পুজোর আগেই রাজ্য পুলিশে ১২ হাজার নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর, একইসঙ্গে প্রশিক্ষণ 

রাজ্য পুলিশে নতুন কর্মী নিয়োগ প্রসঙ্গে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে বৈঠকের পর একথা জানিয়েছেন তিনি। রাজ্য পুলিশে প্রায় ১২ হাজার পদে নিয়োগ করা হবে বলে জানান তিনি। দীর্ঘদিন ধরেই নিয়োগের বিষয়টি আটকে ছিল। আগামী সোমবার এই সংক্রান্ত সরকারি অর্ডার প্রকাশ হতে পারে বলে জানান তিনি। নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে। সেই আইনি […]

আরও পড়ুন

‘রোগী কল্যাণ সমিতিতে এবার থাকবেন জুনিয়র চিকিৎসকরাও’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরজি কর আবহেই স্বাস্থ্য ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। বৈঠকে শেষে ঘোষণা,  ‘রোগীকল্যাণ সমিতি পুরো ভেঙে দিয়েছি। সব প্রিন্সিপালরাই এখন রোগী কল্য়াণ সমিতির চেয়ারম্যান হলেন। এবার তাঁদের ওখানে MSVP-র থাকবে সদস্যরা। একজন করে জুনিয়র ডাক্তার, একজন করে সিনিয়র ডাক্তার বা HOD, সিস্টারের পক্ষ থেকে একজন এবং জনপ্রতিনিধি একজন থাকবে। তাঁরাই হাসপাতালে দায়িত্ব বহন করবেন’। […]

আরও পড়ুন

কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম বন্ধ নিয়ে বিভ্রান্তি!

কলকাতার দেড়শো বছরের গণপরিবহণের ইতিহাসের অন্যতম অংশ এই ট্রাম চিরতরে বন্ধ বয়ে যাওয়ার আশঙ্কায় গুঞ্জন শুরু হয়েছে সংবাদমাধ্যম থেকে গণমাধ্যমে ৷ কারণ, সম্প্রতি রাজ্য পরিবহণ দফতরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, গতির সঙ্গে তাল রাখতে গিয়ে শহরে একটি মাত্র রুট ছাড়া আর কোথাও ট্রাম চালানো হবে না । আর এর পরেই সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে রাজ্য […]

আরও পড়ুন

প্রতিশ্রুতি পালনের আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে ই-মেল জুনিয়র ডাক্তারদের

রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে একাধিক প্রতিশ্রুতি পেয়ে আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে, মুখ্যসচিব বৈঠকে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, সেগুলি পালন করা হচ্ছে না বলে দাবি করলেন জুনিয়র ডাক্তাররা। মোট সাত দফা দাবি জানিয়ে বৃহস্পতিবার ফের মুখ্যসচিবকে ই-মেল করলেন জুনিয়র ডাক্তাররা। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠু কাজের পরিবেশ সম্পর্কিত বিষয়ে একগুচ্ছ […]

আরও পড়ুন

রাতভোর তুমুল বর্ষণ, আজকেও ভারী বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি লাল সতর্কতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃহস্পতিবারও সকাল থেকে দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত। যা ছত্তিশগড়ের ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বৃষ্টি বঙ্গে চলছে বৃষ্টি। এদিন কলকাতায় সকাল ও দুপুরে বৃষ্টির […]

আরও পড়ুন

রেড রোডে কার্নিভাল অনুষ্ঠিত হবে, ‘উৎসবে না বিতর্কের’ মধ্যেই নোটিশ জারি করল নবান্ন

আর দিন সাতেকের মধ্যেই রাজ্যজুড়ে শুরু দুর্গোৎসব। এই বছর সব থেকে বেশি অনুদান দেওয়া হয়েছে দুর্গাপুজো উপলক্ষ্যে। ৮৫ হাজার টাকা দেওয়া হয়েছে দুর্গাপুজো কমিটিগুলিকে। আবার গুটি কয়েক ক্লাব এই অনুদান ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ তারা নেবে না। কারণ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারই প্রতিবাদে এমন সিদ্ধান্ত। আবার এখন […]

আরও পড়ুন

কোনও সমস্যা হলে জানান, পুজো কমিটির সঙ্গে পুলিশের বৈঠকেও উঠল আরজিকর প্রসঙ্গ

দুর্গোৎসবে পুজো কমিটিগুলির সঙ্গে কলকাতা পুলিশের বৈঠকেও উঠে এল আরজি কর প্রসঙ্গ ৷ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বুধবার পুজো কমিটিগুলির সঙ্গে কলকাতা পুলিশের বৈঠকে হয় ৷ সেখানেই উঠে এসেছে আরজিকর প্রসঙ্গ। এদিন পুজোর উদ্যোক্তাদের মধ্যে একাংশের প্রশ্ন ছিল, যদি কোনও রকমের অশান্তি হয়, সেক্ষেত্রে তারা কী করবেন ? এই বিষয়ে পরে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা […]

আরও পড়ুন

বাথরুমের দরজার ফাঁক দিয়ে মহিলা কর্মীর ভিডিও, গ্রেফতার জিপিও-র অস্থায়ী কর্মী ভিকি মল্লিক

এবার বাথরুমের দরজার ফাঁক দিয়ে মহিলা কর্মীর ভিডিয়ো করছিলেন এক অস্থায়ী। ঘটনাটি ঘটে, কলকাতার জিপিওতে। জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা ৫০মিনিট নাগাদ এক মহিলা কর্মী বাথরুমে যান। সেখানের দরজায় ফাঁক থাকায়, সেই সুযোগকে কাজে লাগায় অভিযুক্ত। দরজার ফাঁক দিয়ে ওই মহিলার ভিডিও রেকর্ড করতে থাকে সে। মোক্ষম সময়ে জিপিও-র অন্যান্য কর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। […]

আরও পড়ুন

‘ধর্ষকদের যাঁরা মালা পরিয়েছেন, তাঁদের এই আন্দোলনকে ব্যবহার করতে দেব না’, বিজেপিকে সাফ বার্তা জুনিয়র ডাক্তারদের

বুধবার সন্ধেয় ফের সংবাদিকদের মুখোমুখি হলেন জুনিয়র চিকিৎসকরা। একগুচ্ছ বিষয়ে নিজেদের মতামত জানালেন। একই সঙ্গে নাম না করে তীব্র কটাক্ষ করলেন বিজেপিকে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যাঁরা ধর্ষকদের মালা পরিয়েছেন, তাঁদের এই আন্দোলনকে ব্যবহার করতে দেবেন না কোনওভাবেই। এদিন আরজি কর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, যাঁরা দীর্ঘদিন ধরে রাস্তায় রয়েছেন আন্দোলনে, প্রতিবাদে, তাঁদের কুর্নিশ জানিয়েছেন […]

আরও পড়ুন

অনুমতি ছাড়াই একই দিনে নবান্ন-লালবাজার- কালীঘাট অভিযানের ডাক! কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

একই দিনে নবান্ন, লালবাজার ও কালীঘাট অভিযানের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও জানিয়ে দিয়েছেন, এই অভিযানের ক্ষেত্রে এবার আর অনুমতিও নেবে না বিজেপি। আরজি কর-কাণ্ডের প্রতিবাদ এবং নির্যাতিতার বিচার চেয়ে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। আর এই মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী […]

আরও পড়ুন
error: Content is protected !!