```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজ দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোট গ্রহণ চলছে

১৮ তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোটগ্রহণ চলছে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। ত্রিপুরায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ৩৬.৪২% এবং মহারাষ্ট্রে সর্বনিম্ন ১৮.৮৩%। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বাংলার দুটি লোকসভা আসনে বালুরঘাট এবং রায়গঞ্জে মহিলাদের ভোট দিতে বাধা দিচ্ছে। বালুরঘাটে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষও হয়। দ্বিতীয় দফায় লোকসভার স্পিকার ওম বিড়লা, ৫ জন কেন্দ্রীয় মন্ত্রী, ২ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ৩ জন ফিল্ম তারকা রয়েছেন। এছাড়া রাহুল গান্ধী, শশী থারুর ও হেমা মালিনীর আসনেও ভোট হচ্ছে। আউটার মণিপুরের কিছু অংশে আজ পুনঃভোট হচ্ছে। এ আসনে দুই দফায় নির্বাচনের ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মতে, দ্বিতীয় ধাপে ১,১৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ হাজার ৯৭ জন পুরুষ ও ১শ মহিলা প্রার্থী রয়েছেন। একজন প্রার্থী তৃতীয় লিঙ্গের। এর আগে ১৯ এপ্রিল প্রথম দফায় ১০২টি আসনে ভোট হয়।

error: Content is protected !!