করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব

প্রয়াত সাহিত্যিক অনীশ দেব। করোনায় আক্রান্ত হয়েছিলেন অনীশ বাবু। বুধবার সকাল ৭.১৮ মিনিটে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে। দরকার পড়েছিল প্লাজমা ডোনারের। কিন্তু কোনও কিছুতেই আর লাভ হল না। চিরবিদায় নিলেন […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১৬ হাজার ৪০৩

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ১৬ হাজার ৪০৩ জন । রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা এখনও পর্যন্ত ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫। রাজ্য স্বাস্থ্য দফতর বুলেটিন অনুসারে এমনটাই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা পেরোল ১১ হাজার। সোমবার রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ১৫ হাজার ৮৮৯ জন। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৬১৫। […]

আরও পড়ুন

শেষ দফাতে কমিশনকে করোনাবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

নির্বাচনের শেষ দফাতেও যাতে করোনা সুরক্ষা বিধি কঠোরভাবে পালন করা হয় তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল হাইকোর্ট । প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন আজ । শের মতোই রাজ্যেও সংক্রমণের মাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ সেই দিকে তাকিয়ে নির্বাচন কমিশন যে নির্দেশ, বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত দিয়েছে […]

আরও পড়ুন

বন্ধ ইডির সমস্ত মামলার তদন্ত, একাধিক আধিকারিক করোনায় আক্রান্ত

বাড়ছে করোনা। ইতিমধ্যেই এনফোর্রসমেন্ট ডিরেক্টরেটের বেশ কয়েকজন আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন ইডির বাকি আধিকারিকরা ৷ ফলে আগামী দশ দিন ইডির সমস্ত মামলার তদন্ত প্রক্রিয়া বন্ধ থাকবে ৷ ইডির তরফে এই খবর জানানো হয়েছে ৷ ইডি সূত্রের খবর, আজ রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের আপ্তসহায়ক বাপি করিমের হাজিরা দেওয়ার কথা ছিল […]

আরও পড়ুন

ভবানীপুরের মিত্র ইন্সস্টিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ভবানীপুরের মিত্র ইন্সস্টিউশনে ভোট দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে এবার প্লাস্টার। হেঁটে ভোট দিতে যাওয়ার উপায় ছিল না এবার । তাই কমিশনের তরফে তাঁর বুথে প্রবেশের জন্য করা হয়েছিল বিশেষ ব়্যাম্পের ব্যবস্থা । সেই ব়্যাম্পের উপর দিয়েই হুইল চেয়ারে বসে মিত্র ইনস্টিটিউশনের […]

আরও পড়ুন

রাসবিহারীতে ভোটারদের বিজেপির হয়ে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

রাসবিহারীতে ভোটারদের বিজেপির হয়ে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে ভোট দিতে বলছে বাহিনী। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপির পাল্টা অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। বিজেপি ও তৃণমূলের ধস্তাধস্তি বেধে যায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল বাহিনী। এরই পাশাপাশি রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে চারটি বুথে ঢুকতে বাধা দেওয়ার […]

আরও পড়ুন

রাসবিহারীতে বুথের মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার বিজেপির পোলিং এজেন্ট

বুথের মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ উঠল রাসবিহারীতে । অভিযোগ বিজেপির পোলিং এজেন্টের বিরুদ্ধে । রাসবিহারীর বিজেপি প্রার্থী সুব্রত সাহার ওই বুথ এজেন্টের নাম মোহন রাও । অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে নিউ আলিপুর থানার পুলিশ ।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১৫ হাজার ৮৮৯

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৪০৭ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৮০০। দৈনিক আক্রান্তের নিরিখে তিন হাজার পেরিয়ে গিয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। আক্রান্তের নিরিখে প্রথমেই রয়েছে কলকাতা। শহরে একদিকে ৩ হাজার ৭৭৯ […]

আরও পড়ুন

করোনা মোকাবিলায় নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

করোনা পরিস্থিতির মোকাবিলায় নবান্নে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খুলল রাজ্য প্রশাসন । তবে এই কন্ট্রোল রুম সাধারণ মানুষের জন্য নয় । শনিবার থেকে যে ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়েছে তার নজরদারির জন্য এই কন্ট্রোল রুম ২৪ ঘন্টা চালু থাকবে । মূলত এই কন্ট্রোল রুম থেকেই গোটা রাজ্যের কোভিড পরিস্থিতির উপর নজর রাখা হবে । […]

আরও পড়ুন

মানিকতলায় এবার অক্সিজেন সিলিন্ডার চক্র, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের অভিযানে মিলল হদিশ

করোনার জেরে তীব্র আকাল লেগেছে অক্সিজেনের। এই পরিস্থিতিতে কলকাতার মানিকতলায় খালি অক্সিজেন সিলিন্ডার চক্রের হদিশ পেল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ (ইবি)। অক্সিজেনের মজুত ও কালোবাজারি রুখতে অভিযান চালাতেই মিলল হদিশ।  ইবি সূত্রে খবর, মানিকতলার বিধান সরনীতে তারা অভিযান চালালে সেখান থেকে ৫২ কেজি ওজনের ১৩টি ও ১৫ কেজি ওজনের ২টি খালি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করা […]

আরও পড়ুন
error: Content is protected !!