```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবিধানিক ধারা প্রয়োগের আর্জি, সুপ্রিমকোর্টের দ্বারস্থ তৃণমূল

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের ছাত্রনেতা সুদীপ রাহা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়ে তিনি রাজনীতিবিহীন বিচার ব্যবস্থার দাবি তোলেন। সুদীপের অভিযোগ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর আসনকে কলুষিত করছেন। সেই মর্মে শীর্ষ আদালতের কাছে তাঁর আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপর সংবিধানের ১২৪(৪) ধারা প্রয়োগ করা হোক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাম্প্রতিক সময়ে নানা […]

আরও পড়ুন

গোয়ায় ৪ বছরের ছেলেকে খুন করে দেহ ব্যাগে ভরে বেঙ্গালুরু পাড়ি দিল মহিলা!

চার বছরের ছেলেকে খুন করে দেহ লোপাট করার পথে সোমবার রাতে গ্রেফতার হলেন নতুন উদ্যোগ কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা ওই কোম্পানির মালকিন ৩৯ বছরের সূচনা শেঠ তাঁর চার বছরের ছেলেকে খুন করেন বলে অভিযোগ। গোয়ার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে খুন করে ছেলের দেহ ব্যাগে ভরে ট্যাক্সিতে বেঙ্গালুরু যাওয়ার পথে চিত্রদুর্গার কাছে […]

আরও পড়ুন

লাক্ষাদ্বীপে অ্যাডভেঞ্চারে প্রধানমন্ত্রী মোদি

লাক্ষাদ্বীপে অন্য রূপে প্রধানমন্ত্রী মোদি। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই সমুদ্রের বুকে অ্যাডভেঞ্চার নামেন প্রধানমন্ত্রী। উপভোগ করলেন সমুদ্রের তলার অসামান্য সৌন্দর্য। সেইসব দুর্ধর্ষ ছবি শেয়ার করলেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সেই অসামান্য ছবি শেয়ার করেন তিনি। বৃহস্পতিবার টুইটারে (বর্তমান এক্স অ্যাকাউন্ট) প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “লাক্ষাদ্বীপ অবশ্যই অ্যাডভেঞ্চার পছন্দকারীদের তালিকায় থাকা উচিত। আমি আমার সফরের সময় স্নরকেলিং উপভোগ করেছি।”

আরও পড়ুন

ভারত-নেপাল যৌথ কমিশনে যোগ দিতে ২দিনের নেপাল সফরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর

বিদেশমন্ত্রী ডঃ সুব্র্যমন্যম জয়শঙ্কর ২ দিনের সফরে নেপাল পৌঁছেছেন। সেদেশের বিদেশমন্ত্রী এন. পি. সাউদের আমন্ত্রণে কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে চলা ‘ভারত-নেপাল যৌথ কমিশন’-এর সপ্তম বৈঠকে সহ-সভাপতিত্ব করতেই তাঁর এই নেপাল সফর। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ‘ভারত-নেপাল যৌথ কমিশন’-এর বৈঠকে অংশ নেবার পাশাপাশি উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তাঁরা। এছাড়া নেপালের শীর্ষ নেতৃত্ব ও বিশিষ্ট […]

আরও পড়ুন

গ্রেফতার হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল! বাড়ানো হল নিরাপত্তা

আজই গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাজনৈতিক মহলে এমনই জল্পনা। আপ-এর শীর্ষস্থানীয় একাধিক নেতার দাবি, আজ কেজরিওয়ালের বাসভবনে হানা দিতে পারে ইডি। তারপরেই গ্রেফতার করতে পারে। বুধবার রাতে এক্স হ্যান্ডলে আপ নেত্রী তথাকেজরীওয়াল মন্ত্রিসভার সদস্য আতিশী মারলেনা দাবি করেন, বৃহস্পতিবার সকালে কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেফতার করবে ইডি। তার কয়েক মিনিটের […]

আরও পড়ুন

সাত সকালে দিল্লি এইমসে আগুন

আজ সকালে দিল্লি এইমসে আগুন আতঙ্ক। সকালবেলা হঠাৎই আগুন লেগে যায় AIIMS-এর ডিরেক্টরের অফিসে। আগুন নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে পৌঁছয় ৭টি ফায়ার টেন্ডার। দমকল আধিকারিকেরা জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার ভোর ৫টা ৫৮ মিনিটে এইমস হাসপাতাল থেকে প্রথম আগুন লাগার খবর আসে। প্রায় সঙ্গে সঙ্গেই দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন লেগেছিল পরিচালক […]

আরও পড়ুন

লোকসভা ভোটের আগে বিশেষ কমিটি গড়ল বিজেপি

বিভিন্ন রাজনৈতিক দল থেকে কোন নেতা-নেত্রীকে নেওয়া হবে? সেই বিষয়ে খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গড়ল বিজেপি। সামনেই লোকসভা নির্বাচন তার আগে বিভিন্ন দল থেকে গেরুয়া শিবিরে যোগদানের হিড়িক পড়ে যাবে। কিন্তু কাদের নেওয়া হবে কিংবা অন্য দল থেকে বিজেপিতে আসার মাপকাঠি কী হবে সেটিই ঠিক করবে এই কমিটি। এমনকী ওই কমিটির হাতে ক্ষমতা থাকবে […]

আরও পড়ুন

অসমে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১৩, আহত ৩০

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ বুধবার অসমের গোলাঘাট জেলার দেরগাঁও এলাকার কাছে পথ দুর্ঘটনাটি ঘটে ৷ জানা যায়, একটি ট্রাকের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তাতেই মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ১২ জনের ৷ পাশাপাশি ওই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন ৷ বুধবার বালিজান এলাকায় ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনায় মৃতের […]

আরও পড়ুন

চাপের মুখে পিছু হটল কেন্দ্র, আশ্বাস মিলতেই ধর্মঘট প্রত্যাহার ট্রাক চালকদের

চাপের মুখে পিছু হটল মোদি সরকার। সুর নরম কেন্দ্রের! কেন্দ্র সরকারের তরফে আশ্বাস মিলতেই ধর্মঘট প্রত্যাহার করলেন ট্রাক চালকরা। ভারতীয় ন্যায় সংহিতার নয়া ‘হিট অ্যান্ড রান’ আইনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নেমেছিলেন হাজার হাজার ট্রাক চালক। আইনের প্রতিবাদে বুধবার বিকেল ৫টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছিলেন ট্রাক চালকরা। তবে আগেই তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল।মঙ্গলবার […]

আরও পড়ুন

নির্বাচন কমিশনকে চিঠি ‘ইন্ডিয়া’ জোটের

আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল’ইন্ডিয়া’ বৈঠকে। এবার ‘ভিভিপ্যাট’ বিষয়ে চিঠি লিখলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বিরোধী জোটের বক্তব্য, ইভিএমের ডিজ়াইন এবং এর কাজ করার প্রক্রিয়া নিয়ে তারা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। কিন্তু সেই স্মারকলিপির প্রেক্ষিতে এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় দেয়নি নির্বাচন কমিশন। তাই এবার চিঠি। বিরোধী জোটের দাবি, […]

আরও পড়ুন
error: Content is protected !!