সর্বশিক্ষা মিশনের ১ হাজার কোটি টাকা পেল রাজ্য

কেন্দ্রের টাকা যাতে রাজ্য সরকার না পায় সেই লক্ষ্যে একাধিকবার প্রকাশ্যে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কেন্দ্রের শাসকদলের ওই নেতার আপত্তিকে কার্যত পাত্তা না দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে এক হাজার কোটি টাকা দিল মোদি সরকার।

আরও পড়ুন

আগামী সপ্তাহে নদীয়া সফরে মুখ্যমন্ত্রী

আগামী সপ্তাহে নদীয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজনৈতিক সভা করবেন। পাশাপাশি করবেন ওই জেলার প্রশাসনিক বৈঠকও। সোমবার কলকাতায় শহিদ মিনারে শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। পরদিনই নদীয়া রওনা দেবেন তিনি। ৮ নভেম্বর তাঁর কৃষ্ণনগর পৌঁছনোর কথা। ৯ তারিখ তৃণমূল কংগ্রেসের একটি সভায় বক্তৃতা রাখবেন দলনেত্রী। এগুলি পঞ্চায়েত ভোটের আগে বিশেষ […]

আরও পড়ুন

ফের বিপত্তি রবীন্দ্র সরোবরে, উল্টে গেল রোয়িং বোট

রোয়িং শুরু হতে না হতেই ফের বিপত্তি রবীন্দ্র সরোবরে। সকাল সাড়ে সাতটায় ফের উল্টে গেল একটি অনুশীলন বোট। তবে কলকাতা পুলিসের গাইডলাইন থাকায় বড় অঘটন ঘটেনি। পেশায় ব্যবসায়ী ৫০ বছরের সুনীল শেঠিয়া বিগত আট বছর ধরে বেঙ্গল রোয়িং ক্লাবের মেম্বার। সকাল সোয়া সাতটায় নিজের মেম্বারশিপ কার্ড জমা দিয়ে তিনি একটি সিঙ্গল বোটে জলের মাঝখানে যান। […]

আরও পড়ুন

সাতসকালে সল্টলেকে ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে ইডি হানা

সাতসকালে তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে তল্লাশি অভিযান চালায় ইডির ৪টি দল। গোয়েন্দাদের দুটি দল সল্টলেকের দু জায়গায় দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানে যায়। অন্য দুটি দল কলকাতার অন্য জায়গায় তল্লাশি চালায়। সূত্রের খবর, অমিত আগরওয়াল এক ব্যবসায়ী। বছরখানেক আগে একটি তদন্তকারী দল এই বাড়িতে সারাদিন তল্লাশি চালিয়েছিল। সিজিও কমপ্লেক্স থেকে […]

আরও পড়ুন

এবার কয়লা পাচার কাণ্ডে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে তলব করল ইডি

কয়লা পাচার কাণ্ডে এবার তলব করা হল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। আগামী ১৮ নভেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন গোয়েন্দারা। চলতি […]

আরও পড়ুন

২০১৪ ও ২০১৭ সালের টেট অনুত্তীর্ণরা অংশ নিতে পারবেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়

২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ২০১৪ ও ২০১৭ সালের অনুত্তীর্ণরা। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে, মোট ২১ জন আবেদনকারী এই সুযোগ পাবেন। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার নির্দেশ দেন, ২০১৪ সালের ৫ জন এবং ২০১৭ সালের ১৬ জন, মোট ২১ জন অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক  নিয়োগপ্রক্রিয়ায়। […]

আরও পড়ুন

ফের ইডি দফতরে হাজিরা দিলেন তাপস মণ্ডল

ইডি দফতরে হাজিরা দিলেন তাপস মণ্ডল । গতকালের পরে ফের আজ তাঁকে তলব করা হয়েছিল। এদিন প্রয়োজনীয় নথি নিয়ে হাজিরা দিলেন তিনি। শুধু তাই নয়, গতকালের পরে আজ আবারও ২১ কোটি টাকা নিয়ে মুখ খুললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

আরও পড়ুন

বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে হলে ডাক্তার-হাউসস্টাফ- ইন্টার্ণদের মানতে হবে নয়া নিয়ম, কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের

বেসরকারি হাসপাতালের জন্য জারি হল অ্যাডভাইসরি। সরকারি প্রতিষ্ঠানে যুক্ত যে কোনও চিকিৎসক, এমনকি হাউসস্টাফ, ইন্টার্ণ বা কোনও ডাক্তারি পড়ুয়াও যদি বেসরকারি কোনও প্রতিষ্ঠানে কাজ করতে চান, তাহলে তাঁদের স্বাস্থ্যদফতর থেকে নো-অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এমনই নির্দেশ জারি করেছে রাজ্যে স্বাস্থ্য দফতর। শুধু নো অবজেকশন সার্টিফিকেট নিতেই হবে না, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে রাজ্যের স্বাস্থ্যদফতরকে জানাতেও হবে কোন […]

আরও পড়ুন

এবার থেকে দুয়ারে সরকারেই জানানো যাবে অভিযোগ

গত ১ নভেম্বর থেকে আবারও শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ । চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার। উল্লেখ্য, সম্প্রতি একাধিক নয়া পরিষেবা চালু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে। জানা গেছে, এবার থেকে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পেই। আর সমস্ত সমস্যার সমাধান করা হবে আগামী ডিসেম্বর মাসের […]

আরও পড়ুন

বিধবা ভাতা প্রাপকরাও পাবেন লক্ষ্মীর ভাণ্ডার, বড় ঘোষণা রাজ্য সরকারের

বিধবা ভাতা প্রাপকরাও এবার পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, বড় ঘোষণা করল রাজ্য সরকার। এতদিন বিধবা ভাতার টাকা পেতেন এমন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন না। কিন্তু সেই নিয়মে বদল আনল রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত দফতরের […]

আরও পড়ুন
error: Content is protected !!