‘সেনাবাহিনী নিয়ে খেলবেন না’, মোদিকে তোপ ফিরহাদের

অগ্নিপথ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । এদিন তিনি বলেন, ‘‘প্রতিরক্ষা নিয়ে খেলা করছে কেন্দ্র । তাই চিনের সামনে মাথা নত করতে হচ্ছে ।’’ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘‘সেনাবাহিনী নিয়ে দয়া করে মোদি সাহেব খেলবেন না । সব নিয়ে খেলছেন । এটা দেশের সুরক্ষার প্রশ্ন । […]

আরও পড়ুন

বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

বিধানসভার বাদল অধিবেশন সাত দিন অতিক্রান্ত। এখনও একদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হননি বিধানসভায়। অবশেষে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভা অধিবেশবনে অংশ নেবেন। এবং ওইদিন বিধানসভাতেই করবেন মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধাসভায় মন্ত্রিসভার বৈঠক করবেন। তাই সমস্ত মন্ত্রী তথা বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশনে যোগ দেবেন […]

আরও পড়ুন

ফের ভুয়ো কলসেন্টারের হদিশ দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে, গ্রেফতার ১২

খাস কলকাতায় ধরা পড়ল ভুয়ো কলসেন্টার। দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে এই ভুয়ো কলসেন্টারের হদিশ পেয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই কলসেন্টারে হানা দিয়ে পুলিশ ১২জনকে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে ১২টি মোবাইল ফোন ও ২টি ল্যাপটপ। কলকাতা পুলিশের রিজেন্ট পার্ক থানা এলাকার একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নিয়ে এই কলসেন্টার চালাচ্ছিল অভিযুক্তরা। মূলত কলকাতায় বসে […]

আরও পড়ুন

কংগ্রেসের রাজভবন অভিযানে ধুন্ধুমার

ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে রাহুল গান্ধিকে ইডি-র তলব নিয়ে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে কংগ্রেস ৷ বৃহস্পতিবার সারা দেশেই রাজভবন অভিযান চালায় তারা ৷ কলকাতাতেও রাজভবনের সামনে বিক্ষোভ দেখান দলের নেতা ও কর্মীরা ৷ উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য ৷ আশুতোষ চট্টোপাধ্য়ায়ের মতো তরুণ নেতাদেরও সেখানে দেখা গিয়েছে ৷ মিছিল, অবস্থান বিক্ষোভ ঘিরে রীতিমতো […]

আরও পড়ুন

বিধানসভায় শুভেন্দু সহ ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন উঠল

রাজ্য বিধানসভায় ৭জন বিজেপি বিধায়কের উপর থেকে সাসপেনশন উঠে গেল। শুভেন্দু অধিকারী, চিফ হুইপ মনোজ টিগ্গা, দীপক বর্মন, শঙ্কর ঘোষ, নরহরি মাহাত সহ ৭জনের উপর থেকে সাসপেনশন উঠল। বৃহস্পতিবার ধ্বনি ভোটে সাসপেনশন উঠে যায়। এই সাসপেনশন তোলা নিয়ে রাজ্য বিধানসভায় মোশান এনেছিল বিজেপি। সেই বিষয়ে আলোচনার সময় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা তিক্ততা চাই […]

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার

প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার । বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে দায়ের হল মামলা । আগামী সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা আছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে সম্প্রতি ২৬৯ জনকে নতুন করে নিয়োগ করেছিল। সেই নিয়োগ বেআইনি বলে উল্লেখ করে সিবিআই তদন্তের নির্দেশ […]

আরও পড়ুন

মধ্যশিক্ষা পর্ষদের অফিস ডিরোজিও ভবনে সিবিআই হানা

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার মধ্যশিক্ষা পর্ষদের অফিসে আচমকা হানা দিল সিবিআই । বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে যান। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও ডাকা হয়েছে দফতরে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তল্লাশি চালানোর পাশাপাশি পর্ষদের আধিকারিকদের জিজ্ঞাসাবাদও করা […]

আরও পড়ুন

রাজস্থানি যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার কলকাতায়

খাস কলকাতায় উদ্ধার হল যুগলের ঝুলন্ত দেহ। এলাকার বাসিন্দারা পচা দুর্গন্ধ পেয়ে খবর দেন পুলিশে । পুলিশ এবং স্থানীয় ক্লাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে উদ্ধার করে ঝুলন্ত যুবক-যুবতীকে । আজ সকালে ঘটনাটি ঘটেছে সাউথ পোর্ট থানা এলাকার বাবুবাজারে । জানা গিয়েছে ওই মৃত যুগলের নাম সঙ্গীতা লাল (১৯ বছর) এবং দীনেশ কুমার কালওয়া (২৯ […]

আরও পড়ুন

পড়ুয়া-ক্ষোভ মেটাতে নয়া সিদ্ধান্ত সংসদের, এই বছর উচ্চ মাধ্যমিকে সব বিষয়েই রিভিউ করার সুযোগ

এই বছর উচ্চ মাধ্যমিকে সব বিষয়েই রিভিউ এবং স্কুটিনি করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকে অকৃতকার্যদের বিক্ষোভে রাশ টানতে এই বড় সিদ্ধান্ত নিল সংসদ। এতদিন মাত্র দুটি বিষয়ে এই আবেদন করা যেত। শুধুমাত্র এই বছরের জন্য সকল বিষয়ে রিভিউর আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা, সিদ্ধান্ত সংসদের। ইতিমধ্যে সংসদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বলা হয়েছে, পরীক্ষার্থীরা […]

আরও পড়ুন

দেশের নেত্রী হওয়ার বৃথা চেষ্টা করছেন মমতা, কটাক্ষ শুভেন্দুর

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বাংলার মুখ্যমন্ত্রী যখন বিরোধী ঐক্য শান দেওয়ার কাজ করছেন, ঠিক তখন কলকাতায় এর বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী এই রাজ্য থেকে নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি ভোট পাবেন । এই অবস্থায় রাজ্যের প্রশাসনিক প্রধান তথা বাংলার মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ ছুড়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!