গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মোমিনপুর, বোমার ঘায়ে জখম ২ পুলিশকর্মী

 গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল খাস কলকাতায়। ছোড়া হল বোমা, ইট, কাঁচের বোতল ৷ বোমার আঘাতে আহত হয়েছেন পুলিশের দুজন আধিকারিক ৷ আজ সকালে এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মোমিনপুর এলাকা ৷ ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় । পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, সেই প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে […]

আরও পড়ুন

‘চাকরি উৎসবের থেকে জরুরি নয়’, বিতর্কিত মন্তব্য সৌগত রায়ের

“চাকরি উৎসবের থেকে জরুরি নয় !” শারদীয়ার আবহে এই মন্তব্য করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় ৷তাঁর কথায়, “চাকরি উৎসবের চেয়ে জরুরি নয় ! উৎসবের সঙ্গেও লক্ষ লক্ষ মানুষ যুক্ত থাকেন ৷ কয়েকজন লোক রাস্তায় বসে আছেন, আন্দোলন করছেন ৷ সে তাঁদের দাবি আছে, তাঁরা করতেই পারেন ৷ কিন্তু সেটা এত লোকের উৎসবকে ‘ডেসট্র্যাক্ট’ করবে, […]

আরও পড়ুন

সায়গলকে হেফাজতে নিতে হাইকোর্টের দ্বারস্থ ইডি

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রবিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি নিয়ে ৷ গরুপাচার কাণ্ডে সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা ৷ শুক্রবার আসানসোলের ভ্যাকেশন স্পেশাল জজ কোর্টে কেষ্ট-ঘনিষ্ঠকে দিল্লি নিয়ে যাওয়ার আর্জি জানানো হয় ৷ কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত ৷ […]

আরও পড়ুন

পুলিশের হাতে একাধিক তথ্য, হরিদেবপুর কাণ্ডের পুনঃনির্মাণ

হরিদেবপুরের যুবক খুন কাণ্ডে পুলিশের কাছে এসেছে একাধিক তথ্য। মা ও মেয়ের সঙ্গে অয়ন মণ্ডলের সম্পর্ক। মা-মেয়ের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি ও ভিডিও তোলা। ছবি তোলা নিয়ে বচসা। আর তারপরেই খুন। প্রমাণ লোপাট করতে রক্ত মোছা এবং দেহ সরিয়ে ফেলা। এমনকি সামনে এসেছে অয়নের বান্ধবীর ‘অন্ত:সত্ত্বা’ হওয়ার দাবি। এই কাণ্ডে অভিযুক্ত অয়নের বান্ধবী, বান্ধবীর মা-বাবা, […]

আরও পড়ুন

এবার লক্ষ্মীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। দুপুরের দিকে কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলায় গড়তেই আকাশ মেঘলা হবে। এদিকে, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে। […]

আরও পড়ুন

রেড রোডে জমজমাট কার্নিভালে চাঁদের হাট

 বিকেল ৪ টে থেকেই শুরু হয়েছে রেড রোড কার্নিভাল। কলকাতার দুর্গা পুজো ইউনেস্কো সন্মান বা হেরিটেজ তকমা পাওয়ার পর প্রথম রেড রোড কার্ণিভ্যাল আজ। প্রতিবছর দুর্গাপুজোর দুই থেকে তিন দিনের মাথাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় কলকাতার রেড রোড একেবারে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে পুজো কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সটান দাঁড়িয়ে থেকে সবটা সামলান […]

আরও পড়ুন

‘আমি সন্তান-সম্ভবা’, অয়নের নিখোঁজ হওয়ার দিন তাঁর মা’কে জানায় বান্ধবী, চাঞ্চল্যকর দাবি ঘিরে শোরগোল

হরিদেবপুর হত্যাকাণ্ডের রন্ধ্রে রন্ধ্রে রহস্য। মৃত অয়নের মায়ের চাঞ্চল্যকর দাবি পুলিশের কাছে । অয়নের বাড়িতে এসে তাঁর বান্ধবী অয়নের মা মঞ্জু মন্ডলকে বলেন, “আমি সন্তান সম্ভবা । আমার গর্ভে সন্তান আছে ।” পুলিশকে এই তথ্য দিয়েছে মৃত অয়নের মা মঞ্জু মণ্ডল । যদিও লালবাজারের দাবি অয়নের বান্ধবী সত্যি সন্তান-সম্ভবা কি না, তার পরীক্ষা করা হবে […]

আরও পড়ুন

রেড রোডে বেপরোয়া ট্যাক্সির ধাক্কায় ক্ষতিগ্রস্ত রামমোহন সম্মিলনীর ট্যাবলো

কার্নিভালে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার রামমোহন সম্মিলনীর প্রতিমাসহ ট্যাবলো ৷ ওভারটেক করতে গিয়ে ট্যাবলোতে পিছন থেকে ধাক্কা মারে বেপরোয়া একটি ট্যাক্সি৷  ট্যাক্সির ধাক্কায় রামমোহন সম্মিলনীর ট্যাবলোটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পিছন দিকে থাকা ট্যাবলোটির বেশ অনেকটা অংশ ভেঙে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়৷ পুজো কমিটির জানিয়েছে, কার্নিভালে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত ট্যাবলোটিতে মেরামতির কাজ চলছে৷ যে ট্যাক্সিটি ধাক্কা […]

আরও পড়ুন

হরিদেবপুরে অয়ন মণ্ডলের খুন কাণ্ডে গ্রেফতারি বেড়ে ৭

 শুক্রবার রাতেই হরিদেবপুরের অয়ন মণ্ডলের খুনের ঘটনায় তাঁর বান্ধবী, তার মা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে বান্ধবীর বাবা, বান্ধবীর ভাইয়ের এক বন্ধু ও এক পণ্যবাহী গাড়িচালককে গ্রেফতার করা হয়। বিকেল থেকে তাঁদেরকে থানায় আটক করে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। অয়নের বান্ধবীর ভাইয়ের আঘাতেই অয়নের মৃত্যু হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। […]

আরও পড়ুন

মাল নদীতে দুর্ঘটনার পর সতর্ক নবান্ন, কার্নিভাল নিয়ে নয়া নির্দেশিকা জারি, একাধিক গাইডলাইন পুলিশের

মাল নদীতে ভয়াবহ দুর্ঘটনায় উদ্বিগ্ন নবান্ন। এই নিয়ে জেলা প্রশাসনের রিপোর্ট তলব করল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন। স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না বা সরকারি ব্যবস্থাপনায় কোনও গাফিলতি ছিল কি না। ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার সম্পূর্ণ রিপোর্ট দিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। এই দুর্ঘটনার পরেই রাজ্য জুড়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!