পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সুফল বাংলার স্টলের সংখ্যা বাড়াছে রাজ্য সরকার

নিম্নচাপের জেরে অতিবর্ষণ এবং ডিভিসি জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শারদ উৎসবের প্রাক্কালে ডিভিসি-র ছাড়া জলের তলায় বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। টানা কয়েকদিনের বন্যার জেরে অনেকটাই দাম বেড়েছে আনাজ সহ কাঁচা সবজির। রাজ্যবাসীর হেঁশেলের কথা ভেবেই এবার বাংলার বিভিন্ন জেলায় সুফল বাংলার স্টলের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য […]

আরও পড়ুন

রাজ্যের সব মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

রাজ্যের মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। মুখ্যসচিবের সঙ্গে সেই সব দাবি মেনে নেওয়া হয়েছিল। এবার মেডিক্যাল কলেজের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে বৈঠকে সশরীরে থাকবেন কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রমুখ […]

আরও পড়ুন

আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি কংগ্রেস এবং বিজেপির, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

আরজি কর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেস এবং বিজেপিকে কর্মসূচি করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। ধর্মতলায় বিজেপি যেখানে এর আগে ধর্না দিয়েছিল, সেখানে কংগ্রেস কর্মসূচি করতে পারবে বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। অন্যদিকে, বিজেপিকে হাজরা মোড়ে সভা করার অনুমতি দিয়েছেন তিনি। বিচারপতি ভরদ্বাজের নির্দেশ, আগামী ২৫ এবং ২৬ সেপ্টেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে সভা করতে […]

আরও পড়ুন

পুজোয় ছুটি বাতিল পুলিশের, বিজ্ঞপ্তি জারি নবান্নের

সামনেই দুর্গাপুজো। তার পরই লক্ষ্মীপুজো, কালীপুজো ও ছট। সেই কথা মাথায় রেখে শান্তিপূর্ণভাবে পুজো পরিচালনা করতে পুলিশের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত এমার্জেন্সি ছাড়া কোনও পুলিশ কর্মীকে ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  সামনেই দুর্গাপুজো। এই চারদিনের জন্যই সারাবছর অপেক্ষায় […]

আরও পড়ুন

ফের যান্ত্রিক গোলযোগের জেরে ব্যাহত মেট্রো পরিষেবা

যান্ত্রিক গোলযোগের কারণে রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে যায় মেট্রো। ফলে আপ লাইনে ব্যাহত হয় পরিষেবা। প্রায় আধ ঘণ্টা ব্যাহত থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধে ৫টা ৫৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর গামী একটি ট্রেন রবীন্দ্র সরোবর স্টেশনে ঢোকার সময়ে সেটিতে সমস্যা দেখা দেয়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরেও […]

আরও পড়ুন

জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের

জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেড় মাস ধরে বাংলার মানুষ কেন কষ্ট পেল? সেই প্রশ্নও তুললেন প্রাক্তন বিজেপি সাংসদ। এই আন্দোলন করে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় কী হাল ফিরবে, প্রশ্ন তোলেন তিনি। পূর্ব বর্ধমানের একটি কর্মসূচি থেকে দিলীপ বলেন, ‘এত নাটক করে কী লাভ হল? যাঁরা বদলি হলেন, তাঁরা প্রোমোশন […]

আরও পড়ুন

‘৮৫ হাজারে কী হয়, অন্তত ১০ লক্ষ টাকা করে দিন!’ পুজো অনুদান মামলায় মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির

এবছর দুর্গা পুজোর অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী বছর তা বাড়িয়ে এক লক্ষ টাকা করা হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ যদিও দুর্গাপুজোর খরচের বিপুল খরচের নিরিখে ৮৫ হাজার টাকা কিছুই নয় বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম৷ শুধু তাই নয়, অনুদানের পরিমাণ বাড়িয়ে […]

আরও পড়ুন

আরজিকরে কাণ্ডের ঘটনায় এবার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব, হাজিরা দিলেন সিজিওতে

আরজি করের ধর্ষণ-খুনের ঘটনায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব করল সিবিআই। সোমবার সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন পানিহাটির বিধায়ক। এদিন সকাল ১১টার আগেই সিজিওতে পৌঁছে যান তিনি। সূত্রের খবর, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। সে দিন হাসপাতালে গিয়েছিলেন নির্মল। মহিলা […]

আরও পড়ুন

হরিদেবপুরের মিশনারি স্কুলের মেয়েদের ছাত্রাবাসে ২ নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার শিক্ষক সহ ৩

 হরিদেবপুরে এক মিশনারি স্কুলের মেয়েদের ছাত্রাবাসে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ৷ যার প্রতিবাদে রবিবার রাতে ছাত্রাবাসের বাইরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷ অভিযোগ, ওয়ার্ডেনের স্বামী এবং এক শিক্ষক এই ঘটনায় জড়িত ৷ পুলিশ ওয়ার্ডেন, তাঁর স্বামী এবং শিক্ষককে গ্রেফতার করেছে ৷ হরিদেবপুরের ওই ছাত্রাবাসে ওয়ার্ডেন-সহ সমস্ত কর্মী মহিলা ৷ অভিভাবকদের অভিযোগ, সেখানে কোনও পুরুষের থাকার […]

আরও পড়ুন

‘ওই দিনই Postmortem না হলে রক্তগঙ্গা বইবে, হুমকি নির্যাতিতার কাকা তথা প্রাক্তন কাউন্সিলরের’, বিস্ফোরক দাবি আরজিকরের চিকিৎসকের

আরজিকর কাণ্ডে ময়নাতদন্তে তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল প্রথম থেকেই। এবার সেই প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন আরজিকর হাসপাতালের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক-চিকিৎসক অপূর্ব বিশ্বাস। রবিবার সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তিনি জানালেন, তড়িঘড়ি ময়নাতদন্ত করতে চাপ দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর। ‘রক্তগঙ্গা’ বওয়ানোর হুমকি দিয়েছিলেন তিনি। তবে কোন ওয়ার্ডের কাউন্সিলর সেই ব্যক্তি, তা জানাতে পারেননি ফরেনসিক মেডিসিনের […]

আরও পড়ুন
error: Content is protected !!