অবশেষে সিবিআই দফতরে এলেন অনুব্রত মণ্ডল

আজ, বৃহস্পতিবার নিজেই সিবিআই দফতরের আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গত ২৫ এপ্রিল অনুব্রত মণ্ডল সিবিআইকে চিঠি দিয়ে জানিয়ে ছিলেন যে, সিবিআই যদি তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে তা হলে তিনি ২১ মে’‌র পর সিবিআইয়ের কলকাতা অফিসে গিয়ে জেরার মুখোমুখি হতে প্রস্তত। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর পৌঁছনোর কথা […]

আরও পড়ুন

নষ্ট হতে পারে গুরুত্বপূর্ণ নথি, রাতেই বসল স্পেশাল কোর্ট, কাল দুপুর পর্যন্ত এসএসসি দফতরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী

এসএসসি অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে ফের মামলা আদালতে। জরুরি ভিত্তিতে শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এসএসসি মামলার তথ্য নষ্ট করা হতে পারে অভিযোগে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের মামলা হয় হাইকোর্টে। সেই মামলার পরিপেক্ষিতে রাতেই স্পেশাল কোর্ট বসানোর সিদ্ধান্ত নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, ‘প্রধান বিচারপতি অনুমতি দিয়েছেন বলেই শুনানিতে বসেছি’। শুনানিতে হার্ড […]

আরও পড়ুন

‘স্বাধীনতার পরে সব থেকে বড় দুর্নীতির ঘটনা’, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফােরক শুভেন্দু

“স্বাধীনতার পরে সব থেকে বড় দুর্নীতির ঘটনা । দুর্নীতির মূলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।” বুধবার বিকেলে রাজ্যপাল জগদীপ ধনখড়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে রাজভবনে আসেন নন্দীগ্রামের বিধায়ক। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রাজভবন থেকে বাইরে শুভেন্দু বলেন, ‘‘পরেশ অধিকারী যোগদানের সময়ে তিনটি শর্ত রেখেছিলেন। প্রথম, সমস্ত নিয়ম ভেঙে তাঁর মেয়েকে চাকরি দিতে হবে। দ্বিতীয়ত, তাঁকে […]

আরও পড়ুন

আদালতের নির্দেশে সিবিআইয়ের মুখোমুখি পার্থ, রাত পর্যন্ত নিখোঁজ পরেশ

রাজ্য মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য, যাঁদের নিয়ে বুধবার টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হল ৷ কিন্তু দিনের শেষে একজন হাজির হলেন সিবিআইয়ের সামনে ৷ দ্বিতীয়জনের হদিশ নেই সেই সকাল থেকে ৷ প্রথমজন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বাংলার বর্তমান শিল্প-বাণিজ্য মন্ত্রী পরেশ অধিকারী ৷ অনেকদিন আগেই এসএসসি দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছে ৷ তাঁকে কলকাতা হাইকোর্ট দু’বার […]

আরও পড়ুন

পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জেরার মধ্যেই ইস্তফা এসএসসি-র চেয়ারম্যানের

পার্থকে সিবিআই জেরার মধ্যেই বদল করা হল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় আপাতত সর্বশিক্ষা মিশনের অধিকর্তা শুভ্র চক্রবর্তী দায়িত্ব সামলাবেন। আজ সন্ধ্যে ৭ টা ৫৫ নাগাদ এসএসসি দফতর থেকে বেরোন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁকে ফুলের তোড়া দিয়ে বিদায় শুভেচ্ছা জানানো […]

আরও পড়ুন

পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধ্যা ৬ টার মধ্যে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দিল হাইকোর্ট

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার সন্ধ্যা ৬ টার মধ্যে সিবিআই এর নিজাম প্যালেসের অফিসে হাজির হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই  নির্দেশ দিলেন। একইসঙ্গে এসএসসি-র উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যকেও সিবিআই এর নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। বুধবার বিকেল চারটের মধ্য তাঁদেরকে সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন

এসএসসি নিয়োগে দুর্নীতিতে সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ

 এসএসসি-তে নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বাগ কমিটির রিপোর্ট গ্রহণ করল এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপের দরকার নেই বলেই জানালো ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের ১১১ পাতার নির্দেশনামায় যা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল জাস্টিস গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ যে যে মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলি […]

আরও পড়ুন

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে পরেশ পাল

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই এর নোটিশ পেয়েছিলেন আগেই। সেই তলবের প্রেক্ষিতে বুধবার সিবিআই এর সিজিও কমপ্লেক্সে হাজির হলেন বিধায়ক পরেশ পাল। এদিন সকাল ১০ টা ১৮ মিনিটে সিবিআই এর দফতরে  এসে পৌঁছন তিনি।। তাঁকে জিজ্ঞসাবাদের জন্য বুধবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই। এদিন সকাল ১০ টা ১৮ মিনিট নাগাদ বিধায়ক পরেশ পাল […]

আরও পড়ুন

নিউটাউনে সিএনজি বাস পরিষেবা চালু করলেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম

দূষণ কমানোর পাশাপাশি পেট্রোল ও ডিজেলের ওপর থেকে নির্ভরতা কমাতে রাজ্য সরকার এখন সিএনজি চালিত বাস পরিষেবা চালু করার দিকে বেশি করে ঝুঁকতে চাইছে। সেই সঙ্গে জোর দেওয়া হচ্ছে ব্যাটারি চালিত বাসের দিকেও। সেই লক্ষ্যেই সোমবার বিকালে নিউটাউন থেকে পরিবেশবান্ধব বেসরকারি সিএনজি বাস পরিষেবা চালু করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন, আবাসন এবং পরিবহণ দফতরের মন্ত্রী […]

আরও পড়ুন

ভোট পরবর্তী হিংসায় এবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই

রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পালকে এবার তলব করল সিবিআই। বুধবার তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের তরফে জানা গিয়েছে, কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার মৃত্যুর ঘটনায় বেলেঘাটার বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। গত বছরের মে মাসে বিধানসভা ভোটের ফলাফলের পর রাজ্যজুড়ে হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। হাইকোর্টে […]

আরও পড়ুন
error: Content is protected !!