চলতি মাসেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী

ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এমনটাই ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরাট পরিবর্তন না হলে চলতি মাসের ২৪ তারিখ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মেট্রো রেলের অনুষ্ঠানে তাঁর যোগদানের কথা রয়েছে। তারপর জনসভা করতে পারেন বলে খবর। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা যায়নি। বিরোধী […]

আরও পড়ুন

বুধবার দিল্লির যন্তর মন্তরে ধরনা, একাধিক কর্মসূচি ঘোষণা চাকরিহারাদের

নিয়োগ প্রক্রিয়া ‘অসাংবিধানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে তোপ দেগে সম্প্রতি এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তবে বারবার পাশে থাকার আশ্বাস দিচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না। তাতেও আশঙ্কার মেঘ সরছে না চাকরিহারাদের মন থেকে। ফলে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন তাঁরা। রবিবার সাংবাদিক বৈঠক করে আগামীর কর্মসূচি জানালেন তাঁরা। ১৪ […]

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশে বাজি কারখানার বিস্ফোরণে ২ মহিলা সহ মৃত ৮, আহত ৭, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

ফের বাজি তৈরি কারখানায় বিস্ফোরণ ৷ মৃত্যু হয়েছে ২ মহিলা সহ ৮ জনের ৷ আহত সাত জন ৷ রবিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলায় একটি বাজি কারখানায় ৷ বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল যে কারখানার দেওয়াল ধসে পড়ে ৷ উড়ে গিয়েছে ছাদ ৷ কারখানায় আগুন ধরে যায় ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকলবাহিনী ৷ সূত্রের […]

আরও পড়ুন

মধ্যপ্রদেশের মন্দিরে পুরোহিতকে মারধর, নাম জড়াল বিজেপি বিধায়কের ছেলের

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বিজেপি বিধায়কের ছেলের দাদাগিরির অভিযোগ ! মন্দিরের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেও সেটি জোর করে খুলে ভিতরে ঢোকার চেষ্টা। এমনকী মন্দিরের পুরোহিতের উপর চড়াও হন ওই বিজেপি বিধায়্কের ছেলে। পুরোহিতকে মারধর করা হয়। মধ্যপ্রদেশের দেবাস নামক জায়গায় বিখ্যাত মাতা টেকরি মন্দিরের ঘটনা। শুক্রবার রাতের এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে […]

আরও পড়ুন

এবার সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অগ্নিগর্ভ ত্রিপুরা, সংঘর্ষে আহত একাধিক পুলিশকর্মী

সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অগ্নিগর্ভ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একাংশ। আর এরই মধ্যে এই প্রত্যাহার করার দাবি জানিয়ে এ বার বিক্ষোভ ত্রিপুরার ঊনকোটি জেলায়। সেখানকার কৈলাসহর শহরে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ মিছিল ঘিরে সংঘর্ষ হয়। শনিবার বিকালের ওই সংঘর্ষে আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী। এর জেরে, বাংলাদেশের সীমান্তবর্তী ওই অঞ্চলে বাড়তি পুলিশ মোতায়েন করা […]

আরও পড়ুন

নজিরবিহীনভাবে রাজ্যপালের সম্মতি ছাড়াই ৩টি আইন পাশ তামিলনাড়ুতে, ২২টি বিল নিয়ে আশায় বাংলা

আইনসভায় পাশ হওয়া বিল অনন্তকাল ধরে আর আটকে রাখতে পারবেন না রাষ্ট্রপতি। তিন মাসের মধ্যেই নিতে হবে সিদ্ধান্ত। যদি বাড়তি সময় প্রয়োজন হয়ে পড়ে, তাহলে সংশ্লিষ্ট রাজ্যকে তার কারণ জানাতে বাধ্য থাকবেন রাষ্ট্রপতি। ঐতিহাসিক এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিবেচনার জন্য আসা যে কোনও বিলে মতামত জানানোর ক্ষেত্রে এই প্রথম রাষ্ট্রপতির জন্যও বেঁধে দেওয়া হল […]

আরও পড়ুন

তেলেঙ্গানার ৫টি জেলায় ১০ মহিলাকে ধর্ষণ করে খুন, অবশেষে গ্রেফতার সিরিয়াল কিলার

তেলেঙ্গানার পাঁচটি জেলায় কমপক্ষে ১০ জন মহিলাকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে । কেতাবত গোপাল ওরফে দাপ্পু গোপাল (৫৪) নামে অভিযুক্তকে শুক্রবার নরসাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গোপাল একজন দাগী অপরাধী ৷ তার শিকার বেশিরভাগই মহিলা শ্রমিক ৷ জানা গিয়েছে, অভিযুক্ত তাদের নির্জন এলাকায় নিয়ে যাওয়ার আগে তাদের মদ খাওয়াত ৷ […]

আরও পড়ুন

ফের সার্ভার ডাউন, দেশজুড়ে ব্যাহত ইউপিআই পরিষেবা

দেশজুড়ে ব্যহত UPI পরিষেবা ৷ তার জেরেই শনিবার বেলার দিকে লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন নাগরিকরা ৷ ডিজিটাল ট্রানজাকশনে সমস্যা দেখা যায় ৷ ব্যাঙ্কের ব্যালেন্স জানা গেলও আর্থিক লেনদেনর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় ৷ গুগল পে, ফোন পে এবং পেটিএম- এই তিনটি ইউপিআই অ্যাপের মাধ্যমেই টাকার লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন ইউজাররা। ইটিভি ভারত ভারতের তরফে […]

আরও পড়ুন

কাশ্মীরে খতম জইশ কমান্ডার সহ ৩ পাক জঙ্গি, শহিদ এক সেনা অফিসার

জম্মু-কাশ্মীরের কিষ্টাওয়ারে ‘জৈশ-ই-মহম্মদ’-এর কমান্ডার সইফুল্লা ও তার দুই সঙ্গীকে খতম করে বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী। টানা দু’দিনের অভিযান শেষ হয় শুক্রবার রাতে। কিষ্টাওয়ারের চাত্রুর ঘন জঙ্গল থেকে উদ্ধার হয় সইফুল্লা ও তার দুই সঙ্গীর গুলিবিদ্ধ দেহ। তবে জৈশ-ই-মহম্মদ কমান্ডারের সঙ্গে থাকা অন্য এক জঙ্গি চিরুনি তল্লাশির সময় পালাতে পেরেছে। তার খোঁজ শুরু করেছে সেনাবাহিনী ও […]

আরও পড়ুন

একের পর এক উড়ানে বিলম্ব, যাত্রীদের ভিড়ে পদপিষ্ট অবস্থা দিল্লি বিমানবন্দরে

চারটির মধ্যে একটি রানওয়ে মেরামতির জন্য বন্ধ। তার জেরে বিশৃঙ্খল পরিস্থিতি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। একের পর এক উড়ানে বিলম্ব হওয়ায় নাকাল যাত্রীরা। মঙ্গলবার থেকে এই মেরামতির কাজ শুরু হয়েছে। পাঁচ দিন ধরে টানা হয়রানির শিকার হওয়া যাত্রীরা শুক্রবার ক্ষোভ উগরে দেন বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার মধ্যে শুরু হয় ধুলোর ঝড়। আবহাওয়াও ভিলেন হয়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!