ভুয়ো ডিগ্রির ব্যবহার! আরজি করের জুনিয়র ডাক্তারকে ৭ দিনের মধ্যে দেখা করার নির্দেশ দিল মেডিক্যাল কাউন্সিল

আরজিকর হাসপাতালের ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছেন, আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের মধ্যে অন্যতম নাম চিকিৎসক আশফাকুল্লা নাইয়া। বর্তমানে তিনি আরজিকর হাসপাতালের ইএনটি বিভাগের জুনিয়র চিকিৎসক। কিন্তু, এবার তাঁকেই কড়া চিঠি দিল মেডিক্যাল কাউন্সিল। ভুয়ো ডিগ্রি ব্যবহার করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এর জবাব চেয়ে চিকিৎসক আশফাকুল্লা নাইয়াকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। সাত […]

আরও পড়ুন

সইফ আলি খানের উপর হামলায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়

মুম্বইয়ের বান্দ্রায় সইফ আলি খানের বাড়িতে অভিনেতার ওপর হামলার ঘটনায় মুম্বইয়ের পাশাপাশি গোটা দেশে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা যাচ্ছে, মধ্যরাতে এই ঘটনার পরই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতাকে। তিনি আপাতত বিপন্মুক্ত। এদিকে, সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,’ বিখ্যাত অভিনেতা সাইফ […]

আরও পড়ুন

স্যালাইন-কাণ্ডে বদলি করা হল স্বাস্থ্য দফতরের বিশেষ সচিবকে

স্বাস্থ্যদপ্তরের বিশেষ সচিবকে সরাল রাজ্য। দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অন্য এক আধিকারিকের হাতে। বুধবার রাতেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। বিজেপির দাবি, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার কয়েক ঘণ্টার মধ্যে বদলি হয়ে গেলেন স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের ওষুধ ও সরঞ্জাম বিভাগের সচিব পদ থেকে চৈতালি চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে স্বাস্থ্যভবনে গিয়েছিলেন […]

আরও পড়ুন

‘রাত দখল ঐক্যমঞ্চ’-এর মিছিলের অনুমোদন দিল হাইকোর্ট

‘রাত দখল ঐক্যমঞ্চে’র মিছিলের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। পাঁচ মাস অতিক্রান্ত। এখনও আরজি করের নির্যাতিতার বিচার অধরা। ফের রাত দখল কর্মসূচীর ডাক দিল রাত দখল ঐক্য মঞ্চ। আরজি কর কান্ডের প্রতিবাদে রাত দখলের অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ রাত দখল ঐক্য মঞ্চ। মিছিলের অনুমোদন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে মিছিল […]

আরও পড়ুন

টালিগঞ্জে মহিলার গলা কাটা দেহ উদ্ধার

কলকাতায় তরুণীর রহস্যমৃত্যু। গল্ফগ্রিন এলাকায় বন্ধ বাড়ির ঘরের খাট থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ। ঘটনাস্থলে গিয়েছে গল্ফগ্রিন থানার পুলিশ। বছর ৩০-এর এই মহিলার দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই মহিলার পরিবারে আর কে কে রয়েছেন বা কে বা কারা এই খুন করে থাকতে পারে তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা […]

আরও পড়ুন

‘মাধ্যমিক চলাকালীন কোনও ছুটি নয়’, নয়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র এক মাস বাকি। এই সময়ে মধ্যশিক্ষা পর্ষদ একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। পর্ষদের নির্দেশ অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক ও শিক্ষাকর্মীরা সহজে ছুটি পাবেন না। বিশেষ কিছু শর্ত পূরণ হলে তবেই ছুটি মঞ্জুর হবে। পর্ষদ জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপযুক্ত কারণ ছাড়া ছুটি দেওয়া হবে […]

আরও পড়ুন

রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি। ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয়। গ্রেফতারির ১৪ মাস পর জামিন জ্যোতিপ্রিয়র। এর আগে এই মামলায় জামিন পেয়েছিলেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা জামিন পেয়েছিলেন।  ব্যাঙ্কশাল আদালতে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। ২৫ হাজার টাকার জোড়া ব্যক্তিগত বন্ড এবং ৫০ […]

আরও পড়ুন

‘দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তি হবে’, স্যালাইন কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

স্যালাইন কাণ্ড নিয়ে রাজ্য-রাজনীতি এই মুহূর্তে সরগরম। মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় আলোচনা তুঙ্গে। চিকিৎসকদের গাফিলতির অভিযোগে সরব মৃতার পরিবার। এমন অবস্থায় দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে সরব হলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্যালাইন কাণ্ডে দোষীদের রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আজ, বুধবার ফলতায় ‘সেবাশ্রয় শিবির’এ হাজির হয়েছিলেন অভিষেক। সেখানে মেদিনীপুর […]

আরও পড়ুন

টানা ৪ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো

চলতি মাসেই সম্পূর্ণ বন্ধ থাকতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে পরিষেবা । আগামী ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিন লাইন ১ এবং গ্রিন লাইন ২-এ কাজের জন্য পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের মধ্য়ের অংশের কাজ শেষ হয়েছে ৷ এই কাজটি সম্পূর্ণ করতে গত ৫ বছর রীতিমতো নাজেহাল হয়ে […]

আরও পড়ুন

নেতাজি নগরে ভেঙে পড়ল বহুতলের একাংশ

খাস কলকাতায় হেলে পড়ল আস্ত একটা গোটা চারতলা বাড়ি। ভেঙে পড়ল তার একতলার বেশ কিছুটা অংশও। আজ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে  দক্ষিণ কলকাতার নেতাজি নগরের বিদ্যাসাগর কলোনির অনির্বাণ সংঘের কাছে।  তবে পুলিস সূত্রে খবর, কোনও রকম হতাহতের খবর নেই। স্থানীয়দের একাংশের দাবি, ওই বাড়িটি কয়েক মাস আগেই বেঁকে গিয়েছিল। তারপর থেকেই বাড়িটির মালিক বাড়ি ছেড়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!