```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আরজি কর হাসপাতালে ডাক্তারের মৃত্যুতে পদক্ষেপ করুন, প্রধানমন্ত্রীকে চিঠি আইএমএ-র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় একাধিক দাবি তুলে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল আইএমএ ৷ শনিবার এই ইস্যুতেই সরাসরি প্রধামন্ত্রী মোদিকে চিঠি দিয়েছে আইএমএ। আইএমএ-র চিঠিতে বলা হয়েছে, “শোকাহত পরিবারের জন্য উপযুক্ত এবং মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে ৷ আমরা আপনার স্বাধীনতা দিবসের বক্তব্যে মহিলাদের সুরক্ষা সম্পর্কে মন্তব্যের প্রশংসা করি। আমরা এই পর্যায়ে আপনার হস্তক্ষেপের জন্য আবেদন করছি। এটি শুধুমাত্র মহিলা চিকিৎসকদের নয়, কর্মক্ষেত্রে প্রতিটি মহিলাকেও আস্থা দেবে। আমাদের দাবি পূরণের জন্য যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে আপনার হস্তক্ষেপ চাইছি ৷”

error: Content is protected !!