```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথমে পোল্যান্ড এবং তারপর যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে যাবেন তিনি ৷ বিদেশ সফরে রওনার দেওয়ার আগে এই সফরকে ঐতিহাসিক বলে জানিয়ে সোশাল মিডিয়ায় সফরসূচি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ থেকে ২২ অগস্ট পোল্যান্ড এবং তারপর ২৩ অগস্ট ইউক্রেন সফরে যাবেন । ৪৫ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর পোল্যান্ডে এটাই প্রথম সফর । এর আগে ১৯৭৯ সালে ওয়ারশ সফর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মোরাজি দেশাই । ইউক্রেনের রাজধানী কিভ সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী বুধবার বলেন যে, তিনি ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নিজের ভাবনাচিন্তা ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ রয়েছেন ৷ রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে এবং বিশ্ব যখন ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, ঠিক তখন প্রধানমন্ত্রী এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।

error: Content is protected !!