ঝাড়খণ্ডের জামশেদপুরের এয়ারক্রাফ্টের ধ্বংসাবশেষ খুঁজতে ভারতীয় নৌবাহিনী

ভেঙে পড়া এয়ারক্রাফ্টের সন্ধানে তল্লাশি চালাবে ভারতীয় নৌসেনা ৷ ২০ অগস্ট ঝাড়খণ্ডের জামশেদপুরের এরোড্রোম থেকে একটি ট্রেনার এয়ারক্রাফ্ট রওনা দেয় ৷ তাতে একজন বিমানচালক এবং একজন শিক্ষানবিশ ছিলেন ৷ কিছুক্ষণ পরেই এয়ারক্রাফ্টটি নিখোঁজ হয়ে যায় ৷ সেই বিমানে থাকা একজনের দেহ পাওয়া গিয়েছে চান্ডিল জলাধারে ৷ এবার ভেঙে পড়া এয়ারক্রাফ্টের খোঁজে তল্লাশি চালাতে ১৯ সদস্যের […]

আরও পড়ুন

Badlapur : ২৪ ঘণ্টার মধ্যে ৭০ প্রতিবাদে  বিক্ষোভকারীকে গ্রেফতার, ৫টি FIR ৫০০ জনের বিরুদ্ধে, রণক্ষেত্র মহারাষ্ট্রের বদলাপুরে বনধের ডাক

মহারাষ্ট্রের বদলাপুরের ঘটনায় যৌন নিগ্রহের প্রতিবাদে বিক্ষোভরত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচটি FIR দায়ের করা হয়েছে ৫০০ জনের বিরুদ্ধে। আর এই সবটাই হয়েছে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে। এর প্রতিবাদে শনিবার বনধের ডাক দিল বিরোধীরা। দুই কির্ডারগার্টেনের পড়ুয়াকে যৌন নিগ্রহের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে মহারাষ্ট্রের থানে এলাকার বদলাপুর। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক সাফাইকর্মীকে। এই […]

আরও পড়ুন

ফের সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথমে পোল্যান্ড এবং তারপর যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে যাবেন তিনি ৷ বিদেশ সফরে রওনার দেওয়ার আগে এই সফরকে ঐতিহাসিক বলে জানিয়ে সোশাল মিডিয়ায় সফরসূচি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ থেকে ২২ অগস্ট পোল্যান্ড এবং তারপর ২৩ অগস্ট ইউক্রেন সফরে যাবেন । ৪৫ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে ৪ মাস ধরে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার অষ্টম শ্রেণির ৬ ছাত্রী, গ্রেফতার শিক্ষক

মহারাষ্ট্রে ফের স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার একাধিক ছাত্রী। থানের পর এবার আকোলা জেলায় এক সরকারি স্কুলের মধ্যে এই ভয়াবহ ঘটনার অভিযোগ তুলেছে অষ্টম শ্রেণির ছয়জন ছাত্রী। এফআইআরের ভিত্তিতে ৪৭ বছর বয়সি শিক্ষককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক স্কুলের মধ্যেই নীল ছবি দেখাত। প্রায়ই অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন […]

আরও পড়ুন

RG KAR: ‘সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে নির্যাতিতার নাম এবং ছবি সরিয়ে ফেলুন’, কড়া নির্দেশ সুপ্রিমকোর্টের

নির্যাতিতার নাম যাতে প্রকাশ করা না হয় প্রথম থেকেই এব্যপারে সতর্ক করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এবার সমস্ত সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে জানিয়েছে যাতে মৃত চিকিৎসকের ছবি নাম সহ অন্যান্য বিস্তারিত বিবরণ যেন পেশ করা না হয়। ওই চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল।  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা, বিচারপতি […]

আরও পড়ুন

‘‌রাজ্যে ফিরে আপনার সঙ্গে দেখা করতে চাই’‌, নির্যাতিতার বাবাকে ফোন রাজ্যপাল সিভি আনন্দ বোসের

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আর এই অপরাধের তদন্ত করছে সিবিআই। এই আবহে চলছে জোরদার আন্দোলন। এই ঘটনার পর আজ, মঙ্গলবার রাজভবনে মোবাইল কন্ট্রোল রুম খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকে প্রথম ফোন করলেন তিনি আরজি কর হাসপাতালের নির্যাতিতার বাবাকে। তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যপাল। মৃতার […]

আরও পড়ুন

মহারাষ্ট্রের থানের স্কুলে ৪ বছরের ২ শিশুর শ্লীলতাহানি, বিক্ষোভ রেল অবরোধ

নারী নির্যাতনের ঘটনায় সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। এবার মহারাষ্ট্রের থানে থেকে সামনে এল আরও এক নক্কারজনক ঘটনা। মাত্র ৪ বছর বয়সী দুই শিশুকেও হতে হল শ্লীলতাহানির শিকার! স্কুলের ভিতরেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই পুলিস মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে তাতে স্থানীয় ও অভিভাবকদের ক্ষোভ কমেনি। জানা গিয়েছে, থানের বাদলাপুরে একটি ইংরেজি মাধ্যম […]

আরও পড়ুন

কিশোরীদের যৌন সংযম নিয়ে কলকাতা হাইকোর্টের বিতর্কিত মন্তব্য বাতিল, রায়ও খারিজ করল সুপ্রিমকোর্ট

নাবালিকাদের যৌন সংযম নিয়ে কলকাতা হাই কোর্টের বিতর্কিত পর্যবেক্ষণ খারিজ করল সুপ্রিম কোর্ট। স্বতঃপ্রণোদিত মামলার রায়ে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে দেওয়া নিম্ন আদালতের রায়ও পুনর্বহাল করা হয়েছে। এর আগে নিম্ন আদালতের রায় খারিজ করেছিল কলকাতা হাই কোর্ট। গত বছর ১৮ অক্টোবর একটি মামলার শুনানিতে হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ […]

আরও পড়ুন

আরজি কর হাসপাতালের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল সুপ্রিমকোর্ট

আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গত ১৪ অগস্ট গোটা কলকাতায় মধ্যরাতে মিছিল হয়েছিল। আরজি করের সামনেও বিশাল জমায়েত হয়েছিল সেই রাতে। সেই সুযোগে দুষ্কৃতীরা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। সেই সময় পুলিশ পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ। এই আবহে আজ সুপ্রিম কোর্টে আরজি কর সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলার শুনানির সময় কলকাতা পুলিশের বদলে সিআইএসএফ-কে […]

আরও পড়ুন

পাকিস্তানে বাড়ছে মাঙ্কিপক্স, ভারতের সব বিমানবন্দরে জারি সতর্কতা

পাকিস্তানে পৌঁছে গিয়েছে মাঙ্কিপক্স। সেই পরিস্থিতিতে ভারতের সব বিমানবন্দরে সতর্ক থাকার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেইসঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে যে যে স্থলবন্দর আছে, সেগুলির কর্তৃপক্ষকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিদেশ থেকে আসা যাঁদের ক্ষেত্রে এমপক্সের উপসর্গ দেখা যাবে, তাঁদের নিয়ে সতর্ক থাকতে বলেছে কেন্দ্র। সেইসঙ্গে […]

আরও পড়ুন
error: Content is protected !!