আরজি কর কাণ্ডে সিবিআইকে স্টেটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ, চিকিৎসকদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠন

কলকাতা হাইকোর্টে নয়, আরজি কর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই। মঙ্গলবার স্পষ্ট করে জানালেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আরজি কর কাণ্ডে আগামী বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা করতে হবে দেশের শীর্ষ আদালতে। ২২ অগস্ট, এই মামলায় পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। পাশাপাশি একটি টাস্ক ফোর্স গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে। দেশজুড়ে […]

আরও পড়ুন

মধ্যপ্রদেশের নার্সিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু দিল্লিতে

দিল্লিতে মৃত্যু হল মধ্যপ্রদেশের এক নার্সিং ছাত্রীর। অশোক নগরে নিজের পিজিতেই মৃত্যু হয় ওই ছাত্রীর। ২২ বছরের এই নার্সিং ছাত্রীর মৃত্যু ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে জল্পনা। রবিবার পিজির অন্য মহিলারা তাঁকে নিজের ঘরে অচৈতন্য অবস্থায় দেখেন। খবর পেয়ে দ্রুত সেখানে আসে পুলিশ। তারা এসে দেখেন ঘর ভিতর থেকে বন্ধ অবস্থায় রয়েছে। এরপর দরজা ভেঙে পুলিশ […]

আরও পড়ুন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সীতারাম ইয়েচুরি। জানা গিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। বর্তমানে দিল্লির AIIMS হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন সিপিএমের সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সীতারাম ইয়েচুরি। সোমবার জ্বর বাড়লে কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে নানারকম মেডিক্যাল পরীক্ষা […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে নার্সকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার চিকিৎসক সহ ৩

এবার উত্তরপ্রদেশের মোরাদাবাদে একটি প্রাইভেট ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় ওই ক্লিনিকেরই এক চিকিৎসক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এএনআই সংবাদসংস্থা সূত্রে খবর, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার পর ক্লিনিকটি ‘সিজ়’ করেছে মোরাদাবাদ পুলিশ। এসপি সন্দীপ কুমার মীনা বলেন, ‘১৮ অগস্ট ঠাকুরদ্বারা পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগকারী জানান, তাঁর মেয়েকে এক চিকিৎসক নিজের ক্লিনিকে ধর্ষণ […]

আরও পড়ুন

সূত্রঃ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, সেপ্টেম্বরে ফের বাড়ছে ৩% ডিএ!

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আগামী মাসে ফের বাড়বে মহার্ঘ্য ভাতা বা ডিএ। ফলে আর ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে তাঁদের বেতন। সম্প্রতি সূত্র মারফৎ মিলেছে এই খবর। চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষবার মহার্ঘ্য ভাতা বাড়িয়েছিল নরেন্দ্র মোদী সরকার। উল্লেখ্য, সেপ্টেম্বরে ডিএ বৃদ্ধি পেতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে ৫৩ শতাংশ। ২০২০-তে কোভিড অতিমারী […]

আরও পড়ুন

হরিয়ানায় মেডিক্যাল কলজের ছাত্রীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, গ্রেফতার সহপাঠী

ফের এক মেডিক্যাল পড়ুয়াকে নির্যাতন। এবার ঘটনাস্থল হরিয়ানায় রোহতক। সেখানে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কলেজের দন্ত চিকিৎসা বিভাগের এক ছাত্রীকে অপহরণ করে হেনস্থার অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত ১৬ অগাস্ট। রোহতক পুলিশের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডলে। যেখানে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার বয়ান রেকর্ড করে FIR দায়ের […]

আরও পড়ুন

সঙ্ঘকে দিয়ে আমলা নিয়োগ! মোদি সরকারকে এবার ‘Anti-Constitutional’ বলে তোপ রাহুল গান্ধীর

নরেন্দ্র মোদি সরকারকেই এ বার ‘Anti-Constitutional’ বলে বিঁধলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নেপথ্যে, ইউপিএসসি-র চাকরিতে পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগের খবর। নানাবিধ মন্ত্রকের ১০ জন যুগ্ম সচিব এবং ৩৫ জন ডিরেক্টর বা উপ-সচিবের মতো ৪৫টি বিশেষ পদে ল্যাটারাল এন্ট্রির কথা জানিয়েছে কেন্দ্র। এই সব পদে নিয়োগ হয় মূলত আইএএস, আইপিএস, আইএফএস থেকে। আচমকা […]

আরও পড়ুন

তামিলনাড়ুতে ভুয়ো এনসিসি ক্যাম্পে ১৩ জন স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১১

তামিলনাড়ুতে ১৩ টি স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগ সামনে এল। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে। পুলিশ জানিয়েছে সেখানে একটি ভুয়ো এনসিসি ক্যাম্প চলছিল। এরপরই এই অভিযোগ ওঠে। ঘটনার জেরে স্কুলের প্রিন্সিপল সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত থেকে জানা গিয়েছে একটি বেসরকারি স্কুল নিজেদের এনসিসি টিমকে সঙ্গে নিয়ে যায়নি। বদলে অন্য একটি দল […]

আরও পড়ুন

আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলায় হস্তক্ষেপ সুপ্রিমকোর্টের, মঙ্গলবারে শুনানি

কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর কাণ্ডের তদন্তভার উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। এবার বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে চলেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে এ নিয়ে শুনানি রয়েছে। স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলায় হস্তক্ষেপ করছে আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ মামলার শুনানি করবে। কলকাতার আর জি কর হাসপাতালে ৩১ […]

আরও পড়ুন

উত্তরাখণ্ডের দেরাদুনে বাসে গণধর্ষণের শিকার কিশোরী, ৫ জন অভিযুক্তর খোঁজে চলছে তল্লাশি 

কলকাতায় পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের গণধর্ষণের খবর সামনে এসেছে ৷ এবার দেবভূমি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে গণধর্ষণের খবর মিলেছে ৷ দেরাদুনের ISBT-র বাসে পঞ্জাবের এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ পরে অবশ্য পুলিশ জানিয়েছে, ওই মেয়েটি আদতে উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা ৷ তার মানসিক অবস্থা স্থিতিশীল নয় […]

আরও পড়ুন
error: Content is protected !!