```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আবু ধাবিতে ড্রোন হামলা, বিস্ফোরণে মৃত দুই ভারতীয় সহ ৩, আহত ৬

সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে ড্রোন হামলা ৷ বিস্ফোরণে প্রাণ গেল দুই ভারতীয় নাগরিক-সহ অন্তত তিনজনের ৷ আহত কমপক্ষে ৬ জন ৷  শহরের একটি বিরাট তেল মজুত পরিষেবা কেন্দ্রের কাছেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ হামলার জেরে পেট্রলের ট্যাঙ্ক ফেটে আগুন ছড়িয়ে পড়ে ৷ জানা গিয়েছে, সোমবারের এই ঘটনায় প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর মিলেছে ৷ তাঁদের মধ্যে দু’জন ভারতীয় এবং একজন পাকিস্তানি ৷ এছাড়াও অন্তত ছ’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ তবে, তাঁদের আঘাত গুরুতর নয় ৷ ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইয়েমেনের ইরানি মদতপুষ্ট হাউথি জঙ্গিরা ৷

error: Content is protected !!