```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘এবার ডাক্তাররা কাজে ফিরুন’, আন্দোলনকারী চিকিৎসকদের আবার অনুরোধ রাজ্যে স্বাস্থ্য সচিবের

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার এখন তদন্ত করছে সিবিআই। এই অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর নাগরিক সমাজের পথে নামা এবং আরজি কর হাসপাতাল ভাঙচুর করার ঘটনা সকলেই দেখেছেন। তারপর থেকে চলছে লাগাতার আন্দোলন। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন চিকিৎসকদের […]

আরও পড়ুন

আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রাইকে ১৪দিনের জেল হেফাজতে নির্দেশ দিল আদালত, ‘ওর ফাঁসি চাই’ বলে চিৎকার জনতার

আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রাইকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখা হবে। এদিকে সূত্রের খবর, পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দিয়েছে অভিযুক্ত সঞ্জয়। এদিকে সঞ্জয়কে এদিন আদালতে তোলা হয়েছিল। সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রচন্ড বৃষ্টির মধ্য়েই এদিন আরজিকর কাণ্ডে  অভিযুক্ত সঞ্জয় রাইকে বের করা হয়। এরপর তাকে […]

আরও পড়ুন

সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলার চিকিৎসকরা

কর্মবিরতি চলবে। সুপ্রিম নির্দেশের পরেও নিজেদের অবস্থানে অনড় আরজি কর হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। আরজি করের পাশাপাশি বাংলার সব মেডিক্যাল কলেজে কর্মবিরতি চলবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে আন্দোলনরত চিকিৎসকদের তরফে জানানো হয়, কর্মবিরতি তাঁরা তুলছেন না। হাসপাতালের জরুরি বিভাগ যেমন চালু ছিল, তেমন চালু থাকবে। […]

আরও পড়ুন

প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং নির্যাতিতার ৪ সহকর্মী সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন শিয়ালদহ আদালতে

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় এবার প্রাক্তন অধ্যক্ষের গোপন জবানবন্দি নিল আদালত। বৃহস্পতিবার দুপুরে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে। কড়া নিরাপত্তা ছিল তাঁর জন্য। এর পর আদালতে গোপন জবানবন্দি দেন সন্দীপবাবু। সেদিনের ঘটনা নিয়ে কী জানেন প্রাক্তন অধ্যক্ষ, তা আদালতকে জানিয়েছেন তিনি। এছাড়া তাঁর […]

আরও পড়ুন

এক বিরোধী নেতা বলেছেন গুলি চলবে, আরজি করের ঘটনা নিয়ে রাজনীতি করবেন না, বার্তা সুপ্রিমকোর্টের!

আরজি করের ঘটনা রাজনীতির বিষয় নয়, তা সব দলকে বুঝতে হবে। বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দেয়। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘পরিস্থিতিকে রাজনৈতিক করবেন না। রাজনৈতিক দলগুলিকেও বুঝতে হবে। চিকিৎসকদের সুরক্ষা […]

আরও পড়ুন

Source : যৌন বিকারগ্রস্ত..পশুর মতো প্রবৃত্তি, ঘটনা বলার সময় একটুও আবেগ ছিল না সঞ্জয় রাইয়ের, মনস্তাত্ত্বিক পরীক্ষা করে এমনটাই মনে করছে সিবিআই!

‘যৌন বিকারগ্রস্ত’, ‘পশুর মতো প্রবৃত্তি’- সঞ্জয় রাইয়ের মনস্তাত্ত্বিক পরীক্ষা করে এমনই মনে করছে সিবিআই। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে যখন জেরা করা হচ্ছিল, তখন তার চোখেমুখে আবেগের লেশমাত্র ছিল […]

আরও পড়ুন

সুপ্রিম নির্দেশ, আরজি কর হাসপাতালে ডাক্তার-নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় মোতায়েন ১৫১ জন জওয়ান

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল৷ সেই নির্দেশ মেনে গত বুধবারই শোনা গিয়েছিল৷ সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই আদালতের নির্দেশে আরজি কর হাসপাতালে মোতায়েন করা হল মোট ১৫১ জন আধা সামরিক বাহিনীকে৷ সূত্রের খবর, হাসপাতালের ভিতরে এবং হোস্টেলের নিরাপত্তা দেখবে এই আধা সামরিক বাহিনী৷ মোট ২০টি জায়গায় তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে৷ জানা গিয়েছে, মহিলা হোস্টেল, বয়েজ হোস্টেল, পিজিটি […]

আরও পড়ুন

ডাক্তারদের কর্মবিরতির জেরে অপারেশন হল না ৪ বছরের অসুস্থ শিশুর

রেটিনার অপারেশন করাতে ভোর থেকে দুপুর দু’টো পর্যন্ত খালি পেটে রাখা হয়েছিল চার বছরের এক শিশুকে। কিন্তু দুপুর গড়ালেও তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হল না! কাহিল শিশুটির অসহায় বাবা-মা জিজ্ঞেস করলেন, ‘স্যার অপারেশন কখন হবে?’ তাঁদের জানানো হল, ‘আন্দোলনের জন্য সংজ্ঞাহীন করার চিকিৎসক (অ্যানাস্থেটিস্ট) আসেননি। তা‌ই আজ অপারেশন হবে না!’ তারপর প্রায় কেঁদে ফেলে শিশুটির […]

আরও পড়ুন

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে ২ হাসপাতালে ঠাঁই না পেয়ে মৃত্যু তরুণের

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির বলি হতে হল এক দরিদ্র তরুণকে। হিঙ্গলগঞ্জের কাঁটাতলার বাসিন্দা তোফাজ্জেল গাজি নামে ওই যুবক বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ছ’দিন আগে। প্রথমে তাঁকে টাকি, পরে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে নিয়ে পিজির ট্রমা কেয়ারে ভর্তির জন্য আনা হয়। কর্মবিরতি চলায় সেখানে চিকিৎসক সংখ্যা কম। ফলে তোফাজ্জেলকে ফিরিয়ে […]

আরও পড়ুন

‘গত ১০ দিনে দেশে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, ৫০ দিনের মধ্যে ধর্ষকদের শাস্তি চাই, ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়নের দাবি অভিষেকের

আরজি কর কাণ্ডের পর আবারও মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে যখন পথে নেমেছেন সাধারণ, সচেতন নাগরিকরা, সেই সময়েই দেশে ঘটছে একের পর এক ধর্ষণের ঘটনা। এতকিছুর পরেও কেন ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে কোনও পদক্ষেপ করা হল না, তা নিয়েই এবার সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে […]

আরও পড়ুন
error: Content is protected !!