উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে মৃত ১০

প্রাইভেট বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে মৃত ১০ জন । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের সালেমপুরে ৷ এই ঘটনায় আহত হয়েছেন অনেকে । আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ । তারা এলাকাবাসীকে বুঝিয়ে রাস্তা অবরোধ তোলার চেষ্টা করছে । জানা […]

আরও পড়ুন

আরজি কর হাসপাতালে ডাক্তারের মৃত্যুতে পদক্ষেপ করুন, প্রধানমন্ত্রীকে চিঠি আইএমএ-র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় একাধিক দাবি তুলে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল আইএমএ ৷ শনিবার এই ইস্যুতেই সরাসরি প্রধামন্ত্রী মোদিকে চিঠি দিয়েছে আইএমএ। আইএমএ-র চিঠিতে বলা হয়েছে, “শোকাহত পরিবারের জন্য উপযুক্ত এবং মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে হারার ভয়ে ভোটের দিন পিছোল বিজেপি! কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের

কথা ছিল তিনটি রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করা হবে৷ সেদিকে লক্ষ্য রেখেই তৈরি হচ্ছিলেন তিন রাজ্যের যুযুধান রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা৷ শেষ পর্যন্ত হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেও মহারাষ্ট্র বিধানসভা ভোটের দিনক্ষণ জানাল না জাতীয় নির্বাচন কমিশন৷ শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন দফতরে সাংবাদিক সম্মেলন করে দুই রাজ্যের ভোটের দিন ঘোষণা করার […]

আরও পড়ুন

দুই স্কুল পড়ুয়ার সংঘর্ষে রণক্ষেত্র রাজস্থানে উদয়পুর, বন্ধ ইটারনেট, জারি ১৪৪ ধারা

দুই স্কুল পড়ুয়ার সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল রাজস্থানে উদয়পুর। সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ায় ওই এলাকার বেশ কয়েকটি জায়গায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন। জারি ১৪৪ ধারা । পাশাপাশি রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, একটি সরকারি স্কুলে দশম শ্রেণির […]

আরও পড়ুন

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিলেন রাজ্যপাল

মহীশূর আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA)-র জমি বরাদ্দ সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে এবার মামলার মুখোমুখি হতে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। জানা গিয়েছে, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত জমি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আরটিআই কর্মী টিজে আব্রাহাম এবং স্নেহামাই কৃষ্ণের অভিযোগের ভিত্তিতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত MUDA জমি […]

আরও পড়ুন

ফের ট্রেন দুর্ঘটনা, উত্তরপ্রদেশের কানপুরের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২টি বগি

শনিবার সকাল সকাল ফের রেল দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে ৷ উত্তর প্রদেশের কানপুরের কাছে লাইনচ্যুত হয় বারাণসী থেকে আহমেদাবাদগামী ১৯১৬৮ সবরমতী এক্সপ্রেস ৷ ওই ট্রেনে মোট ১৩০০ যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ এদিন রাত ২ টো ৩০ মিনিট নাগাদ কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে ট্রেনের অন্তত ২২টি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে ৷ […]

আরও পড়ুন

আর জি কর কাণ্ডে দেশ জুড়ে কর্মবিরতির ডাক, ২৪ ঘণ্টা বন্ধ সমস্ত OPD, রোগীদের ভোগান্তি চলছে

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে সেই বিক্ষোভের আঁচ। গোটা দেশে এর ফলে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই আবহে শনিবার গোটা দেশ জুড়ে ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিল চিকিত্সকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। শনিবার সকাল […]

আরও পড়ুন

বড়সড় রদবদল করল মোদি সরকার, নয়া প্রতিরক্ষা সেক্রেটারি হলেন আরকে সিং

শুক্রবার সচিব পর্যায়ে এক বড়সড় রদবদল করল মোদি সরকার। এই রদবদলের পথ ধরে, প্রধানমন্ত্রীর দফতরের বিশেষ সচিব পূণ্য সলীল শ্রীবাস্তবকে আনা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নয়া সচিব পদে। উল্লেখ্য, আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে এই নয়া সচিবের আগমন আদৌ কি প্রাসঙ্গিক? প্রশ্নটা থেকে যাচ্ছে। আপাতত তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে অফিসার অন […]

আরও পড়ুন

আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইওএস০৮-এর সফল উৎক্ষেপণ করল ইসরো

 শ্রীহরিকোটার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সফল উৎক্ষেপণ হল আর্থ অবজারভেশন স্যাটেলাইট-08 ৷ শুক্রবার সকাল ৯টার সময় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা ইওএস-০৮ উৎক্ষেপণ করা হয় ৷ এসএসএলভি-ডি৩ মহাকাশযানে করে স্যাটেলাইটটি পাঠানো হয় মহাকাশে ৷ ইসরো জানিয়েছে, তাদের তৃতীয় ডেভলপমেন্ট ফ্লাইট বা এসএসএলভি-ডি৩ সফল হয়েছে ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি […]

আরও পড়ুন

কর্মরত অবস্থায় চিকিৎসক-নার্স সহ স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা হলে ৬ ঘণ্টার মধ্যে FIR করুন, ‘আরজি কর’ আবহে নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

কর্মরত অবস্থায় চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা চালানো হলে ছয় ঘণ্টার মধ্যে এফআইআর দায়ের করতে হবে। নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তাণ্ডবের মধ্যেই শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা চালানো হলে এফআইআর দায়েরের জন্য হাতে সর্বোচ্চ ছয় ঘণ্টা পাবেন সংশ্লিষ্ট হাসপাতালের প্রধান।  শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় […]

আরও পড়ুন
error: Content is protected !!