ভরদুপুরে সন্তোষপুর সার্ভে পার্ক থানা এলাকায় খেলনা বন্দুক নিয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা!

আচমকা বন্দুক নিয়ে ঢুকে আসা যুবককে দেখেই শোরগোল পরে যায় গ্রাহকদের মধ্যে। সম্পূর্ণ ঘটনা শুনলে আরও অবাক হবেন।  পুলিশের তরফে জানা গিয়েছে ধৃতের নাম ডালিম বোস। সন্তোষপুর এলাকায় সাউথ অ‍্যাভিনিউতে বাড়ি।  খেলনা বন্দুক নিয়ে SBI ব্যাংকে ঢুকে এক গ্রাহককে ওই বন্দুক দেখিয়ে ভয় দেখান ওই ব্যক্তি। যা টাকা আছে তা দিয়ে দিতে বলেন। এরপর অল্প […]

আরও পড়ুন

সল্টলেক করুণাময়ী থেকে মিছিল করে এসে এসএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চাকরিহারাদের

সল্টলেক করুণাময়ী থেকে মিছিল করে এসে এসএসসি অফিসের সামনে অবস্থানে বসলেন সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা । তাঁদের একটি প্রতিনিধি দলের আজ বিকাশ ভবনে বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে । যদি সেই বৈঠক থেকে দাবি পূরণ না-হয়, তবে এসএসসি অফিসের সামনেই তাঁরা অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যোগ্য শিক্ষকেরা । শুক্রবার সল্টলেকের করুণাময়ী থেকে […]

আরও পড়ুন

প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। তাঁর প্রয়াণে শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন। সমস্ত সরকারি অফিস, প্রতিষ্ঠান, পুরসভা, সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠানে এ দিন বেলা ২টোর পর থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন রেজ্জাক মোল্লা। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের বাকড়ি গ্রামে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ […]

আরও পড়ুন

এসএসসি ভবন অভিযান চাকরিহারাদের, বিকেলে বৈঠক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে 

অচলাবস্থা কাটাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিহারা শিক্ষকরা। শুক্রবার বিকাশ ভবনে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । আন্দোলনকারীদের দাবি একটি, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করতে হবে। ২০১৬ সালের এসএসসির পরীক্ষায় ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট প্রকাশের দাবি চাকরিহারা শিক্ষক ও শিক্ষা কর্মীদের। শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে নিজেদের দাবি জানাতে আগ্রহী চাকরিহারা […]

আরও পড়ুন

রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড় এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি

আজ থেকে রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷ চলবে আগামী কয়েকদিন ৷ বৃহস্পতিতে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে । রাতে কলকাতা ও তৎপ্বার্শবর্তী জেলায় বৃষ্টি ও দমকা হাওয়ায় ভ্যাপসা গরমে ছেদ পড়েছে । শুক্রবারও একই পরিস্থতিতে স্বস্তি আসতে পারে জনজীবনে ৷ কলকাতায় সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে । সঙ্গে ঘণ্টায় […]

আরও পড়ুন

আগামীকাল বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে বিশেষ বৈঠক, থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-এসএসসি চেয়ারম্যান

চাকরি ফেরত পেতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে চাকরিহারারা। ডিআই অফিস অভিযান, রাতভর ধরনার পর তিলোত্তমায় মহামিছিল করেছেন তাঁরা। এই পরিস্থিতিতে আগামিকাল বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসির চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার। দুপুর ২ টোয় বৈঠক শুরু হবে বলে খবর। এদিনের বৈঠকে সমাধান সূত্র মিলবে কিনা তা উত্তরের অপেক্ষায় […]

আরও পড়ুন

‘১০০ দিনের কাজে টাকা বন্ধ কেন’? কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে মোদি সরকার

একশো দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার ৷ আগামী তিন সপ্তাহের মধ্যে গ্রামোন্নয়ন মন্ত্রককে রিপোর্ট দিয়ে এই তথ্য আদালতকে জানাতে হবে ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চট্টোপ্যাধায় দাসের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে ৷ এর আগে মার্চ মাসের 20 তারিখ এই মামলার […]

আরও পড়ুন

চাকরিহারাদের আন্দোলনে সামিল জুনিয়র চিকিৎসকরাও, উঠল ‘হোক কলরব’ স্লোগান

চাকরিহারা স্কুল শিক্ষকদের মিছিলে যোগ দিলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার ৷ আগেই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁরা এই আন্দোলনে সামিল হবেন ৷ সেই মতো বৃহস্পতিবারের মিছিলে পা মেলান তিনি ৷ সেন্ট্রাল এভিনিউ পেরিয়ে চাঁদনি চকে ঢুকতেই মিছিল থেকে উঠল ‘হোক কলরব’ স্লোগান ৷ 2015 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুলিশের লাঠিচার্জের পর অতি জনপ্রিয় […]

আরও পড়ুন

চাকরি ফেরানোর দাবি এবং পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে এসএসসি অফিসের সামনে শুরু চাকরিহারাদের অনশন

 এবার অনশন আন্দোলনে চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা । এসএসসি অফিসের সামনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তাঁদের অনশন । তাঁদের দাবি, অবিলম্বে এসএসসিকে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করতে হবে । এর পাশাপশি তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন, বুধবার ডিআই অফিস অভিযানে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে । এই দুই ঘটনাকে সামনে রেখেই অনশনে বসেছেন পঙ্কজ রায় […]

আরও পড়ুন

ওয়াকফ প্রতিবাদে জমায়েত, চাকরিহারাদের মিছিল, অফিস টাইমে জোড়া কর্মসূচিতে স্তব্ধ মহানগর

অফিস টাইমে শহর কলকাতায় নাভিশ্বাস নিত্যযাত্রীদের ৷ মহানগরী আজ পরিণত হয়েছে মিছিল নগরীতে ৷ সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে আজ রাস্তায় নেমেছেন বহু সংখ্যালঘু মানুষ । পাশাপাশি রয়েছে চাকরিহারাদের মিছিল ৷ জোড়া কর্মসূচিতে ব্যস্ত সময়ে শহরের প্রায় সব গুরুত্বপূর্ণ রাস্তাই যানজটে স্তব্ধ হয়ে পড়েছে ৷ হয়রানির শিকার নিত্যযাত্রীরা ৷ বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র যানজট শহরের বিভিন্ন […]

আরও পড়ুন
error: Content is protected !!