```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

টানা বৃষ্টিতে জলমগ্ন দমদম এয়ারপোর্ট, অব্যাহত বিমান পরিষেবা, ভাইরাল ভিডিও

টানা বৃষ্টিতে কলকাতা বিমানবন্দর জলমগ্ন। রিপোর্ট অনুযায়ী, বিমানবন্দরের পার্কিং বে-তে জল জমে আছে। সারা রাত এবং ভোরের দিকে বৃষ্টির জেরেই এই পরিস্থিতি তৈরি হয়। তবে বিমানবন্দরের রানওয়েতে কোনও জল নেই। এই আবহে আপাতত কলকাতা থেকে বিমান পরিষেবা অব্যাহত আছে। এদিকে কলকাতা বিমানবন্দরের জলমগ্ন পরিস্থিতির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে পরপর দাঁড়িয়ে […]

আরও পড়ুন

বাংলাজুড়ে বন্যা পরিস্থিতি, জেলাশাসকদের ছুটি বাতিল, জরুরি বৈঠক নবান্নে

নাগাড়ে তিনদিন ধরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। কলকাতা–সহ জেলাজুড়ে লাগাতার বৃষ্টি চলছে। তার জেরে একাধিক জেলায় পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। এই আবহে জেলাশাসকদের ছুটি বাতিল করার নির্দেশ দিলেন মুখ্যসচিব। সতর্ক থাকার পাশাপাশি এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। আজ, শনিবার দুপুরে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন মুখ্যসচিব। আজ একটি ছবি সোশ্যাল […]

আরও পড়ুন

কলকাতার IT সেক্টরে ৩ নয়া সরকারি বাস, শিয়ালদায় ফেরানো হল ১টি

কলকাতার তথ্যপ্রযুক্তি হাব থেকে তিনটি নয়া রুটে বাস চালু করা হচ্ছে। সেইসঙ্গে হাওড়া এবং শিয়ালদার মধ্যেও একটি পুরনো রুটে ফের বাস চালু করেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC)। তাছাড়া পিপিপি মডেলে যে বাস চালানো হচ্ছে, সেটার মাধ্যমেও নয়া রুটে একটি বাস চালু করা হল। যা মহেশতলা থেকে চালু করা হয়েছে। ইনফোসিস […]

আরও পড়ুন

রবিবার পর্যন্ত লাগাতার বৃষ্টির পূর্বাভাস, জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন

একটানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷ এই অবস্থায় জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন ৷ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে রাজ্যে ৷ এই লাগাতার বৃষ্টির কারণে রাজ্যের একাধিক এলাকা জলমগ্ন হওয়ার খবর আসছে নবান্নে ৷ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর জলস্তরও বৃদ্ধির খবর আসছে ৷ আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে […]

আরও পড়ুন

বাগুইআটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মৃত ১

১৫ বছর আগে তৈরি হয়েছিল বাড়ি। কিন্তু, তারমধ্যেই বাড়ির একাধিক জায়গায় দেখা দিয়েছিল ফাটল। তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে এই বাড়িটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। কিন্তু, তার আগেই ঘটে গেল বড়সড় বিপদ। খাটে বসে টিভি দেখার সময় আচমকা কিশোরের ওপর ভেঙে পড়ল তিনতলা বাড়ির ছাদ। তারফলে প্রাণ গেল ওই কিশোরের। মৃত কিশোরের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। […]

আরও পড়ুন

কেরলের ওয়ানাডে আটকে বাংলার ২৪২ পরিযায়ী শ্রমিক, ফিরিয়ে আনতে তৎপর পশ্চিমবঙ্গ সরকার

ওয়ানাডে আটকে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের ঘরে ফেরাতে যুদ্ধকালীন তৎপরতা নবান্নের। এমনটাই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। এখনও পর্যন্ত ওয়ানাডে আটকে থাকা ১৫৫ জনের সঙ্গে রাজ্য যোগাযোগ কর‍তে পেরেছে। বাকিদের সঙ্গেও আজ রাতের মধ্যেই যোগাযোগ করা যাবে বলে আশাবাদী রাজ্য সরকার। জানা গিয়েছে আটক পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম […]

আরও পড়ুন

গড়করির পর মমতা! স্বাস্থ্য বিমার কিস্তিতে জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রকে বড় হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করির পর এবার জিএসটি নিয়ে সোচ্চার হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে মমতা এই দাবি জানিয়েছেন। তাঁর পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “ভারত সরকারের কাছে আমাদের দাবি, মানুষের স্বাস্থ্যের প্রয়োজনীয়তার ভিত্তিতে জীবন বীমা […]

আরও পড়ুন

রাজ্যে দাম বাড়ল আইসক্রিম এবং দুগ্ধজাত পণ্যের

রাজ্যে বাড়ল দুধের দাম ৷ রাজ্য সরকারের অধিনস্ত ‘বাংলার ডেয়ারি’র সব রকম দুধের দামই বাড়ানো হয়েছে ৷ একই সঙ্গে বাড়ানো হয়েছে আইসক্রিম এবং দুগ্ধজাত পণ্যের দামও ৷ মাদার ডেয়ারি এবং আমূলের পরই এবার রাজ্য সরকারি ডেয়ারি সংস্থাও বাড়াল দুধের দাম ৷ ১ টাকা করে বাড়ল দাম ৷ প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের অধীনে ‘বাংলার ডেয়ারি’র তরফে […]

আরও পড়ুন

শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে!

দক্ষিণবঙ্গে খাতায়কলমে বর্ষা ঢুকেছে মাস দেড়েক আগে। কিন্তু এখনও পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষের কাছে বর্ষার সেই ঘনঘোর রূপ অধরাই ছিল। অবশেষে গত দুই দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্বাদ পেল কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস বলছে, ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে বেলা […]

আরও পড়ুন

কেরলের ওয়েনাড়ে যাচ্ছেন ২ তৃণমূল সাংসদ, বিপর্যস্তদের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রবল বর্ষণের জেরে ভূমিধস, বিপর্যস্ত কেরলের ওয়েনাড়। বিধ্বস্ত ওয়েনাড়ের পরিস্থিতি নিয়ে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সেখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলেকে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তিনি একটি পোস্টে লিখেছেন, ‘কেরলের ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মারাত্মক বিপর্যয় ঘটেছে। মানবিক কারণে, আমরা […]

আরও পড়ুন
error: Content is protected !!