নির্ধারিত দিনেই ভোট এবং গণনা, জিটিএ নির্বাচনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

জিটিএ নির্বাচনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। নির্দিষ্ট তারিখ অনুয়ায়ী ভোট এবং গণনা হবে । তবে জিএনএলএফ যে সমস্ত বিষয়গুলি আদালতে তুলেছিল, সে বিষয়ে পরবর্তী কালে মামলার শুনানি হবে । এই নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য । পাহাড়ে জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-র নির্বাচন স্থগিত রাখার দাবিতে মামলা করেছিল জিএনএলএফ । জিটিএ নির্বাচন স্থগিত রাখার দাবিতে […]

আরও পড়ুন

১৫০ বছর পূর্তির প্রাক্কালে ট্রামের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় মেয়র

২০২৩-এ দেড়শো বছর পূর্ণ করতে চলেছে কলকাতার ট্রাম পরিষেবা ৷ তবে এত বছরেও নিজের গতি-প্রকৃতি খুব একটা পরিবর্তন হয়নি কলকাতার ট্রামের ৷ বিশেষত গতির সঙ্গে তাল মেলাতে না-পেরে অনেকটাই পিছিয়ে পড়েছে দূষণহীন এই যান ৷ যা ট্রামের জন্য প্রধান আশঙ্কার কারণ ৷ কলকাতার ঐতিহ্য বললে প্রথম সারিতেই থাকবে ট্রামের কথা ৷ ১৫০ বছর ধরে এ […]

আরও পড়ুন

মধ্যশিক্ষা পর্ষদের নয়া সভাপতি পদে রামানুজ গঙ্গোপাধ্যায়

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরানো হল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ৷ ওই পদে নিয়ে আনা হয়েছে রামানুজ গঙ্গোপাধ্যায়কে ৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে ২১ জুন মেয়াদ শেষ হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের । আর তাঁর পদের মেয়াদ বাড়ানো হল না। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের তরফে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে গণতন্ত্রের ওপর বুলডোজার চালাচ্ছে বিজেপি, তোপ মমতার

মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট এখনও কাটেনি ৷ বরং যত সময় যাচ্ছে, তা আরও তীব্র আকার ধারণ করেছে ৷ এই অবস্থায় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে বিজেপি-কে আক্রমণ করে তিনি বলেন, “গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ৷ আমি এই ঘটনায় হতাশ ৷ মহারাষ্ট্র সরকারের বিচার পাওয়া উচিত ৷”  তিনি বলেন, […]

আরও পড়ুন

পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা সঙ্কটজনক, হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী

পরিচালক তরুণ মজুমদারের স্বাস্থ্যের খবর নিতে বৃহস্পতিবার হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন বর্ষীয়ান এই চিত্র পরিচালক। কয়েক বছর ধরেই শরীরে বাসা বেঁধেছে কিডনির সমস্যা। ফুসফুসও রোগে আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিন কয়েক আগেই এসএসকেএম-এ ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসার জন্য গঠন করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। মেডিসিন বিশেষজ্ঞ […]

আরও পড়ুন

টেট মামলায় স্থগিতাদেশ পেল না প্রাথমিক শিক্ষা পর্ষদ

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় স্থগিতাদেশ পেল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি এসপি তালুকদারের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হয়নি। মামলার পরবর্তী শুনানি ৩০ জুন। এর অর্থ হল ওই দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে। শুধু তাই নয়, পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে সিবিআই জিজ্ঞাসাবাদও করতে পারবে।

আরও পড়ুন

রাজ্য পুলিশের ওয়েলফেয়ার ফোরাম, নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধি সহ একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ নবান্নে রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সেসব সিদ্ধান্তের কথা জানালেন তিনি।  রাজ্য পুলিসের অফিসারদের জন্য ওয়েলফেয়ার ফোরাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘ওদের কথা ভাববার কেউ নেই। আমাদের যারা উপরতলায় আছে, তাঁদের উচিত ওদের কথা বেশি করে ভাবা’। শুধু তাই নয়,  ডিএসপি থেকে অতিরিক্ত পুলিশ সুপার ও প্রোমোটি আইপিএস থেকে পুলিস […]

আরও পড়ুন

তিলজলার ক্লাবে কয়েক কোটির মাদক উদ্ধার, ধৃত ২

কলকাতায় একটি ক্লাব থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার মাদক ৷ গোপন সূত্রের খবর পেয়ে খাস কলকাতায় একটি ক্লাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেন কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা । এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম আরমান পোদ্দার এবং বিকাশ নারায়ণ তিওয়ারি । তাদের গতকাল রাতে তিলজলা থানা এলাকার একটি […]

আরও পড়ুন

রথযাত্রা উপলক্ষ্য়ে চালু হল দিঘা-পুরীর বিশেষ ট্রেন

রথযাত্রা উপলক্ষ্যে পুরী ও দিঘার জন্য বিশেষ ট্রেনের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে । হাওড়ার শালিমার থেকে আগামী ২৯ ও ৩০ জুন দু’জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল । রেল সূত্রে খবর, শালিমার-পুরী স্পেশাল এই ট্রেনটি আগামী ২৯ তারিখে রাত ৯9টা ৪০ মিনিটে শালিমার থেকে যাত্রা শুরু করবে। পরদিন সকাল ৭টায় পুরী পৌঁছবে । ওই […]

আরও পড়ুন

মেট্রো স্টেশনেই নামমাত্র খরচে মাত্র কয়েক মিনিটেই করা যাবে স্বাস্থ্যপরীক্ষা

এবার থেকে আসা যাওয়ার পথে, মাত্র কয়েক মিনিটেই করিয়ে নেওয়া যাবে জরুরি কিছু স্বাস্থ্যপরীক্ষা ৷ এই পরিষেবা পাওয়া যাবে শহরের মেট্রো স্টেশনগুলিতে ৷ মেট্রোযাত্রীদের জন্য এমনই ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ ৷ কলকাতা মেট্রো সূত্রে খবর, নামমাত্র খরচেই মেট্রো স্টেশনগুলিতে ন্যূনতম কিছু স্বাস্থ্যপরীক্ষা করানো যাবে ৷ প্রাথমিকভাবে পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, মহানায়ক উত্তমকুমার ও কালীঘাট মেট্রো স্টেশনে এই […]

আরও পড়ুন
error: Content is protected !!