রামনবমীর কারণে টানা ৮ দিন ছুটি বাতিল পুলিশের, প্ররোচনায় পা দেবেন না, বার্তা মুখ্যমন্ত্রীর

রামনবমীর এখনও বাকি কয়েক দিন। কিন্তু রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাপমাত্রা এখনই ঊর্ধ্বমুখী। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিয়ে বলছেন, ‘প্ররোচনায় পা দেবেন না।’ অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়ে দিয়েছেন, অশান্তি রোখার জন্য রাজ্য পুলিশ ‘প্রস্তুত ও কঠোর’৷ এই প্রেক্ষিতেই রাজ্যজুড়ে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে […]

আরও পড়ুন

বিচারপতি ডিকে শর্মার কলকাতা হাইকোর্টে বদলি রুখতে আন্দোলনে আইনজীবীরা

দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে বদলির সুপারিশ করার পরই সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার করার দাবি জানিয়েছিল কলকাতা হাইকোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন । তারা এব্যাপারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠিও দিয়েছিল ৷ বিচারপতি শর্মার বদলি আটকাতে মরিয়া হাইকোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন এবার আন্দোলনে নামল ৷ তাদের অনুরোধ, প্রতিবাদ […]

আরও পড়ুন

নিউটাউনে টোটোচালকের রহস্যমৃত্যু! প্রেমিকা ও তাঁর স্বামীকে আটক করল পুলিশ

খাস কলকাতায় টোটোচালকের রহস্যমৃত্যু। নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছ থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। পাশেই মিলেছে টোটো। খুন নাকি দুর্ঘটনা? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। নেপথ্যে উঠে আসছে পরকীয়ার তত্ত্ব। ইতিমধ্যেই মৃতের প্রেমিকা ও তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। জানা গিয়েছে, মৃতের নাম সুশান্ত ঘোষ। রাজারহাট রেকজোয়ানির মাজেরহাইট এলাকার […]

আরও পড়ুন

ফের কলকাতা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার, আনন্দপুর থেকে ধৃত যুগল, উদ্ধার ১১টি আগ্নেয়াস্ত্র

ফের কলকাতা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার। শিয়ালদহ, বৈঠকখানা বাজারের পর এবার আনন্দপুর। এক যুগলের কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার হয়েছে। গ্রেপ্তার ২। ধৃতরা কোথা থেকে, কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র জড়ো করেছিল,কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। গোপন সূত্রে অস্ত্র সরবরাহের খবর পেয়ে রবিবার দুপুরে আনন্দপুরের নোনাডাঙা সবুজ সংঘের কাছে অভিযান চালায় এসটিএফ। […]

আরও পড়ুন

ভিন রাজ্য থেকে জাল ওষুধ ঢুকছে পশ্চিমবঙ্গে, দুই বিজেপি শাসিত রাজ্য বিহার ও উত্তরপ্রদেশকে কড়া চিঠি নবান্নের

কয়েকদিন ধরে জাল ওষুধ উদ্ধারের ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে ৷ এবার জাল ওষুধের রমরমা রুখতে নড়েচড়ে বসল নবান্ন ৷ শুধু রাজ্য নয়, বাংলার বাইরেও এর শাখা-প্রশাখা রুখতে চেষ্টা চালাচ্ছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা ৷ এই পদক্ষেপের অংশ হিসাবে নবান্নের পক্ষ থেকে দুই প্রতিবেশী রাজ্য বিহার ও উত্তরপ্রদেশে বিজেপি সরকারকে চিঠি পাঠিয়ে সতর্ক করা হচ্ছে […]

আরও পড়ুন

‘রামনবমী ও ঈদে অশান্তির ছক, পোস্টারে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র’, রাজ্যবাসীকে সতর্কবার্তা রাজ্য ও কলকাতা পুলিশের

সামনেই রামনবমী এবং ঈদ ৷ আর তা ঘিরে কলকাতা এবং রাজ্যে কোনও আইন-শৃঙ্খলার অবনতি না হয়, তার জন্য তৈরি রাজ্য ও কলকাতা পুলিশ। কারণ রামনবমীতে সাম্প্রদায়িক অশান্তির ছক তৈরি হচ্ছে, পোস্টারে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র চলছে। শনিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন দুই পুলিশকর্তা। জানিয়ে দিলেন, ”কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। ভয়ও পাবেন […]

আরও পড়ুন

স্কুল শিক্ষিকার পোশাক নিয়ে হেনস্থা, কড়া ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের

পোশাক ফতোয়া বিতর্কে মানসিক অবসাদের শিকার হয়েছিলেন শিক্ষিকা। পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে স্কুলে প্রবেশ বন্ধ করে দিয়েছিল অভিভাবক ও স্কুলেরই কিছু শিক্ষকা। তাঁদের একটাই বক্তব্য শাড়ি পরে স্কুলে আসতে হবে ওই শিক্ষিকাকে। প্রায় 7 বছর অসুস্থ থাকার পর সুস্থ হয়ে স্কুলে যোগ দিতে গেলেও তাঁকে স্কুলে ঢুকতে দেওয়া হয় […]

আরও পড়ুন

রাজ্যে নয়া নির্বাচনী আধিকারিক হলেন আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল

আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করল নির্বাচন কমিশন। রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল। জানাগ গিয়েছে, তিনি ১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি। নির্বাচনী বিধি অনুযায়ী, মুখ্য নির্বাচনী আধিকারিকের পদের জন্য রাজ্য সরকারকে […]

আরও পড়ুন

বিদেশ সফর শেষে লন্ডন থেকে রওনা হলেন মুখ্যমন্ত্রী, আজই পৌঁছোবেন কলকাতায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর শেষ হয়েছে শুক্রবার। দেশে ফেরার জন‍্য লন্ডন থেকে রওনা দিয়েছেন তিনি। গতকাল লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা (ভারতীয় সময় শনিবার ভোর সাড়ে ৩টে) হিথরো বিমানবন্দর থেকে উড়েছে মুখ্যমন্ত্রীর উড়ান। লন্ডন থেকে দুবাই পৌঁছোবেন তিনি। কয়েক ঘণ্টা সেখানে অপেক্ষার পর দুবাই থেকে এদিন ভারতীয় সময় দুপুরে কলকাতাগামী বিমানে রওনা দেবেন। এদিন […]

আরও পড়ুন

‘সঞ্জয় একাই ধর্ষণ করেছিল নির্যাতিতাকে, আরজি করে গণধর্ষণ হয়নি’, হাইকোর্টে জানাল সিবিআই

শেষমেশ কলকাতা পুলিশের দাবিকেই স্বীকৃতি দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা – সিবিআই। আরজি কর কাণ্ডে কোনও গণধর্ষণের ঘটনা ঘটেনি বলে আগেই দাবি করেছিল কলকাতা পুলিশ। এবার সেই একই কথা বলল সিবিআই! শুক্রবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে এমনটাই জানাল সিবিআই ৷ খুন ও ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশ কতদূর পর্যন্ত তদন্ত করেছিল সেই কেস ডায়েরি সিবিআইকে জমা দেওয়ার […]

আরও পড়ুন
error: Content is protected !!