মার্কিন বাহিনীর হানা, ধরা পড়ার আগেই সপরিবারে আত্মঘাতী আইএস প্রধান আবু ইব্রাহিম আল হাসিমি আল কুরেইশি

মার্কিন বাহিনীর হাতে ধরা পড়া অবধারিত বুঝতে পেরেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিলেন আইএস প্রধান আবু ইব্রাহিম আল হাসিমি আল কুরেইশি ৷ উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের এই ঘটনায় আইএস প্রধান আবু ইব্রাহিম ছাড়াও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে৷ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন ৷ আবু ইব্রাহিমের […]

আরও পড়ুন

জোড়া ভূমিকম্প আফগানিস্তানে, মৃত ২৬

জোড়া ভূমিকম্প আফগানিস্তানে। এই ঘটনায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। সেইসঙ্গে ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুরে কম্পন অনুভূত হয় পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশে। যা আফগানিস্তানের সবথেকে পিছিয়ে পড়া এবং অনুন্নত এলাকা হিসেবে বিবেচিত হয়। রিখটার স্কেলে […]

আরও পড়ুন

আবু ধাবিতে ড্রোন হামলা, বিস্ফোরণে মৃত দুই ভারতীয় সহ ৩, আহত ৬

সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে ড্রোন হামলা ৷ বিস্ফোরণে প্রাণ গেল দুই ভারতীয় নাগরিক-সহ অন্তত তিনজনের ৷ আহত কমপক্ষে ৬ জন ৷  শহরের একটি বিরাট তেল মজুত পরিষেবা কেন্দ্রের কাছেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ হামলার জেরে পেট্রলের ট্যাঙ্ক ফেটে আগুন ছড়িয়ে পড়ে ৷ জানা গিয়েছে, সোমবারের এই ঘটনায় প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর […]

আরও পড়ুন

নিউইয়র্কে ১৯ তলা আবাসনে ভয়াবহ অগ্নিকান্ড, ৯ শিশু সহ মৃত ১৯

নিউইয়র্কের ইস্ট ১৮১ স্ট্রিটের একটি ১৯ তলা উঁচু আবাসনে আগুন লাগে ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের ৷ নিহতদের মধ্যে রয়েছে ৯ শিশু ৷ আহতের সংখ্যা প্রায় ৬০ জন ৷ যার মধ্যে ১৩ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ সাম্প্রতিক অতীতে নিউইয়র্কে এমন ভয়াবহ ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিটির ফায়ার কমিশনার ড্যানিয়েল […]

আরও পড়ুন

কোভিডের বুস্টার ডোজ নিয়েও করোনা পজিটিভ মার্কিন প্রতিরক্ষা সচিব

আমেরিকা দিন দিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এহেন সংকট কালে এবার করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। সোমবার টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন লয়েড অস্টিন। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ সকালে পরীক্ষার পর জানা গিয়েছে আমি করোনা পজিটিভ। ছুটিতে বাড়ি […]

আরও পড়ুন

বাংলাদেশের নারায়ণগঞ্জে বাস-ট্রেনের সংঘর্ষে মৃত ৪, আহত ৫

যানজটের কারণে রেললাইনের উপরেই দাঁড়িয়েছিল যাত্রীবোঝাই বাস। আর তখনই সাক্ষা‍ৎ নারায়ণগঞ্জগামী ট্রেন এসে ধাক্কা মারে বাসটিকে। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের ৪ যাত্রী। গুরুতর আহত হয়েছেন আরও ৫জন। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সংবাদমাধ্যমকে জানান, রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ নারায়ণগঞ্জের এক নম্বর রেলগেটের কাছে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে […]

আরও পড়ুন

বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ড একটি যাত্রীবাহী লঞ্চে, মৃত ৩২, আহত ১০০

বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ড একটি যাত্রীবাহী লঞ্চে৷ আগুনে পুড়ে ইতিমধ্যেই অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷  আহত হয়েছেন ১০০ জন। ভোররাতে ঝালোকাঠিতে সুগন্ধা নদীর উপর এমভি অভিযান শীর্ষক লঞ্চে ভয়াবহ আগুন লাগে ৷ দ্রুত গোটা লঞ্চে ছড়িয়ে পড়ে আগুন ৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর […]

আরও পড়ুন

মায়ানমারে খনিতে ধস, মৃত ১, নিখোঁজ কমপক্ষে ৭০

মায়ানমারে পাথরের খনিতে ধস ৷  খোঁজ পাওয়া যাচ্ছে না কমপক্ষে ৭০ জনের৷ ধবার উত্তর মায়ানমারে একটি জেড খনিতে ভূমিধসের ফলে অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৭০ জন। কাচিন রাজ্যের হপাকান্ত এলাকার ওই খনিতে ভোর ৪টে নাগাদ ভূমিধস হয়। উদ্ধারকারী দলের একজন সদস্য সংবাদসংস্থা-কে জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও […]

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূলে ১০ জন যাত্রী সহ ভেঙে পড়ল প্লেন, মৃত ৬, আশঙ্কাজনক ৪

আজ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূলে ১০ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল ছোট একটি প্লেন। জানা যাচ্ছে, ওই বিমানে বিমান চালকসহ আরও ৯ জন যাত্রী  ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভেঙে পড়া ওই বিমানের সব যাত্রীই শিশু। তাদের প্রত্যেকের বয়স ১০ থেকে ১২-এর মধ্যে। এই দুর্ঘটনায় ওই বিমানের মধ্যে থাকা ৬ জন যাত্রীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে […]

আরও পড়ুন

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাইয়ের’ ধ্বংসলীলায় মৃতের সংখ্যা বেড়ে ৮০

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাইয়ের’ ধ্বংসলীলায় রবিবার সকাল পর্যন্ত ৮০ জন প্রাণ হারিয়েছেন। আহত কয়েকশো। তাছাড়া নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। যদিও এখনও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সম্পূর্ণ হিসেবে করে উঠতে পারেনি স্থানীয় প্রশাসন। প্রতিকুল আবহাওয়ার জন্য বহু দ্বীপে পৌঁছতে পারছেন না উদ্ধারকারীরা। ফলে মৃত ও আহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের। সুপার টাইফুনের তাণ্ডবে অন্তত ১ […]

আরও পড়ুন
error: Content is protected !!