ঋষি সুনাককে হারিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

পারলেন না ঋষি সুনাক । বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে জিতলেন বিদেশ মন্ত্রী লিজ ট্রাস। আগামিকাল  মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। মার্গারেট থ্যাচার, টেরেসা মে’র পরে লিজ ট্রাস হলেন তৃতীয় মহিলা, যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।  দলের একাধিক মন্ত্রীর বিদ্রোহের ধাক্কায় গত জুলাই মাসে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন বরিস জনসন। তাঁর স্থলাভিষিক্ত হওয়ার […]

আরও পড়ুন

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিনের সিচুয়ান, রিখটার স্কেলে ৬.৬, নিহত ৭

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিন। সোমবার সকালে চিনের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যেই যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়েছে। এদিন সকালে সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের ৪৩ […]

আরও পড়ুন

শ্রীলঙ্কায় ফিরলেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ

শ্রীলঙ্কায় ফিরলেন সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ ৷ প্রায় ২ মাস পর শুক্রবার থাইল্যান্ড থেকে তিনি দ্বীপরাষ্ট্রে ফিরেছেন ৷ অর্থনীতির বেহাল দশা এবং গণ অভ্যুত্থানের জেরে গত ১৩ জুলাই সেনার সাহায্যে সপরিবার দেশ ছেড়ে পালিয়ে ছিলেন গোতাবায়া রাজাপক্ষ ৷ প্রসঙ্গত, তার কয়েকদিন আগেই ৯ জুলাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হাউস ছেড়ে সেনা ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন গোতাবায়া ৷ […]

আরও পড়ুন

আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, মৃত ১৮

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থি এক ধর্মীয় নেতাসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার জুমার নামাজের সময় গুজরগাহ মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

দুর্নীতি এবং পেগাসাস স্পাইওয়্যারের মতো একাধিক ইস্যুতে আমেরিকায় মোদি-আদানির বিরুদ্ধে মামলা

দুর্নীতি এবং পেগাসাস স্পাইওয়্যারের মতো একাধিক ইস্যুতে মামলা করলেন এক ইন্দো-আমেরিকান ৷ অভিযোগ দায়ের করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি এবং গৌতম আদানির বিরুদ্ধে ৷ এই মর্মে কলম্বিয়ার ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট এই বিখ্যাত ভারতীয়-সহ অন্যদের সমনও পাঠিয়েছে ৷ মোদি, রেড্ডি এবং আদানির বিরুদ্ধে মামলা করেছেন রিচমণ্ড নিবাসী গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট ডাঃ লোকেশ […]

আরও পড়ুন

প্রয়াত সোনিয়া গান্ধির মা পাওলো মাইনো, শোকপ্রকাশ মোদি-মমতার

প্রয়াত সোনিয়া গান্ধির মা শ্রীমতি পাওলা মাইনো ৷ গত বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সোনিয়ার মা, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ইতালিতে তাঁর বাড়িতে গত শনিবার, অর্থাৎ, ২৭ অগাস্ট মারা গিয়েছেন তিনি ৷ গতকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৷ এ কথা জানিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করেছেন৷ কংগ্রেস সভানেত্রী গত ২৩ অগাস্ট তাঁর অসুস্থ মা-কে দেখতে […]

আরও পড়ুন

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ১৬২, নিখোঁজ বহু

যত দিন গড়াচ্ছে, তত জটিল হচ্ছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। পাকিস্তানের বন্যায় এখনও পর্যন্ত ১১৬২ জনের মৃত্যু হয়েছে। একের পর এক মানুষের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ বহু মানুষ। বন্যায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৩৮৪ জন শিশু এবং ২৩১ জন মহিলা বলে পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলের তরফে জানানো হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানে গৃহহীন কয়েক হাজার মানুষ। […]

আরও পড়ুন

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ

প্রয়াত মিখাইল গর্বাচেভ ৷ সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন তথা শেষ প্রেসিডেন্ট ৷ ইউএসএসআরের এই নেতার বয়স হয়েছিল ৯১ ৷ মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোর দ্য সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গর্বাচেভ ৷ ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ একটি বিবৃতিতে জানিয়েছেন, তাঁর মৃত্যুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর শোক প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন

পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৩৩

বন্যায় পাকিস্তানে অব্যাহত মৃত্যুমিছিল ৷ ক্রমে ভয়াবহ হচ্ছে প্রতিবেশী দেশের বন্যা পরিস্থিতি৷  বন্যার ক্ষতিগ্রস্ত পাকিস্তানের ১১০ টি জেলা ৷ জুন মাস থেকে এখনও পর্যন্ত বন্যার কারণে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ জখম অথবা ঘরছাড়া হয়েছেন আরও হাজার খানেক মানুষ ৷ জানা গেছে, ১৪ জুন থেকে বৃষ্টি ও বন্যাজনিত কারণে অন্তত ১০৩৩ জনের মৃত্যু হয়েছে […]

আরও পড়ুন

বাসভবনে বন্ধু-বান্ধবদের নিয়ে পার্টিতে মদ্যপ অবস্থায় উদ্দাম নাচের ভিডিও প্রকাশ্যে, ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

 নিজের সরকারি বাসভবনে বন্ধু-বান্ধবদের নিয়ে পার্টি দিয়েছিলেন। সেই পার্টির কিছু উদ্দমতার ভিডিও ও ছবি প্রকাশ্যে আসে। যার জেরে ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। প্রধানমন্ত্রীর ড্রাগ টেস্ট হলেও সেই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে মেরিন। গত মাসে হেলসিঙ্কিতে নিজের বাসভবনে পার্টি দেন প্রধানমন্ত্রী সানা মেরিন। সেই পার্টির কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, […]

আরও পড়ুন
error: Content is protected !!