তেলেঙ্গানার ৫টি জেলায় ১০ মহিলাকে ধর্ষণ করে খুন, অবশেষে গ্রেফতার সিরিয়াল কিলার

তেলেঙ্গানার পাঁচটি জেলায় কমপক্ষে ১০ জন মহিলাকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে । কেতাবত গোপাল ওরফে দাপ্পু গোপাল (৫৪) নামে অভিযুক্তকে শুক্রবার নরসাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গোপাল একজন দাগী অপরাধী ৷ তার শিকার বেশিরভাগই মহিলা শ্রমিক ৷ জানা গিয়েছে, অভিযুক্ত তাদের নির্জন এলাকায় নিয়ে যাওয়ার আগে তাদের মদ খাওয়াত ৷ […]

আরও পড়ুন

ফের সার্ভার ডাউন, দেশজুড়ে ব্যাহত ইউপিআই পরিষেবা

দেশজুড়ে ব্যহত UPI পরিষেবা ৷ তার জেরেই শনিবার বেলার দিকে লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন নাগরিকরা ৷ ডিজিটাল ট্রানজাকশনে সমস্যা দেখা যায় ৷ ব্যাঙ্কের ব্যালেন্স জানা গেলও আর্থিক লেনদেনর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় ৷ গুগল পে, ফোন পে এবং পেটিএম- এই তিনটি ইউপিআই অ্যাপের মাধ্যমেই টাকার লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন ইউজাররা। ইটিভি ভারত ভারতের তরফে […]

আরও পড়ুন

কাশ্মীরে খতম জইশ কমান্ডার সহ ৩ পাক জঙ্গি, শহিদ এক সেনা অফিসার

জম্মু-কাশ্মীরের কিষ্টাওয়ারে ‘জৈশ-ই-মহম্মদ’-এর কমান্ডার সইফুল্লা ও তার দুই সঙ্গীকে খতম করে বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী। টানা দু’দিনের অভিযান শেষ হয় শুক্রবার রাতে। কিষ্টাওয়ারের চাত্রুর ঘন জঙ্গল থেকে উদ্ধার হয় সইফুল্লা ও তার দুই সঙ্গীর গুলিবিদ্ধ দেহ। তবে জৈশ-ই-মহম্মদ কমান্ডারের সঙ্গে থাকা অন্য এক জঙ্গি চিরুনি তল্লাশির সময় পালাতে পেরেছে। তার খোঁজ শুরু করেছে সেনাবাহিনী ও […]

আরও পড়ুন

একের পর এক উড়ানে বিলম্ব, যাত্রীদের ভিড়ে পদপিষ্ট অবস্থা দিল্লি বিমানবন্দরে

চারটির মধ্যে একটি রানওয়ে মেরামতির জন্য বন্ধ। তার জেরে বিশৃঙ্খল পরিস্থিতি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। একের পর এক উড়ানে বিলম্ব হওয়ায় নাকাল যাত্রীরা। মঙ্গলবার থেকে এই মেরামতির কাজ শুরু হয়েছে। পাঁচ দিন ধরে টানা হয়রানির শিকার হওয়া যাত্রীরা শুক্রবার ক্ষোভ উগরে দেন বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার মধ্যে শুরু হয় ধুলোর ঝড়। আবহাওয়াও ভিলেন হয়ে […]

আরও পড়ুন

আমেরিকার শুল্কযুদ্ধের মধ্যেই ভারত সফরে সস্ত্রীক মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আমেরিকা শুল্কযুদ্ধের পারদ চড়ছেই। ভারতের প্রতি ‘সদয়’ হয়ে অবশ্য শুল্কের বোঝা সামান্য কম চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাঁকে নিয়ে সমালোচনার আঁচ পড়ছে এদেশেও। এই পরিস্থিতিতে ভারত সফরে আসছেন সস্ত্রীক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সূত্রের খবর, আগামী ২১ থেকে ২৪ এপ্রিল স্ত্রী উষাকে নিয়ে দিল্লি আসছেন তিনি। ভান্সের এই সফরে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির […]

আরও পড়ুন

দিল্লি-হাওড়া রুটে ১৬০ কিমি গতিতে বন্দে ভারতের ট্রায়াল

রাজধানী এক্সপ্রেসকে পিছনে ফেলে দিল্লি-হাওড়া রুটের দখল নিতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। ২০১৯–এ বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণ শুরু করার পর থেকে এতদিন দেশের বিভিন্ন প্রান্তে বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে চলেছে। কিন্তু আগামী দিনে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণ চালু হলে সেই ট্রেন চলবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে। দিল্লি-হাওড়া রুটের দীনদয়াল উপাধ্যায় […]

আরও পড়ুন

মুম্বই হামলার মূল চক্রী রানাকে ১৮দিনের হেফাজতে নিল এনআইএ

মুম্বই হামলার মূল ষড়যন্ত্রীকে তাহাউর রানাকে ১৮ দিনের হেফাজতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই সময় তাকে ২৬/১১ সন্ত্রাসী হামলার আসল তথ্য উন্মোচনের জন্য বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার আমেরিকা থেকে বিশেষ বিমানে ভারতে নিয়ে আসা হল ২৬/১১ মুম্বই হামলায় মুল অভিযুক্ত তাহাউর রানাকে। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে পৌঁছানোর […]

আরও পড়ুন

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া ভাষায় বাংলার তৃণমূল সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া ভাষায় বাংলার তৃণমূল সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রথম নয়। এর আগেও পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করে অবাধ অনুপ্রবেশের অভিযোগ আনতে শোনা গিয়েছে তাঁর গলায়। বৃহস্পতিবার একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে অমিত বলেন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী হোক বা রোহিঙ্গা- আমাদের দেশে ওরা অনেকদিন ধরেই ঢুকছে। কংগ্রেস […]

আরও পড়ুন

ঝড়-বৃষ্টি-বজ্রপাতে লন্ডভন্ড উত্তরপ্রদেশ ও বিহার, দুই রাজ্য মিলিয়ে মৃত কমপক্ষে ৮০

ঝড়-বৃষ্টি-বজ্রপাতে লন্ডভন্ড উত্তরপ্রদেশ ও বিহার। দুই রাজ্য মিলিয়ে কমপক্ষে ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রবল ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে এই দুই রাজ্যের বিস্তীর্ণ এলাকা। কোথাও ভেঙে পড়েছে গাছ, কোথাও আবার দেওয়াল চাপ পড়ে মৃত্যু হয়েছে বাসিন্দাদের। বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নালন্দায়। গত ২৪ ঘণ্টায় বিহারে মৃত্যু হয়েছে […]

আরও পড়ুন

ট্রেন চালানোর সময় খাওয়া এবং প্রকৃতির ডাকে সাড়া দেওয়াও যাবে না লোকো পাইলটদের

রেল যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিলই। এবার প্রকাশ্যে এল কর্মীদের প্রতি রেলের ‘অমানবিক’ আচরণও। কারণ রেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে কর্তব্যরত অবস্থায়, অর্থাৎ ট্রেন চালানোর সময় খাবার খেতে পারবেন না লোকো পাইলটরা। প্রকৃতির ডাকে সাড়া দেওয়াও যাবে না। কর্তব্যরত অবস্থায় প্রস্রাবের বেগ এলে তা চেপে রাখতে হবে। ট্রেন চালক ও সহ-চালকদের বিভিন্ন […]

আরও পড়ুন
error: Content is protected !!