আরজি কর কাণ্ডে সাসপেন্ড ২ নিরাপত্তারক্ষী, বসছে সিসিটিভি

কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ইতিমধ্যেই গ্রেপ্তার একজন। ঘটনা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত চললেও, হাসপাতালের অভ্যন্তরে নিরাপত্তা নিয়ে গোড়া থেকে প্রশ্ন উঠেছে। তরুণী চিকিৎসককে খুনের ঘটনার দুই দিন পর রবিবার আরজি কর মেডিক্যাল কলেজের দুই নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করল হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার চেস্ট মেডিসিন বিভাগের দায়িত্বে থাকা দুই নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার […]

আরও পড়ুন

তৃণমূলের ‘দাদারা’ কি চমকাচ্ছে? দুর্নীতি করছে? ভিডিও তুলে পাঠান, চালু হল অভিষেকের হেল্প লাইন নম্বর

পাড়ার দাদারা কি আপনাকে চমকায়? সেই দাদা কি তৃণমূলের ছাতার তলায় থাকে? দলীয় পদের দাপট দেখিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে? দুর্নীতি করছে?  তবে আপনি সেটা জানিয়ে দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি নিজেই এনিয়ে একটি নির্দিষ্ট নম্বরের কথা উল্লেখ করেছেন। হোয়াটস অ্যাপের মাধ্যমে সেই নালিশ জানানো যাবে।  অভিষেক জানিয়েছেন, ভিডিয়ো তৈরি করে সেই হোয়াটস অ্যাপ চ্যানেলে পাঠিয়ে দেবেন। […]

আরও পড়ুন

‘প্রয়োজনে ফাঁসির আবেদন’, আরজি কর হাসপাতালের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মুখ্যমন্ত্রীর

আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের চারতলা। যেখানে রয়েছে চেস্ট ডিপার্টমেন্টের বড় সেমিনার হল। ঘরের ভিতর আছে একটি কাঠের পোডিয়াম। তার উপরেই অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে মহিলা জুনিয়র চিকিৎসককে। চোখ, মুখ এবং যৌনাঙ্গ রক্তাক্ত। সারা শরীরের ১১টি জায়গায় ক্ষতচিহ্ন মিলেছে। নিম্নাঙ্গে কোনও পোশাক নেই। মহিলা চিকিৎসকের দেহ পড়ে ছিল নীল তোষকের উপর। মাথার কাছে খোলা […]

আরও পড়ুন

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের রহস্যমৃত্যু, ‘ধর্ষণ করে খুন’, দাবি বাবার, ফোন করলেন মুখ্যমন্ত্রী

রাতে তিনি ছিলেন সেমিনার হলে। আর সকালে পাওয়া গেল তাঁর অর্ধনগ্ন মৃতদেহ। আরজিকরে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে কার্যত অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালের সেমিনার হলের ভেতর সেই জুনিয়র ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর জেরে উত্তাল আরজিকর। এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে খোদ পুলিশ কমিশনার আরজিকরে যান। এদিকে মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতিতে […]

আরও পড়ুন

‘ভিনেশ সোনা আনতে পারত’, এবার ভিনেশ ফোগটের পাশে দাঁড়িয়ে তোপ মমতার

রুপো জয়ের শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন ভিনেশ ফোগট ৷ দেশের পালোয়ানের গলায় মেডেল ঝোলাতে যথাসাধ্য চেষ্টা করছে সরকারও ৷ তারমধ্যেই এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেলেন ভিনেশ ফোগট ৷ ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চে থেকে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পিভি নরসিমা রাওয়ের সরকারে ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ […]

আরও পড়ুন

শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য, মরদেহ পৌঁছল আলিমুদ্দিনে, শ্রদ্ধা জানালেন বাম নেতা-কর্মীরা

প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিধানসভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আনা হল আলিমুদ্দিনে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় দীনেশ মজুমদার ভবনে। আলিমুদ্দিনে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানালেন বাম নেতা, কর্মী সমর্থকেরা। শ্রদ্ধা জানালেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ একাধিক নেতারা। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রকাশ […]

আরও পড়ুন

গান স্যালুট থেকে সরকারি ব্যবস্থাপনায় ‘‌না’‌ জানাল আলিমুদ্দিন

আজ, শুক্রবার বিধানসভায় নিয়ে আসা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। কিন্তু সেখানে কোনও গান স্যালুট নেওয়া হবে না। কোনও সরকারি ব্যবস্থাপনাও গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিল আলিমুদ্দিনের নেতারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা সাদামাটা রাখতেই এই সিদ্ধান্তের কথা জানাল সিপিএম নেতৃত্ব। আজ দেহদান হবে বুদ্ধদেব ভট্টাচার্যের। আলিমুদ্দিনের পার্টি অফিসে শ্রদ্ধাজ্ঞাপনের পর মরদেহ […]

আরও পড়ুন

বিধানসভায় আনা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ, শ্রদ্ধা জানালেন শুভেন্দু-অভিষেকরা

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা হল শুক্রবার। বৃহস্পতিবার থেকে তাঁর দেহ শায়িত ছিল পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকালে সেখান থেকে দেহ বের করা হয়। তার পরে শেষযাত্রা শুরু হয় রাজ্য বিধানসভার উদ্দেশে। প্রায় আধ ঘণ্টা বিধানসভায় মরদেহ ছিল বুদ্ধবাবুর। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানেই মরদেহ শায়িত থাকে বিকেল […]

আরও পড়ুন

পাম অ্যাভিনিউর বাড়ি থেকে শেষবারের মতো বেরোলেন বুদ্ধদেব ভট্টাচার্য, দেহ পৌঁছল পিস ওয়ার্ল্ডে

নিজের সব থেকে পছন্দের গৃহকোণ ছেড়ে চিরতরে চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংরক্ষণের পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হল তাঁর দেহ। লাল পতাকায় ঢাকা বুদ্ধবাবুর দেহ ঘিরে সহযোদ্ধারা তুললেন, ‘অমর রহে’ স্লোগান। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। এবার আর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেননি তিনি। মৃত্যুর […]

আরও পড়ুন

জননেতার শেষ ইচ্ছাকে স্বীকৃতি দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের চক্ষুদান পর্ব শেষ, দেহদান হবে কলকাতার হাসপাতালে

৮০ বছর বয়সে প্রয়াত বাম জমানার শেষ মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য তিনি দেহদানের অঙ্গীকার করেছিলেন আগেই। সেই মতো চিকিৎসকরা এসেছেন। তাঁর চক্ষুদানের প্রক্রিয়াও শেষ হয়েছে বলে খবর। মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন তিনি। সেই মতো চিকিৎসকরা তাঁর কর্নিয়া নিয়ে রওনা দিয়েছেন। শুক্রবার এনআরএস অথবা প্রয়োজনে এসএসকেএমকে তাঁর দেহ দান করা হবে। সেই […]

আরও পড়ুন
error: Content is protected !!