```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সাসপেন্ড ইস্যুতে সংসদের গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ বিরোধীদের

সংসদে হামলার জেরে আলোচনা চেয়েছিলেন বিরোধী সাংসদরা। এর জেরে কণ্ঠরোধ করা হয়েছে বিরোধী দলের সাংসদদের। লোকসভা রাজ্যসভা মিলিয়ে ১৪১ জন সাংসদকে বহিষ্কৃত করা হয়েছে। যা বেনজির। এর এর জেরে সংসদ ভবনের বাইরে আবারও ঐক্যবদ্ধ বিরোধীরা। প্রতিবাদে সামিল হয়ে অবস্থান বিক্ষোভ করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, শরদ পাওয়ার, দোলা সেন, শতাব্দী রায়, মালা রায়, মল্লিকার্জুন খাড়্গে, […]

আরও পড়ুন

জ্ঞানবাপী মসজিদ কমিটির সমস্ত আর্জি খারিজ

জ্ঞানবাপী মসজিদ কি সত্যিই অতীতে হিন্দু মন্দির ছিল? তা নিয়ে গতকাল, সোমবার বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট বারাণসী জেলা আদালতে জমা দিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। এএসআইয়ের তরফে মুখবন্ধ খামে এই রিপোর্ট জমা দেওয়া হয়। তারপরেই আজ, মঙ্গলবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। জ্ঞানবাপী সংক্রান্ত মসজিদ কমিটির দায়ের করা সমস্ত মামলা খারিজ করে দিয়েছে আদালত। […]

আরও পড়ুন

শুধুমাত্র প্রতিবাদ করার জন্য ৩ দিনে মোট সাসপেন্ড ১৪১ জন বিরোধী সাংসদ

সংসদ ভবনের দুই কক্ষ মিলিয়ে মোট ১৪১ জন বিরোধী সাংসদ বহিষ্কৃত। শুধুমাত্র প্রতিবাদ করার জন্য লোকসভা থেকে ৯৬ জন ও রাজ্যসভায় ৪৬ জন বিরোধী সাংসদকে বরখাস্ত করা হল। সোমবারের পরে মঙ্গলবারও সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, সাজদা আহমেদ, খলিলুর রহমান, শশী থারুর, ডিম্পল যাদব, সুপ্রিয়া সুলে, দানিশ আলি, ফারুক আবদুল্লা-সহ ৫০জন সাংসদকে বহিষ্কার করা হল। বিরোধী […]

আরও পড়ুন

বান্ধবীকে জোর জবরদস্তি গর্ভপাত করালেন এক যুবক

বান্ধবীকে জোর জবরদস্তি গর্ভপাত করালেন এক যুবক। বেঙ্গালুরুর বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠলে, পুলিশ এফআইআর করে।  রিপোর্টে প্রকাশ, বেঙ্গালুরুর বাসিন্দা ওই যুবক গর্ভপাত করানোর জন্য প্রেমিকাকে জোর জবরদস্তি শুরু করে। ঘটনার পরপরই ওই তরুণী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সমস্ত কিছু জানান। শুধু তাই নয়, জোর করে গর্ভপাতের ঘটনার বর্ণনা দিয়ে তা কর্ণাটকের […]

আরও পড়ুন

‘গণতন্ত্রের উপহাস! আমি ভাগ্যবান এই মুহূর্তে সাংসদ নই’, কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য লোকসভার বিরোধী দলনেতা সহ ৩৩ বিরোধী সাংসদকে সাসপেন্ড করার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেভাবে বিরোধী দলের সাংসদদের লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে, সেই ঘটনাকে আদতে ‘গণতন্ত্রের উপহাস’ বলে কড়া ভাষায় ব্যাখ্য়া করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘এমন নয় যে, প্রত্যেককে সাসপেন্ড […]

আরও পড়ুন

যোগী রাজ্যে সরকারি হাসপাতালের অপরেশন থিয়েটারে অগ্নিকাণ্ড, মৃত মহিলা ও শিশু

সরকারি হাসপাতালে দুর্ঘটনা। আগুন লাগল অপরেশন থিয়েটারে। মৃত্যু হল একজন মহিলা ও এক শিশুর। সোমবার উত্তরপ্রদেশের লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে এই দুর্ঘটনা ঘটেছে। আগুন লাগার পরেই দমকলে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। যদিও ততক্ষণে অপরেশন থিয়েটারে আগুন লেগে অস্ত্রপচার চলা […]

আরও পড়ুন

এবার লোকসভা থেকে ৩৩জন বিরোধী পক্ষের সাংসদকে একসঙ্গে সাসপেন্ড

এবার লোকসভা থেকে একসঙ্গে সাসপেন্ড করা হল ৩৩ জন বিরোধী পক্ষের সাংসদকে৷ সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীও৷ এ ছাড়াও এই তালিকায় রয়েছেন তৃণমূলের সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অসিত মাল, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, প্রতিমা মণ্ডল এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়দের নামও৷ এ ছাড়াও বিজেপি-র টিকিটে জয়ী এবং পরে তৃণমূলে যোগ […]

আরও পড়ুন

দিল্লি-বারাণসী গেরুয়া বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আরও একটি অত্যাধুনিক প্রযুক্তি-সহ তৈরি গেরুয়া রঙের বন্দে ভারত এক্সপ্রেস নামছে যাত্রী পরিষেবায় ৷ নয়াদিল্লি থেকে বারাণসীর মধ্যে দ্বিতীয় বন্দে ভারত রুটে এই ট্রেনের আজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উত্তর রেলের তরফে একটি বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, দেশে দ্বিতীয় গেরুয়া রঙের বন্দে ভারত এক্সপ্রেস চালাতে চলেছে রেলমন্ত্রক […]

আরও পড়ুন

অতি ভারী বৃষ্টির জেরে তামিলনাড়ুতে বন্ধ স্কুল-কলেজ, বাতিল ট্রেন-বিমান

ঘূর্ণিঝড় মিগজাউম বিদায় নিলেও, বৃষ্টি ছাড়ছে না তামিলনাড়ুকে। রবিবার থেকে দক্ষিণ তামিলনাড়ুর তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় অতি ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। বৃষ্টিতে ব্যাহত প্রায় গোটা রাজ্যের স্বাভাবিক জীবনযাপন। কতটা বৃষ্টি হয়েছে? এর জন্য একটা উদাহরণই যথেষ্ট। তুতিকোরিন জেলার তিরুচেন্দুরে মাত্র ১৫ ঘন্টায় ৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিরুনেলভেলি জেলার পালায়ামকোট্টাইয়ে ২৬০ মিলিমিটার, কন্যাকুমারীতে […]

আরও পড়ুন

নতুন করে করোনায় আক্রান্ত ৩৩৫, মৃত ৫, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

ফের কোভিডের হানা। এবার কোভিড ১৯-এর জেরে ভারতে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই সঙ্গে করোনায় নতুন করে ৩৩৫ জন আক্রান্ত। রবিবার ভারতে ৫ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর খবর মেলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। রবিবার যে ৫ জনের মৃত্যুর খবর মেলে, তার মধ্যে ৪ জন কেরলের। অন্য […]

আরও পড়ুন
error: Content is protected !!