দশমীর রাতে শিয়ালদা ফ্লাইওভারে বাসের ধাক্কায় মৃত্যু ৩

দশমীর রাতে শিয়ালদা ফ্লাইওভারে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু ৩ যুবক-যুবতীর। দশমীর রাতে বিদ্যাপতি সেতুর উপর ৬ পথচারীকে ধাক্কা মারে বেপরোয়া বেসরকারি বাস। তার মধ্যে ৩ জনের মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক বাসের চালক ও কন্ডাকটরকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিদ্যাপতি সেতু ধরে এনআরএস থেকে রাজাবাজারের দিকে যাচ্ছিল যুবক-যুবতীদের ৬ জনের […]

আরও পড়ুন

বই বিপণি ভাঙার প্রতিবাদ ঘিরে উত্তপ্ত রাসবিহারী, আটক পরিচালক কমলেশ্বর, বিকাশ রঞ্জন সহ একাধিক বাম নেতা

রাসবিহারী এভিনিউতে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কল্লোল মজুমদার, চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে আটক করল পুলিশ। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে থানা থেকে ছেড়ে দিলেও তিন জন এখনও আটক। জানা গিয়েছে, বইয়ের বিপণি ভাঙচুরের প্রতিবাদ জানাতে গিয়েছিলেন বিকাশ, কমলেশ্বররা। কিন্তু তা করতে গিয়েই গ্রেফতার হয়ে গেলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এবং সিপিএমের নেতারা। রাসবিহারী এভিনিউতে প্রতাপাদিত্য রোডে সিপিএমের […]

আরও পড়ুন

রুবি পার্কে হিন্দু মহাসভার দুর্গা পুজোয় মহিষাসুরের বদলে জাতির জনক গান্ধিজি, নিন্দা সর্বত্র

কেমন আরাধনা! দেবী দুর্গা নিধন করছেন না মহিষাসুরকে। বধ করা হচ্ছে জাতির জনক মহত্মা গান্ধিকে! রুবি পার্কে হিন্দু মহাসভার এই পুজোকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে বিতর্ক। এ কেমন পুজোর রাজনীতি! সপ্তমীর সন্ধ্যায় ভাইরাল হয়েছে এই ছবি। উল্লেখ্য, এবারে সপ্তমী পড়েছিল ২ অক্টোবর। গান্ধিজি-র জন্মদিবস। সেই দিনেই দেখা গিয়েছে পুজো উদ্যোক্তাদের ‘আসল মনোভাব’। আর […]

আরও পড়ুন

মহাষষ্ঠীতে জনজোয়ারে ভাসল কলকাতা

মহাষষ্ঠীতে জনজোয়ারে ভাসল কলকাতা। রাজপথ থেকে বিভিন্ন অলিগলি ও পুজো প্রাঙ্গণে উপচে পড়ল ঢল। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। তাই আগাম সতর্ক দর্শনার্থীরা। জনতার ঢল নামতে শুরু করেছিল পঞ্চমীর দিন থেকেই। সরকারি দফতরে এই দিন থেকেই পড়েছিল ছুটি। তাই বেড়েছিল ভিড়। সেই ঢল মহাষষ্ঠীতে বাড়ল আরও। কারণ বিভিন্ন বেসরকারি দফতরে পুজোর ছুটি পড়ে গিয়েছে আজ থেকেই।ইউনেস্কোর […]

আরও পড়ুন

ষষ্ঠীর দুপুর থেকেই প্রায় স্তব্ধ ভিআইপি রোড, যান চলাচল সচল রাখতে ব্যর্থ বিধাননগর কমিশনারেট

ভিআইপি রোড দিয়ে যান চলাচল যান চলাচল স্বাভাবিক রাখতে বিধাননগর কমিশনারেটের নবনিযুক্ত সিপি গৌরব শর্মাকে পরিকল্পনা গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু বিধান নগর কমিশনারেট যেভাবে যান শাসন করতে গেল, তাতে ষষ্ঠীর দুপুর থেকেই স্তব্ধ হয়ে গিয়েছে,ব্যস্ত ভিআইপি রোডের যান চলাচল। ভিআইপি রোডের উভয়মুখী রাস্তা যানজটে স্তব্ধ হয়ে গিয়েছে। উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট মুখী যান […]

আরও পড়ুন

ষষ্ঠীর রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর দিয়ে আসা জলীয় বাষ্প বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য প্রভাব বাড়াবে। প্রধানত ২ থেকে ৫ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে দশমী তিথি এই কদিন প্রভাবটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলোয়। ষষ্ঠীর দুপুরে এমনই পূর্বাভাস দিল আলীপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন

দুর্গাপুজোয় কলকাতায় আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 

দুর্গাপুজোয় কলকাতায় আসছেন না অমিত শাহ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও জানিয়ে দিয়েছেন বিশেষ কাজ থাকায় অষ্টমীর দিনও কলকাতায় আসা হচ্ছে না অমিত শাহর। এটা ঘটনা, সন্তোষ মিত্র স্ক্যোয়ার–সহ সল্টলেকে বিজেপির উদ্যোগে পুজো এবং সল্টলেকেরই আরেকটি পুজোর উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি জানান, উদ্বোধনে নয়, অষ্টমীর দিন অমিত শাহ কলকাতা আসতে […]

আরও পড়ুন

হাইকোর্টে ফের রক্ষাকবচ পেলেন শুভেন্দু অধিকারীর ভাই

শ্মশান দুর্নীতি মামলায় ফের রক্ষাকবচ পেলেন সৌমেন্দু অধিকারী ৷ পূর্ব মেদিনীপুরের কাঁথি শ্মশানের জন্য বরাদ্দ জায়গায় বেআইনিভাবে দোকান নির্মাণের অভিযোগ রয়েছে সৌমেন্দুর বিরুদ্ধে ৷ গত ১১ আগস্ট কলকাতা হাইকোর্ট একটি অন্তর্বতী নির্দেশে রক্ষাকবচ দিয়েছিল তাঁকে ৷ কিন্তু পরে কাঁথি থানা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় ৷ সেই সমন খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু-ভ্রাতা ৷ […]

আরও পড়ুন

 ইডি-এর বিরুদ্ধে মানেকার আদালত অবমাননার মামলায় শুনানি শেষ, আগামীকাল হবে রায়দান

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের শ্যালিকা মানেকা গম্ভীরের রুজু করা আদালত অবমাননার মামলায় রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট ৷ সংশ্লিষ্ট মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছিলেন মানেকা ৷ বৃহস্পতিবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি শেষ হয় ৷ রায় ঘোষণা করা হবে শুক্রবার ৷

আরও পড়ুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উপহারের ডালি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বাংলার (পশ্চিমবঙ্গ) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রসঙ্গত, বুধবার (২৮ সেপ্টেম্বর, ২০২২) ছিল হাসিনার ৭৫ বছর পূর্তির জন্মদিন ৷ সেই উপলক্ষে টুইটে শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি হাসিনাকে উপহার পাঠানোরও বন্দোবস্ত করেন মমতা ৷ সূত্রের খবর, টুইটে অভিনন্দন জানানোর পাশাপাশি ব্যক্তিগতভাবেও হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মমতা ৷ সেই […]

আরও পড়ুন
error: Content is protected !!