নভেম্বর মাসেই এইচএমপিভি ভাইরাসের হদিশ মিলেছিল কলকাতায়, এখন সুস্থ আক্রান্ত শিশু

 চিনে ছড়িয়ে পড়া যে ভাইরাস নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে, সেই হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি আক্রান্ত রোগীর হদিশ দেড়মাস আগেই মিলেছিল কলকাতায় ৷ গত নভেম্বরের গোড়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশু হাসপাতালে ভর্তি হয় ৷ সে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় ৷ গত ১২ নভেম্বর তার শারীরিক পরীক্ষার রিপোর্ট […]

আরও পড়ুন

মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টরের থেকে অনুমতি সূচক ‘নো অবজেশন সার্টিফিকেট’ পেলেই করা যাবে প্রাইভেট প্র্যাকটিস

চিকিৎসকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। অনুমতি ছাড়া কোনও ধরনের প্রাইভেট প্রাকটিস নয়। সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য এই নির্দেশিকা জারি হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে কর্মরত অধ্যাপক-চিকিৎসকদের বাইরে প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে আগাম অনুমতি নিতে হবে। মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টরের থেকে অনুমতি সূচক ‘নো অবজেশন সার্টিফিকেট’ পেলেই করা যাবে প্র্যাকটিস। […]

আরও পড়ুন

ঘন কুয়াশার দাপটে কলকাতা বিমান বন্দরে ব্যাহত পরিষেবা

সকাল থেকেই ভারী কুয়াশার দাপট শহর কলকাতায়। যার জেরে কলকাতা বিমান বন্দরে ব্যাহত বিমান পরিষেবা। সকাল থেকে এখন পর্যন্ত দেরিতে নেমেছে প্রায় ৩০টি বিমান। দেরি করে উড়ানও নিয়েছে ৩০ টি প্লেন। এছাড়াও, তিনটি বিমানকে অন্য এয়ারপোর্টে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

যাদবপুরের বেসরকারি হাসপাতালে প্রায় ১৫ কোটির প্রতরণা কাণ্ডে গ্রেফতার ১

হাসপাতালের পরিকাঠামো উন্নত করিয়ে দেওয়ার নাম করে প্রায় ১৫ কোটি টাকার প্রতরণা ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার এক অভিযুক্ত ৷ ধৃতের নাম রাজীব ঘোষ ৷ ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ৷ লালবাজার সূত্রে খবর, তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল নথিপত্র ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা […]

আরও পড়ুন

১২ ঘণ্টার বেশি ডিউটি নয়, রাতে সরকারি হাসপাতালে সিনিয়র চিকিৎসকের বাধ্যতামূলক উপস্থিতি, জারি নয়া নির্দেশিকা

রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে জুনিয়র চিকিৎসকদের একটানা ডিউটি নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর ৷ সকলের ক্ষেত্রে ডিউটির সময় সমানভাবে ভাগ করে দেওয়া হল নয়া নির্দেশিকায় ৷ পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাতের ডিউটিতেও বাধ্যতামূলকভাবে অন্তত একজন সিনিয়র চিকিৎসককে থাকতে হবে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানির […]

আরও পড়ুন

আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে সওয়াল সিবিআইয়ের

সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক সঞ্জয় রাইকে, আদালতে এমনই সওয়াল করেছে সিবিআই ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলায় আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ সেখানেই তারা ধর্ষণ-খুনের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির সাজা দেওয়ার পক্ষেই সওয়াল করেছে ৷ সাধারণত অপরাধের ধরন বিরলের মধ্যে বিরলতম […]

আরও পড়ুন

সেমেস্টার প্রসঙ্গে শিক্ষামন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর, খারিজ করলেন পর্ষদের সিদ্ধান্ত

প্রাথমিকে সেমেস্টার হবে না ৷ বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন, তাঁকে না জানিয়ে কেন শিক্ষা ব্যবস্থায় এ ধরনের নতুন পলিসি নেওয়া হল? বৃহস্পতিবার এই নিয়ে রীতিমতো শিক্ষামন্ত্রীকে ভর্ৎসনা করলেন তিনি। স্পষ্ট বার্তা দিলেন, যে শিশুরা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার ঠিক মতো বলতে পারে না ৷ সরকার চাইছে তাদের […]

আরও পড়ুন

সরকারি জমি জবরদখল করা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সরকারি জমি কোনও ভাবেই নতুন করে দখল করা চলবে না। এবার এই ইস্যুতে কড়া মনোভাব রাজ্য সরকারের। আজ, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্য স্তরের পর্যালোচনা বৈঠকে জমি দখলকারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জমি জবরদখলের ক্ষেত্রে কোনও নেতা-মন্ত্রী, আমলা কাউকেই যে রেওয়াত করা হবে না, তাও শুনিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি দখলের ক্ষেত্রে পুলিসের ভূমিকাতেও […]

আরও পড়ুন

‘এসপি-র অপদার্থতার জন্য খুন তৃণমূল নেতা’, পুলিশকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বৃহস্পতিবার সাতসকালে মালদা শুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ভরা বাজারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর। এবার সেই মৃত্যু নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার বিডিও-র […]

আরও পড়ুন

বঙ্গে ফিরেছে শীতের আমেজ, সপ্তাহান্তে ফের পশ্চিমী ঝঞ্ঝা

বছরের প্রথম দিন বুধবার শীতের আমেজ বঙ্গে ফিরেছে। আগামী কয়েকদিন ধরে তা বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।তবে চলতি সপ্তাহের শেষ দিকে ফের পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। কারণ, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্জা ঢুকতে চলেছে। এর পিছু পিছু আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কাতেই ফের বাধা পাবে উত্তর দিক থেকে […]

আরও পড়ুন
error: Content is protected !!