```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লির একাধিক স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি!

দিল্লি-NCR-এ সাতসকালে প্রায় ১০০টি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে তুলকালাম। বুধবার সকালে পর পর ১০০টি স্কুলকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। ইমেলের মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়। ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। প্রত্যেকটি স্কুল থেকে ছাত্রছাত্রীদের বের করে দেওয়া হয়েছে। সকলেই নিরাপদ রয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। যে আইপি অ্যাড্রেস থেকে […]

আরও পড়ুন

সন্দেশখালি নিয়ে রাজ্যের মামলা ৩ মাসের জন্য মুলতুবি সুপ্রিমকোর্টে

সন্দেশখালি নিয়ে রাজ্য সরকারের মামলার শুনানি তিন মাসের জন্য মুলতুবি করে দিল সুপ্রিম কোর্ট ৷ সন্দেশখালিতে জমি দখল ও মহিলাদের যৌন নিপীড়নের অভিযোগে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার ৷ সেই আবেদনের শুনানি আগামী জুলাই মাস পর্যন্ত স্থগিত করেছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন

ছত্তিশগড়ে গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা, মৃত্যু হল ৩ শিশু ও ৫ মহিলার, আহত ২৩

গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা ৷ নিমিষে প্রাণ গেল ৮ জনের ৷ মৃতের মধ্যে রয়েছেন ৫ মহিলা ও ৩ শিশু ৷ ছত্তিশগড়ের বেমেতারা জেলার কাথিয়া গ্রামের একটি পেট্রল পাম্পের কাছে গতকাল রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে থাকা আরও ২৩ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বেমেতারা জেলা হাসপাতাল, সিমগা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয় ৷ পরে […]

আরও পড়ুন

ফের ধস জম্মু-কাশ্মীরে, একাধিক বাড়ি ও রাস্তায় ফাটল

ফের ধস নামল জম্মু-কাশ্মীরে। কাশ্মীরের রামবান জেলার পেরনোট এলাকায় ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি, গুরুত্বপূর্ণ রাস্তা, বিদ্যুতের খুঁটি। একাধিক বাড়ি ও রাস্তায় বিপজ্জনক ফাটল ধরেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় পেরনোট গ্রামে বাড়ি ও রাস্তাঘাটে ফাটল দেখা দিতে শুরু করে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের ইতিমধ্যেই প্রশাসনের তরফে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পর্যটকেরা […]

আরও পড়ুন

ফের অশান্ত মণিপুর, সিআরপিএফ শিবিরে চলল গুলি, মৃত ২ জওয়ান

দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের পরদিনই ফের অশান্ত মণিপুর৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপরে কুকি জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন দুই সিআরপিএফ জওয়ান৷ আহত হয়েছেন আরও দুই জওয়ান৷ এ দিন ভোররাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেইনা গ্রামে এই ঘটনা ঘটে৷ হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী৷ জানা গিয়েছে, একটি পাহাড়ের উপর […]

আরও পড়ুন

দ্বিতীয় দফায় গোটা দেশে ভোট দানের হার ৬০.৯৬ শতাংশ, বাংলায় ৭১.৮৪ শতাংশ

শেষ হল দেশের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানাচ্ছে, সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৬০.৯৬ শতাংশ ভোট পড়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়। সব মিলিয়ে মোট ৮৮ আসনে ভোট হয়েছে। এর মধ্যে রয়েছে কেরলের ২০টি আসন। ১৪টি কর্নাটকের, রাজস্থানের ১৩টি, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে আটটি, মধ্যপ্রদেশের সাতটি, বিহার এবং অসমে […]

আরও পড়ুন

অরুণাচলে ধসের জেরে বিচ্ছিন্ন জাতীয় সড়ক, বিকল্প যাতায়াতের পরিকল্পনা

অরুণাচল প্রদেশে ভূমিধসের কারণে দিবাং উপত্যকার হুনলি এবং অনিনির মধ্যে জাতীয় সড়ক ৩১৩ ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা ভারি বর্ষণে পাহাড়ি জেলার এই সড়কে গতকাল ভূমিধসের ঘটনা ঘটেছে। এর জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দিবাং উপত্যকা জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই মহাসড়কটি ভারত-চীন সীমান্ত থেকে প্রায় ৮৩ কিলোমিটার দূরে অবস্থিত দিবাং উপত্যকায় […]

আরও পড়ুন

আজ দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোট গ্রহণ চলছে

১৮ তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোটগ্রহণ চলছে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। ত্রিপুরায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ৩৬.৪২% এবং মহারাষ্ট্রে সর্বনিম্ন ১৮.৮৩%। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বাংলার দুটি লোকসভা আসনে বালুরঘাট এবং রায়গঞ্জে মহিলাদের ভোট দিতে বাধা দিচ্ছে। বালুরঘাটে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও তৃণমূল কর্মীদের […]

আরও পড়ুন

ব্যালটে নয়, ইভিএমে ভোট, জানিয়ে দিল শীর্ষ আদালত

ভোটের মুখে বড় রায় সুপ্রিম কোর্টের। ব্যালটে নয়, ইভিএমের মাধ্যমেই ভোটের নির্দেশ আদালতের। ১০০ শতাংশ ভিভিপ্যাড ইভিএম মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। একইসঙ্গে ভবিষ্যতে ভিভি প্যাডে বার কোড ব্যবহারের পরামর্শ দিয়েছে আদালত। ইভিএমে ভোটের পক্ষে রায় জানিয়ে দিল শীর্ষ আদালত। আর তার ফলে কার্যত স্বস্তি নির্বাচন কমিশনের। ব্যালট পেপারে ভোটের আবেদন খারিজ […]

আরও পড়ুন

বিহারের দারভাঙ্গায় বিয়ে চলাকালীয় আতশবাজির জেরে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৬ জনের মৃত্যু

বিহারের দারভাঙ্গা থেকে এক বেদনাদায়ক ঘটনা সামনে এসেছে। জানা গেছে, দারভাঙ্গার আলিনগর ব্লকের আঁতোর গ্রামে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের তদন্তে জানা গেছে, বাজির কারণে ঘরে আগুন লেগে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কিছু গবাদি পশুও মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামে […]

আরও পড়ুন
error: Content is protected !!