অভিমানের প্রাচীর ভেঙে নবান্নে শোভন-বৈশাখী, ঘর ওয়াপসি নিয়ে জল্পনা তুঙ্গে

আচমকাই নবান্নে শোভন-বৈশাখী । তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই গিয়েছেন । তাঁদের আচমকা নবান্ন যাত্রা নিয়ে তৈরি হয়েছে জল্পনা । ওয়াকিবহাল মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি তৃণমূল কংগ্রেসের ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় ? রাজনৈতিক মহলের ধারণা, শেষ মুহূর্তে কোনও নাটকীয় পট পরিবর্তন না-হলে বিজেপির সঙ্গে যাবতীয় সংশ্রব এবং সম্পর্ক চুকিয়ে শোভন ফিরছেন সেখানেই, […]

আরও পড়ুন

মাদক মামলায় পণ্য বাজেয়াপ্ত করলে ভিডিয়োগ্রাফি বাধ্যতামূলক, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার থেকে মাদক মামলায় কাউকে গ্রেফতার করা হলে, কিংবা অভিযুক্তের কাছ থেকে কোনও বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত করা হলে পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে ৷ বুধবার এই মর্মেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের সাফ কথা, যদি সংশ্লিষ্ট আধিকারিক এই নির্দেশ অমান্য করেন, তাহলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে ৷ এদিন বিচারপতি জয়মাল্য বাগচী এবং […]

আরও পড়ুন

‘যোগানদার অধিকারী ব্ল্যাকবোর্ড নেবেন কেন ব্ল্যাকমানি নিয়েছেন’, শুভেন্দুকে পালটা দিলেন পার্থ চট্টোপাধ্যায়

 “ট্রান্সফার বা চাকরি তো দূরের কথা, পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে একটা ব্ল্যাকবোর্ডও নিইনি ।” সোমবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । জানিয়েছিলেন, এমন অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন । মঙ্গলবার শুভেন্দুকে এর পালটা জবাব দিলেন পরিষদীয় মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন শুভেন্দু অধিকারীকে […]

আরও পড়ুন

যশবন্ত সিনহাই বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী, শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় যশবন্ত সিনহাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একইসঙ্গে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টুইটে মমতা লিখেছেন, প্রত্যেক বিরোধী দলের সমর্থনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ায় যশবন্ত সিনহাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি একজন সম্মানিত এবং বিচক্ষণ ব্যক্তি। যিনি  দেশের উন্নয়নের স্বার্থে মানুষের জন্য কাজ করবেন এবং দেশের নীতিকে ঊর্ধ্বে তুলে ধরবেন। […]

আরও পড়ুন

কয়লাকাণ্ডে সাক্ষীকে ভয় দেখানোর অভিযোগ খোদ সিবিআই আধিকারিকের বিরুদ্ধে, তদন্তে সিআইডি 

কয়লাকাণ্ডে সিবিআইয়ের মূল তদন্তকারী অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এদিন বিষ্ণুপুর থানায় অফিসার উমেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক যুবক। অভিযোগকারী যুবককে তদন্তের জন্য সিবিআইয়ের তরফে ডাকা হয়েছিল। ওই অফিসারের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ রয়েছে। সিআইডিকে ওই অফিসারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে।  সাক্ষীর অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করল […]

আরও পড়ুন

আজই হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে, পর্ষদের আবেদন খারিজ করে নির্দেশ বিচারপতির

অপসারণ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল মানিক ভট্টাচার্য। কিন্তু আদালত তাঁর মামলা শুনতে রাজি হয়নি। মঙ্গলবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে হাজির হতে হবে পর্ষদ সভাপতিকে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ফলে প্রশাসনিক অসুবিধা হবে। এই যুক্তিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল পর্ষদ সভাপতি। সুব্রত তালুকদারের বেঞ্চে মামলা গ্রহণের আর্জি জানান হয়েছিল। কিন্তু আদালত জানিয়েছে নিয়ম […]

আরও পড়ুন

রাজ্য বিধানসভায় পাশ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল

আজ রাজ্য বিধানসভায় পাশ হয়ে গেল দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২। এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিলটি পেশ করেন। বিরোধী বিজেপি সদস্যরা যথারীতি বিলের প্রতিবাদ করেন। এই বিলেও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর সংস্থান রাখা হয়েছে। মূলত এই উদ্দেশ্যেই বিলটি আনা হয়েছে। বিরোধীরা বিলের উপর ভোটাভুটি চান। প্রথমে […]

আরও পড়ুন

সিবিআই নয়, আনিশ খানের মৃত্যুর তদন্তে সিটেই আস্থা কলকাতা হাইকোর্টের

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুর মামলায় সিটের তদন্তের উপরই আস্থা রাখলেন বিচারপতি রাজশেখর মান্থা। বিশেষ তদন্তকারী দল এই মৃত্যুর তদন্ত করে চার্জশিট জমা দেবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি । তিনি জানিয়েছেন, সিবিআই-এর হাতে এই মামলা হস্তান্তরের প্রশ্ন নেই ৷ যদিও মামলার শুনানিতে বার বার পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন আনিশ খানের বাবার আইনজীবীরা । […]

আরও পড়ুন

রাজভবনে যোগ দিবস পালন রাজ্যপালের

আজ আন্তর্জাতিক যোগ দিবস । সারা দেশে পালিত হয় এই দিনটি ৷ ছোট থেকে বড় সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ৷ আজ নৌসেনার সঙ্গে রাজভবনে যোগ দিবস পালন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন রাজ্যপাল বলেন, “দেশকে রক্ষা করতে সেনাবাহিনী ২৪ ঘণ্টা জেগে রয়েছে । সেনাবাহিনী নিজেদের প্রাণের কথা চিন্তা না করে যুদ্ধক্ষেত্রে এগিয়ে চলেছে । […]

আরও পড়ুন

টেট দুর্নীতি মামলায় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে অপসারণের নির্দেশ

প্রাথমিক টেট দুর্নীতি মামলাতে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের। এবার সেই মামলাতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে অপসারণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ সোমবারের মধ্যেই মানিক ভট্টাচার্যকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ। আজ সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে দীর্ঘ সওয়াল-জবাব চলে মানিক ভট্টাচার্যকে পর্ষদের সভাপতির পদ থেকে অপসারিত […]

আরও পড়ুন
error: Content is protected !!