```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

২০২৪-এর লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন!

সামনেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের ৷ তার আগে দেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার দুই দিনের বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন। এদিন দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ শুরু হওয়া সম্মেলনে এই বছর অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে […]

আরও পড়ুন

রাজস্থানের মাউন্ট আবুতে শূন্যর নিচে নামল পারদ

জানুয়ারি মাসেও কাশ্মীরের গুলমার্গে বরফ চোখে পড়ছে না। অথচ রাজস্থানের মাউন্ট আবু ঢেকে গেল পাতলা বরফের চাদরে। বিস্তীর্ণ মাঠ থেকে, গাছপালা, গাড়ি, বাড়ির ছাদ বরফের চাদরে ঢাকা। যা দেখে বেজায় খুশি পর্যটকরা। বৃহস্পতিবার সকালে এমন বিরল দৃশ্যের নানা মুহূর্ত ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ মাউন্ট আবুতে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নিচে ছিল। যা […]

আরও পড়ুন

এবার কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে ইডির নোটিস

এ বার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর নেতা ফারুক আবদুল্লাকে তাদের শ্রীনগরের দফতরে হাজির থাকতে বলেছে ইডি। ফারুকের বিরুদ্ধে অভিযোগ এই যে, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে পদের অপব্যবহার ঘটিয়ে তিনি টাকা নয়ছয় করেছেন। ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক […]

আরও পড়ুন

পাকিস্তানের ইসলামাবাদে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি, কাশ্মীর এবং পঞ্জাবও, কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশ

এবার পাকিস্তানের ইসলামাবাদে ভূমিকম্প হল! কেঁপে উঠল দিল্লি, জম্মু-কাশ্মীরের পুঞ্চ এবং পঞ্জাবও। তবে শোনা যাচ্ছে, আফগানিস্তানেই মূল কম্পনটি অনুভূত হয়েছে। তারই জেরে কেঁপে উঠছে বিস্তীর্ণ অঞ্চল। কম্পন অনুভূত হল । আফগানিস্তানের হিন্দুকুশে বড় ভূমিকম্প হয়েছে বলে খবর। রিখটার স্কেলে মাত্রা ৬.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন

ভোট ঘোষণার আগেই ইলেকট্রনিক-প্রিন্ট- ডিজিটাল মিডিয়ায় উপর নজরদারির নির্দেশ দিল নির্বাচন কমিশন

এবার মিডিয়া মনিটরিং বা নজরদারির উপর জোর কমিশনের। জানা গিয়েছে যে, আগে যে নিয়ম কখনও লাগু করা হয়নি সেই নিয়মই এবার চালু করেছে কমিশন । নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ না হলেও এখন থেকেই শুরু মিডিয়া মনিটরিংয়ের নির্দেশ। এমনটাই খবর কমিশন সূত্রে । সূত্রের খবর, এই প্রথম নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকেই মিডিয়া সেল মনিটরিং শুরু […]

আরও পড়ুন

মণিপুরে ন্যায় যাত্রার অনুমতি পেল না রাহুল

শুরুর আগেই থমকে গেল ন্যায় যাত্রা। মণিপুরে এই পদযাত্রার অনুমতি দেওয়া হল না রাহুলকে। রাজ্যের অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে মণিপুরে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি তাঁকে। কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র শুরু হওয়ার কথা ছিল ১৪ জানুয়ারি মণিপুরের পূর্ব ইম্ফল থেকে। মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণ দেখিয়ে এই পদযাত্রার অনুমতি দেওয়া হল না […]

আরও পড়ুন

গুজরাতে আগামী ৫ বছরে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ, ঘোষণা গৌতম আদানির

আগামী ৫ বছরে গুজরাতে ২ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী ৷ তার ফলে ১ লক্ষেরও বেশি জনের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চাকরি হবে ৷ এমনটাই বুধবার ১০তম ভাইব্রেন্ট গুজরাত শীর্ষ সম্মেলনে জানালেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি ৷ পাশাপাশি ১০ বছর ধরে এই শীর্ষ সম্মেলনের অংশ হতে পারায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন […]

আরও পড়ুন

তেলেঙ্গানায় লাইনচ্যুত চারমিনার এক্সপ্রেসের ৩টি বগি, আহত ৫ যাত্রী

তেলেঙ্গানায় নামপাল্লি স্টেশনে আচমকাই লাইনচ্যুত চারমিনার এক্সপ্রেস। আজ সকাল ৯টা ১৫ নাগাদ স্টেশনেই ট্রেনটির ৩টি কামরা বেলাইন হয়ে যায়। ঘটনার সময় তীব্র ঝাঁকুনির জেরে ৫জন যাত্রী জখম হয়েছেন বলে খবর। যদিও স্টেশনে ট্রেনটির গতি বেশি না হওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। দক্ষিণ-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) রাকেশ বলেছেন, আজ সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ নামপল্লী […]

আরও পড়ুন

দিল্লিতে মরশুমের শীতলতম দিন, তাপমাত্রা নামল ৫.৩ ডিগ্রিতে

মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল রাজধানী। মঙ্গলবার দিল্লিতে তাপমাত্রার পারদ নেমে যায় ৫.৩ ডিগ্রি সেলসিয়াসে। গত দু’বছরের রেকর্ড ভেঙে এটিই সবচেয়ে কম তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে কার্যত ঠক ঠক করে কেঁপেছে দিল্লিবাসী। IMD ইতিমধ্যেই একটি হলুদ সতর্কতা জারি করেছে বুধবারের জন্য। এদিনও পারদ নিম্নমুখীই থাকার পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে […]

আরও পড়ুন

বিহারে ২ নাবালিকাকে ধর্ষণ করে মাঠে ফেলে দিল দুষ্কৃতীরা! মৃত্যু একজনের

দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৷ তার জেরেই মৃত্যু একজনের ৷ অন্যজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি পটনার এইমস হাসপাতালে ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পটনার ফুলওয়ারি শরিফ থানা এলাকা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুই নাবালিকা দলিত পরিবারের সন্তান বলে জানা গিয়েছে ৷সূত্রের খবর, সোমবার সকাল ৮টা নাগাদ তারা পাশের গ্রামে কাঠ আনতে […]

আরও পড়ুন
error: Content is protected !!