শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে জাপানে এলেন নরেন্দ্র মোদি

মঙ্গলবার জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যে যোগ দিতে গিয়েছেন তিনি । মোদি বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে শিনজোর শেযকৃত্যে শ্রদ্ধা জানাতে যোগ দেবেন । ২০ টিরও বেশি রাষ্ট্র ও সরকারের প্রধান-সহ ১০০ টিরও বেশি দেশের প্রতিনিধিরা মঙ্গলবার আবের শেষকৃত্যে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে । জাপানে […]

আরও পড়ুন

ফের ভয়াবহ বিস্ফোরণ কাবুলে, মৃত ৪, আহত ১০

ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। আজ শুক্রবার রাজধানীর গ্রিন জোন বা অভিজাত এলাকা হিসেবে পরিচিত ওয়াজির আকবর খানের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে […]

আরও পড়ুন

হিজাব না পরার অপরাধে গ্রেফতার, লকআপে তরুণীর মৃত্যুর জেরে উত্তপ্ত ইরান

 হিজাব না পরার অপরাধে তরুণী মাশা আমিনির গ্রেফতার ও পরে পুলিশ লকআপে তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ তপ্ত হচ্ছে ইরান। তরুণীর অন্ত্যেষ্টিতে সামিল হন শতাধিক মহিলা। তারা প্রত্যেকে হিজাব খুলে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। ফাটাতে হয়েছে টিয়ারগ্যাসের শেল। তাতেও প্রতিবাদীদের দমিয়ে রাখা যায়নি। তারা সমবেত ভাবে ইরান সরকারের বিরুদ্ধে […]

আরও পড়ুন

ফের ভূমিধস নেপালে, আহত ১১, মৃত ১৭, নিখোঁজ ৫

ফের ভূমিধস নেপালে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে নেপালের আচ্ছাম জেলায় ৷ স্থানীয় প্রশাসনের থেকে জানা গিয়েছে যে এখনও পর্যন্ত ওই ভূমিধসে মৃত্যু হয়েছে ১৭ জনের ৷ এখনও পর্যন্ত ৫ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে ৷ নেপালের তরফে সরকারি ভাবে জানানো হয়েছে যে শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হয় ৷ সেই বৃষ্টিতেই এই ভূমিধস ৷ বহু […]

আরও পড়ুন

উজবেকিস্তানে এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী

 উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায় করোনা অতিমারী এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংকটের জেরে সারা বিশ্বের সরবরাহ শৃঙ্খল বাধাপ্রাপ্ত হয়েছে ৷ পাশাপাশি জানান, ভারতকে উৎপাদনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে তৈরি করতে তাঁর সরকার বদ্ধপরিকর ৷

আরও পড়ুন

এবার এয়ার ইন্ডিয়ার বিমানে ধোঁয়া, অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেল

 দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান ৷ মাসকাট বিমানবন্দরে রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোচি-গামী এয়ার ইন্ডিয়ার ওই এক্সপ্রেস বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ তৎপরতার সঙ্গে বিমানবন্দর কর্মীরা বিমানের সকল যাত্রীকে বের করে আনতে সক্ষম হয়েছেন ৷ চার শিশু-সহ বিমানের ১৪৫ জন যাত্রী আপাতত নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন

সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস!

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বিশ্বের তাবড় নেতারা। রানির মৃ্ত্যুতে জাতীয় শোক ঘোষণা করেছে ব্রিটিশ সরকার৷ অর্ধনমিত রাখা হচ্ছে জাতীয় পতাকা। রাজপ্রাসাদের বাইরে শয়ে শয়ে ব্রিটিশ নাগরিক শোকে মূহ্যমান হয়ে জাতীয় সঙ্গীত গেয়ে চলেছেন। এক মুহূর্তে যেন গোটা দেশ মাতৃহারা হওয়ার শোকে ডুবে গিয়েছে। রানির মৃত্যুতে বদলে গেল অনেক কিছুই৷ বদলে গেল […]

আরও পড়ুন

প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ

এক যুগের অবসান। প্রয়াত ব্রিটেন রানী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিস ৯৬ বছর। গত কয়েক ঘণ্টা ধরেই তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। অবশেষে বাকিংহাম প্যালেস থেকে তাঁর মৃত্যু খবর ঘোষণা করা হল।

আরও পড়ুন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা সঙ্কটজনক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা সঙ্কটজনক। বাকিংহ্যাম প্যালেস সূত্রে খবর তেমনটাই ৷ বাসভবনেই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, বুধবার তাঁর বরিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে যোগদানের কথা থাকলেও শারীরিক অসুস্থতার জেরে সেই বৈঠক রানি এড়িয়ে গিয়েছেন ৷ গত অক্টোবর থেকেই চলাফেরা করতে এবং উঠে দাঁড়াতে সমস্যা হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথের ৷ […]

আরও পড়ুন

চিনে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

চিনে ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ৪৬ জনের প্রাণহানির খবর সামনে এসেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। মার্কিন ভূতত্ত্ববিদের সমীক্ষা অনুযায়ী, সোমবার ভয়ংকর ভূমিকম্প অনুভূত হয় সিচুয়ান প্রদেশের কাংডিংয়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ ৪৩ কিমি এলাকা। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আরও পড়ুন
error: Content is protected !!