```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আইএস জঙ্গিদের খোঁজে ৪ রাজ্যের ১৯ জায়গায় এনআইএ হানা

ইসলামিক স্টেট(আইসিস) জঙ্গি সংগঠন সম্পর্কিত তদন্তে কর্ণাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও দিল্লির ১৯টি জায়গায় তদন্ত অভিযানে জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)। এর মধ্যে কর্ণাটকে ১১টি, ঝাড়খণ্ডে ৪টি, মহারাষ্ট্রে ৩টি ও দিল্লিতে ১টি জায়গা সামিল। গত সপ্তাহেই এনআইএর তদন্তকারীরা একই দিনে মহারাষ্ট্রের ৪০টিরও বেশি জায়গায় অভিযান চালান। ১৫জনকে গ্রেপ্তারও করা হয়।

আরও পড়ুন

কোভিডের নয়া প্রজাতি জেএন.১-এর সন্ধান মিলল কেরলে

করোনার আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরেছে জনজীবন। এসবের মধ্যে কিছুটা হলেও উদ্বেগ বাড়াল কোভিডের নয়া প্রজাতি জেএন.১। চিন, আমেরিকার গন্ডি ছাড়িয়ে নয়া ভ্যারিয়েন্ট এখন ভারতে। গত ৮ ডিসেম্বর কেরলের তিরুবনন্তপুরমে এর হদিশ মিলেছে। জেলার কারাকুলামের ৭৯ বছরের এক মহিলা করোনা ভাইরাসের এই নয়া প্রজাতির সংক্রমণের শিকার হয়েছিলেন। তাঁর ইনফ্লুয়েঞ্জার লক্ষণ ছিল। যদিও চিকিৎসায় তিনি এখন পুরোপুরি […]

আরও পড়ুন

শ্রীনগরে ধৃত পুলিশের উপর হামলায় যুক্ত ৩ জঙ্গি

গত সপ্তাহে পুলিশের উপর হামলা চালিয়ে একজন আধিকারিককে জখম করেছিল জঙ্গিরা। রবিবার জম্মু ও কাশ্মীরের ডিজিপি আর আর সাইন জানান, ওই হামলার ঘটনায় যুক্ত তিন জঙ্গিকে শ্রীনগর থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

দিল্লিতে মেট্রো স্টেশনে দুর্ঘটনা, দরজায় শাড়ি আটকে লাইনে পড়ে মৃত্যু মহিলার

দিল্লির মেট্রো স্টেশনে দুর্ঘটনায় মৃত্যু ৩৫ বছর বয়সি এক মহিলার। দিল্লি পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। নাঙ্গলোই থেকে মোহন নগরেরদিকে যাচ্ছিলেন মহিলা। মাঝে ইন্দ্রলোক স্টেশনে নেমে ট্রেন বদল করার সময় এই দুর্ঘটনা ঘটে। মেট্রোর দরজায় মহিলার শাড়ি আটকে যায়। ওই অবস্থায় মেট্রো চলতে শুরু করে। পা হড়কে লাইনে পড়ে যান মহিলা। সেই সময়ে গুরুতর […]

আরও পড়ুন

মহারাষ্ট্রের  নাগপুরের বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ, মৃত ৯

মহারাষ্ট্রের নাগপুরে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। আহত একাধিক।পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে নাগপুরের বাজারগাঁও গ্রামে। সৌর বিস্ফোরক কোম্পানির কাস্ট বুস্টার প্ল্যান্টে প্যাকিংয়ের সময় এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা খবর দিতেই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার তদন্ত জারি […]

আরও পড়ুন

আইপিএস অফিসারদের অস্থাবর সম্পত্তির খতিয়ান জমা দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

দেশের আইপিএস অফিসারদের অস্থাবর সম্পত্তির খতিয়ান জমা দেওয়ার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। গত ১১ ডিসেম্বর এব্যাপারে নির্দেশিকাও জারি করেছে মন্ত্রক। সেখানে আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আইপিএসদের ২০২৩ সালের অস্থাবর সম্পত্তির খতিয়ান জমা দিতে বলা হয়েছে। কোন ওয়েবসাইটে গিয়ে অস্থাবর সম্পত্তির হিসেব জমা দিতে হবে, সেটিও ওই নির্দেশিকায় উল্লেখ করেছে অমিত […]

আরও পড়ুন

পঞ্জাবের অমৃতসরে উদ্ধার মাদক সহ চাইনিজ ড্রোন

পঞ্জাব পুলিশ ও বিএসএফ-এর যৌথ অভিযানের ফলে ফের ব্যর্থ হল ড্রোনের মাধ্যমে মাদক পাচারের চেষ্টা। অমৃতসর জেলার ধনোয়ে খুর্দ গ্রামের উপকণ্ঠ থেকে উদ্ধার হয় মাদকের প্যাকেট-সহ চাইনিজ ড্রোন । এপ্রসঙ্গে বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ারের তরফে জানানো হয়, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ১৬ ডিসেম্বর রাতে অমৃতসর জেলার ধনোয়ে খুর্দ গ্রামের উপকন্ঠে যৌথ অভিযান চালায় পঞ্জাব পুলিশ ও বিএসএফ। […]

আরও পড়ুন

রাজস্থানে বাসে দলিত তরুণীকে গণধর্ষণ দুই চালকের, গ্রেফতার এক

 চলন্ত বাসে দুই চালকের লালসার শিকার এক তরুণী। ঘটনাটি অবশ্য গত ৯ ডিসেম্বর রাতের। পুলিস জানিয়েছে, উত্তরপ্রদেশের কানপুর থেকে জয়পুরগামী বেসরকারী বাসের ভিতর ১৯ বছরের এক দলিত তরুণীকে দুই চালক গণধর্ষণ করে  বলে অভিযোগ। ওই তরুণী চালকের কেবিনে বসেছিলেন। তখনই আরিফ ও ললিত নামে দু’জন তাঁকে গণধর্ষণ করে। এমনকী তরুণীর চিৎকার যাতে অন্য যাত্রীদের কানে […]

আরও পড়ুন

সংসদে হামলার কারণ দেশের বেকারত্ব ও মুদ্রাস্ফীতি: রাহুল গান্ধি

গত বুধবার সংসদের ভিতর হামলার ঘটনায় মুখ খুললেন কংগ্রেস নেতা-সাংসদ রাহুল গান্ধী। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে দেশের বেকারত্ব সমস্যাকে দায়ি করলেন রাহুল। দলের বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা রাহুল বললেন,”সংসদে এমন ঘটনা কেন ঘটল? আসল ইস্যু হল দেশের বেকারত্ব সমস্যা। প্রধানমন্ত্রী মোদীর নীতির জন্য দেশের তরুণ, যুব সমাজ কর্মসংস্থান পাচ্ছে না। […]

আরও পড়ুন

‘শীঘ্রই আসছে চন্দ্রযান ৪’, জানালেন ইসরো প্রধান

এবার চন্দ্রযান ৪ নিয়ে কাজ শুরু করে দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। আগামী চার বছরের মধ্যেই চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসার জন্য পারি দিতে পারে চন্দ্রযান ৪। আপাতত সেই টার্গেট নিয়েই এগোচ্ছে ইসরো। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে একথা জানিয়েছেন ইসরোর চেয়ারপার্সন এস সোমনাথ। ২০৪৭ সালে যখন স্বাধীনতার শতবর্ষ পূর্তি হবে, তখন ইসরো কোন […]

আরও পড়ুন
error: Content is protected !!