বাগুইআটিতে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার মহিলার দেহ

ফের ট্রলি আতঙ্ক ফিরল কলকাতায়। আবারও ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হল মহিলার দেহ। এবার ঘটনাস্থল বাগুইআটি। মঙ্গলবার সকালে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, আজ মঙ্গলবার একটি নালায় কালো রঙের ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষের। তাঁরা প্রথমে পুলিশে খবর দেয়। পুলিশ এলে ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে এক মহিলার মৃতদেহ। […]

আরও পড়ুন

সুপ্রিমকোর্টের সিদ্ধান্ত মেনে চলবে SSC, এখনই কোনও তালিকা প্রকাশ নয়

মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর SSC-র তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় কমিশন সুপ্রিম কোর্টের সব গাইডলাইন মেনে চলবে। সরকারের অবস্থান স্পষ্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, যাঁরা যোগ্য বঞ্চিত শিক্ষক, তাঁরা ডিসেম্বর 31 অবধি বেতন পাবেন এবং সময় মতোই পাবেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের গাইডলাইনে কোনও তালিকা প্রকাশের কথা বলা নেই, অতএব SSC তরফে কোনও […]

আরও পড়ুন

শিক্ষকদের পাশে জুনিয়র ডাক্তাররা, ধর্নাস্থলে অনিকেত-রা

শিক্ষকদের আন্দোলনের সমর্থনে এগিয়ে এলেন জুনিয়র ডাক্তাররা। ধর্নাস্থলে পানীয় জলের বোতল নিয়ে যোগ দিলেন অনিকেত মাহাতো, আসফাকুল্লা, দেবাশিসরা। সাধারণ মানুষকেও আন্দোলনে যোগদানের ডাক দিল চাকরিহারারা। মঙ্গলবার এসএসসি ভবনের সামনে মহা সমাবেশের ডাক। তালিকা প্রকাশ না হওয়ায় এসএসসি ভবন ঘেরাও করে রেখেছেন চাকরিহারারা।

আরও পড়ুন

তালিকা প্রকাশ না করা পর্যন্ত হবে অবস্থান, সাফ জানালেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা, ঘেরাও আচার্য সদন

যোগ্য ও অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত চলবে অবস্থান । দরকারে অনির্দিষ্টকালের জন্য চলতে পারে এসএসসি অফিসের সামনে এই বিক্ষোভ । এমনটাই সোমবার সাফ জানিয়ে দিলেন আন্দোলনকারী চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা ৷ সোমবার সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করেন যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা । এসএসসি অফিসের সামনে পৌঁছনোর পর ভেতরে যাওয়ার জন্য পুলিশের […]

আরও পড়ুন

যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ চলছে এসএসসি ভবনের সামনে। প্রায় ১৯ হাজার যোগ্য প্রার্থীর তালিকা সোমবার সন্ধে ৬টা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে ৭টা বাজলেও সেই তালিকা প্রকাশ হয়নি।চাকরিহারা শিক্ষকরা এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের দাবি আজই তালিকা প্রকাশ করতে হবে। কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন, তালিকা প্রকাশ না হলে সারারাত […]

আরও পড়ুন

হার্টে ব্লকেজ, কমান্ড হাসপাতালে ভর্তি রাজ্যপাল সিভি আনন্দ বোস, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। এরপরই তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে রাজ্যপালকে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলে সূত্রের খবর। রাজ্যপালের বাইপাস সার্জারিও হতে পারে বলে খবর হাসপাতাল সূত্রে। এরপরই সোমবার সকালে রাজ্যপালকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবন সূত্রে খবর, এদিন সকালে খানিকটা […]

আরও পড়ুন

আজ চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান, ১২টায় করুণাময়ী থেকে মিছিল

আজ চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান সোমবার। সকাল থেকেই প্রস্তুতি শুরু। রাত থেকেই বিভিন্ন জেলার চাকরিহারারা শহরে আসতে শুরু করেছেন। ধর্মতলায় ওয়াই চ্যানেলে রয়েছেন একাংশ। অনেকে আবার সকালে ঢুকবেন কলকাতায়। এই অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ছে। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬-র ফেসবুক পেজে নানা রকম পোস্ট দেখা গিয়েছে এই অভিযান ঘিরে। ২০১৬ সালের এসএসসি […]

আরও পড়ুন

দমদম পার্কে বাসের ধাক্কায় মৃত্যু বাইক চালকের

দমদম পার্কের কাছে বাসের ধাক্কায় মৃত্যু বাইক চালকের। এসি-৩৭ বারাসাত গড়িয়া রুটের বাসের চাকায় পিষ্ট বাইক চালক। পলাতক চালক।

আরও পড়ুন

গভীর রাতে পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২

গভীর রাতে পাথুরিয়াঘাটা স্ট্রিটে এক বহুতলের চারতলায় থাকা গোডাউনে আগুন লাগে। গতকাল, রবিবার গভীর রাতে ঘটে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি। আচমকাই ওই গোডাউনে আগুন লাগে। গোডাউনটি কাপড়ের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুলিস সূত্রে খবর, ওই কাপড়ের গোডাউনের উল্টো দিকে ছিল একটি ঘর। তাতে ভাড়া থাকতেন কিষাণ পণ্ডিত নামের এক পুরোহিত। গতকাল, রবিবার তাঁর সঙ্গেই ওই […]

আরও পড়ুন

দিল্লি ফেরার আগে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক জাতীয় মহিলা কমিশনের

গত দুদিন ধরে মালদা ও মুর্শিদাবাদ সফর করলেন জাতীয় মহিলা কমিশন। বিজয়া রাহাতকরের নেতৃত্বে হওয়া এই সফরে মালদায় গিয়ে মুর্শিদাবাদ থেকে আসা মহিলাদের সঙ্গে যেমন কথা বললেন, তেমনই মুর্শিদাবাদে গিয়েও নিপীড়িত মহিলাদের সঙ্গে কথা বলেন তাঁরা। রবিবার সফর সেড়ে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি […]

আরও পড়ুন
error: Content is protected !!