গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ফের একবার চোখের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত হয়৷  এবার চোখের জটিল অস্ত্রোপচার করে কালীপুজোর আগেই আমেরিকা থেকে দেশে ফিরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য প্রায় তিন সপ্তাহ মার্কিন মুলুকে ছিলেন অভিষেক। দলীয় সূত্রে জানা গিয়েছে, […]

আরও পড়ুন

আগামী বছর থেকে মার্কিন মুলুকে দিওয়ালিতে সরকারী ছুটি

কয়েকদিনের মধ্যেই আলোর উৎসব দীপাবলিতে সেজে উঠবে ভারতবাসী। আর সেই আলোর ছটা পৌঁছল মার্কিন মুলুকেও। আগামী বছর থেকে দীপাবলিতে নিউ ইয়র্কের স্কুলে সরকারি ছুটি ঘোষণা করতে চলেছে আমেরিকা। দীপাবলিকে সরকারি ছুটি ঘোষণার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন সেখানে বসবাসকারী ভারতীয় বংশদ্ভুতরা। অবশেষে সেই দাবি মেনে ছুটি ঘোষণা করার কথা জানালেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।

আরও পড়ুন

৩০ ঘণ্টার বেশি ইস্তাম্বুল বিমানবন্দরে আটকে লুফতহানসার বিমান, চরম দুর্ভোগে যাত্রীরারা

যাত্রীদের প্রবল ভোগান্তিতে ফেলে লুফতহানসার একটি বিমান জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে বেঙ্গালুরুতে পৌঁছতে ৯ ঘণ্টার বদলে সময় নিল ২দিন। সূত্রের খবর, লুফতহানসার ওই বিমানটি মাঝপথে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে সেখানে টানা ৩০ ঘণ্টারও বেশি আটকে ছিল। সূত্রের খবর, বিমানে চিকিৎসা সংক্রান্ত জরুরি কারণে মজুত থাকে অক্সিজেন সিলিন্ডার। সেই অক্সিজেন সিলিন্ডার পাল্টানোর জন্য লুফতহানসার বিমানটি ইস্তাম্বুল বিমানবন্দরে […]

আরও পড়ুন

আগামী ২৮ অক্টোবর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন, ফের দৌড়ে বরিস জনসন

আগামী ২৮ অক্টোবর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে নির্বাচন হবে। বৃহস্পতিবার লিজ ট্রাসের পদত্যাগের পরে এ কথা ঘোষণা করেছেন টোরি দলের অন্যতম নেতা তথা ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যর গ্রাহাম ব্র্যাডি । ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের বলেন, ‘পরবর্তী নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আগামী সপ্তাহেই নির্বাচন হবে। ২৮ অক্টোবরের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন।’ অন্যদিকে লিজ […]

আরও পড়ুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিরামারের একটি বাড়িতে ভেঙে পড়ে ছোট বিমান। মিরামারে একটি বাড়ির ছাদে বিমান ভেঙে পড়তেই, পরপর ২ জনের মৃত্যু হয়। জানা যায়, বিমানের মধ্যে যে ২ জন ছিলেন, তাঁদেরই মৃত্যু হয়। মিরামরের যে বাড়িতে বিমানটি ভেঙে পড়ে, সেখানকার বাসিন্দারা কেমন আছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ফ্লোরিডার ওই বিমান দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে […]

আরও পড়ুন

গদিচ্যুত হওয়ার পর পাকিস্তান উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল

গদি হারিয়েও কুর্সি দখলের লড়াইয়ে পিছিয়ে নেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান উপনির্বাচনে তা আবারও প্রমাণ করলেন তিনি। দেশের ক্ষমতাসীন জোটকে পেছনে ফেলে উপনির্বাচনে বড় জয়ের মুখ দেখল ইমরানের দল  পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কয়েকটি কেন্দ্র বাদে বেশিরভাগেই বিপুল ভোটে জয়লাভ করল পিটিআই। পিটিআই-এর এই জয় কি সার্বিকভাবে ইমরান খানের ঘুরে দাঁড়ানোরই ইঙ্গিত বলেই মনে করা […]

আরও পড়ুন
error: Content is protected !!