পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করল সিবিআই

পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করল সিবিআই। আগামী সপ্তাহে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে আরও তথ্য জানতে চায় সিবিআই। প্রথমবার বয়ানে পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া তথ্য খতিয়ে দেখা হয়েছে। সিবিআই সূত্রে খবর, তথ্য খতিয়ে দেখার পর যে নতুন প্রশ্ন উঠে আসছে তারই উত্তর চাওয়ার জন্য ফের সিবিআই তাঁকে তলব করেছে।

আরও পড়ুন

পরপর ২ দিন জেরার পর আজ ফের এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসকে সিনহাকে তলব সিবিআইয়ের

পরপর দুদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের নিজাম প্যালেসে ডাকা হয়েছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে। বুধবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ফের বৃহস্পতিবারও তিনি সিবিআই দফতরে হাজিরা দেন ৷ তাঁর বয়ান রেকর্ড করেন সিবিআই আধিকারিকরা ৷

আরও পড়ুন

সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে হবে তিন মাসের মধ্যে, নির্দেশ হাইকোর্টের

মহার্ঘ ভাতা মামলায় হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে হবে তিন মাসের মধ্যে। শুক্রবার শুনানিতে আদালত জানিয়েছে, স্যাটের রায় কার্যকর করতে হবে। এদিন শুনানি শেষে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ও বিচারপতি হরিশ ট্যান্ডন রায় দেন, মহার্ঘ ভাতা পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। আইনি অধিকার হিসেবে তাঁদের প্রাপ্য মিটিয়ে দিতে হবে। […]

আরও পড়ুন

আজ ফের পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

ফের পরেশ অধিকারীকে আজ নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। গতকাল তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর আজ ফের তাঁকে তলব করা হয় সিবিআইয়ের তরফে । বেশকিছু নথিপত্র নিয়ে আজ সকাল ১০টা ৪০ মিনিটে নিজাম প্যালেসে যান পরেশ অধিকারী ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেছে সিবিআই । আজ এসএসসি-র বেশকিছু কাগজপত্র নিয়ে যেতে […]

আরও পড়ুন

সিবিআই তদন্তের মধ্যেই ৬ হাজার ৯৬১ পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের জেরে যখন সরগরম রাজ্য রাজনীতি। এই আবহ তৈরির মধ্যেই রাজ্য সরকার (শিক্ষা দফতর) গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশম, একাদশ ও দ্বাদশের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল । বৃহস্পতিবার রাতের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, মোট পদ ৬ হাজার ৯৬১টি । এর মধ্যে ১ হাজার ৯৩২টি পদ নবম-দশম, ২৪৭টি পদ রয়েছে একাদশ-দ্বাদশ, ১ হাজার […]

আরও পড়ুন

৩ ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর নিজাম প্যালেস থেকে এমএলএ হস্টেল গেলেন প্রতিমন্ত্রী পরেশ অধিকারী

প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসবাদের পর সিবিআই দফতর থেকে বের হন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। বৃহস্পতিবার সন্ধে ৭টা ২৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসের সিবিআই দফতরে ঢুকেছিলেন মন্ত্রী। রাত সাড়ে ১০টা নাগাদ দফতর থেকে বের হন তিনি। এরপর সোজা এমএলএ হস্টেলে যান তিনি।  ৩৬ ঘণ্টা ধরে ‘নিখোঁজ’ ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। দমদম বিমানবন্দর থেকে অবশেষে নিজাম […]

আরও পড়ুন

অনুব্রত মণ্ডলকে ফের তলব, নোটিস পাঠাল সিবিআই

আজ চার ঘণ্টা জেরা করার পর, অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই। আগামী সপ্তাহে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হল। এর আগে, গরু পাচারকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা এড়িয়ে গিয়েছেন একাধিকবার। এপ্রিলে টানা ১৬ দিন এসএসকেএম-এ ভর্তি ছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।  এদিন সকালে সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছন বীরভূমের […]

আরও পড়ুন

প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআইয়ের

হাইকোর্টের নির্দেশের সূত্র ধরে প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। খবর পাওয়া গিয়েছে, পরেশের বিরুদ্ধে ভারতীয় আইনের ১২০বি, ৪২০ ও দুর্নীতি মোকাবিলা আইনের ৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ধারাগুলিতে রয়েছে ষড়যন্ত্র, প্রতারণা ও জনপ্রতিনিধি হয়ে ঘুষ নিয়ে বেআইনি ভাবে কোনও কাজ করার অভিযোগ।এ দিকে খবর পাওয়া গিয়েছে, পরেশ অধিকারী কোচবিহারে আছেন […]

আরও পড়ুন

এসএসসি মামলায় বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, মামলা শুনতেই রাজি নন বিচারপতি!

এসএসসি মামলায় এবার আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। গতকাল সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে তাঁর সেই আবেদনে ত্রুটির কথা জানিয়ে গতকাল তাঁর আর্জি শোনেনি ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার সকালে ফের ডিভিশন বেঞ্চে সিবিআই জেরা এড়ানোর জন্য আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। এবার ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত […]

আরও পড়ুন

নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে অনুব্রত

নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই এদিন সকাল ১০টার কিছু আগে নিজাম প্যালেসে গিয়েছিলেন তৃণমূল নেতা। গরু পাচার মামলায় তাঁকে সাড়ে ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। ৩ দফায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ সকাল ১০টার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান অনুব্রত মণ্ডল। সিবিআই […]

আরও পড়ুন
error: Content is protected !!