```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিধানসভায় শুভেন্দু সহ ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন উঠল

রাজ্য বিধানসভায় ৭জন বিজেপি বিধায়কের উপর থেকে সাসপেনশন উঠে গেল। শুভেন্দু অধিকারী, চিফ হুইপ মনোজ টিগ্গা, দীপক বর্মন, শঙ্কর ঘোষ, নরহরি মাহাত সহ ৭জনের উপর থেকে সাসপেনশন উঠল। বৃহস্পতিবার ধ্বনি ভোটে সাসপেনশন উঠে যায়। এই সাসপেনশন তোলা নিয়ে রাজ্য বিধানসভায় মোশান এনেছিল বিজেপি। সেই বিষয়ে আলোচনার সময় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা তিক্ততা চাই না। সকলকে বলব মোশানকে সমর্থন করুন। আমরা সকলে মিলে বিধানসভা চালাব। কাউকে বাইরে রেখে বিধানসভা চালাতে চাই না। কিন্তু বিধানসভা যেমন বিরোধীদের ছাড়া চলতে পারে না। তেমনই বিরোধীদেরও কিছু দায়িত্ব, কর্তব্য রয়েছে। যা তাঁদের পালন করা উচিত।” এরপর বিজেপির আনা দুটো মোশানের উপর ধ্বনি ভোট হয় এবং সাত বিজেপি বিধায়কের উপর থেকে সাসপেনশন উঠে যায়। অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার থেকেই রাজ্য বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারবেন শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা-সহ সাত বিধায়ক।

error: Content is protected !!