```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কাশ্মীরে সেনা-জঙ্গির সংঘর্ষে শহিদ ৪ জওয়ান

পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলি লড়াইয়ে প্রাণ গেল দুই সেনা আধিকারিক ও দুই জওয়ানের। ঘটনাটি ঘটেছে রাজৌরি এলাকায়। সেনা সূত্রে খবর, গোপন সূত্রে খবর জঙ্গিদের গতিবিধি খবর পেয়ে রাজৌরির পাহাড় ঘেরা জঙ্গলে যৌথ অভিযান যায় পুলিস ও সেনা। এরপর দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। আচমকাই স্বয়ংক্রিয় অস্ত্র ও গ্রেনেড নিয়ে হামলা চালায় জঙ্গিরা। আর তাতেই […]

আরও পড়ুন

পণবন্দিদের মুক্তি দেওয়াকে আমরা স্বাগত জানাচ্ছি, আশাকরি সমস্ত পণবন্দিদের খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে: মোদি

গাজায় পণবন্দি করে রাখা ৫০ জনকে মুক্তি দিয়েছে হামাস জঙ্গিরা। এই খবর পাওয়ার পরেই এই বিষয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার জি ২০ ভারচুয়াল সামিটে বক্তব্য রাখার সময় এপ্রসঙ্গে তিনি বলেন, “পণবন্দিদের মুক্তি দেওয়ার ঘটনাটিকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশাকরি সমস্ত পণবন্দিদের খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে।” বিশ্বের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নরেন্দ্র […]

আরও পড়ুন

কেরল ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

 ঘূর্ণাবর্তের কারণে বুধবার সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে একাধিক রাজ্যে। বৃষ্টিতে বিপর্যস্ত কয়েকটি এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। মৌসম ভবন সূত্রে খবর, বুধবার সকাল থেকে কেরলে ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত কেরলর জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে তামিলনাড়ু ও পুদুচেরিতেও আজ দিনভর ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টিতে […]

আরও পড়ুন

দেশিয় প্রযুক্তিতে তৈরি ক্রিজ মিসাইলের ফ্লাইট ট্রায়ালে পূর্ণ সাফল্য পেল ডিআরডিও

এদিন  প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও-র সহযোগিতায়, একটি সিকিং ৪২বি হেলিকপ্টার থেকে প্রথমবার ছোড়া হল, দেশিয় প্রযুক্তিতে তৈরি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। নৌসেনা জানিয়েছে, এদিন ছিল ক্ষেপণাস্ত্রটির গাইডেড ফ্লাইট ট্রায়াল। আর সেই ট্রায়ালে পূর্ণ সাফল্য এসেছে। এই সাফল্য, ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তাদের স্বনির্ভরতা অর্জনের দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে জানিয়েছে নৌসেনা। ডিআরডিও-র পক্ষ থেকেই তৈরি করা হয়েছে এই […]

আরও পড়ুন

স্কুলে মিড-ডে মিল রান্নার সময় গরম সাম্বারের কড়াইয়ে পড়ে মৃত্যু হল দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর

কর্ণটকের স্কুলে মিড-ডে মিল রান্নার সময় গরম সাম্বারের কড়াইয়ে পড়ে মৃত্যু হল এক দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি ঘটেছে কর্ণটকের একটি স্কুলে। ৪০ লিটারের ফুটন্ত সাম্বারে পড়ে গিয়েছিল ওই ছাত্রী। দেহের ৪০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় মোট ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

এন্ডোস্কোপিক ক্যামেরায় ১০ দিন পর দেখা মিলল উত্তরকাশির সুড়ঙ্গে ‘আটক’ শ্রমিকদের

অবশেষে ১০ দিন পর দেখা মিলল উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের। গতকাল গভীর রাতে একটি ক্যামেরাকে ৬ ইঞ্চি পাইপের মাধ্যমে সুড়ঙ্গের ভিতরে পাঠানো হয়। যে ক্যামেরার মাধ্যমেই পাওয়া গিয়েছে আটকে পড়া শ্রমিকদের ছবি। পাশাপাশি, ওই পাইপের মাধ্যমে কাঁচের বোতলে করে গতকাল প্রথমবার শ্রমিকদের জন্য গরম খাবার পাঠানো সম্ভব হয়। গতকাল রাতে শ্রমিকদের জন্য পাঠানো হয় […]

আরও পড়ুন

বিহারের পূর্ণিয়ায় পুলিশের অভিযান, উদ্ধার ৮টি উট

বিহারের পূর্ণিয়ায় দ্রুত গতিতে উট পাচার হচ্ছে। এ বিষয়ে গোপন সংবাদ পেয়ে পূর্ণিয়া থানার পুলিশ বড় ধরনের অভিযান চালিয়ে ৮টি উট উদ্ধার করে। পূর্ণিয়া পুলিশের অভিযানের লাইভ ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যায় পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তারা পাচারকারীদের পিছনে ধাওয়া করে পাচারকারী উটগুলো উদ্ধার করে। কিন্তু সুযোগ পেয়ে সেখান থেকে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন

উত্তরপ্রদেশে ধর্ষণের মামলা তুলতে অস্বীকার, জেল থেকে ছাড়া পেয়ে তরুণীকে কুপিয়ে খুন করল দুই ভাই

যোগী রাজ্যে আবারও প্রশ্নের মুখে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের কৌশম্বী জেলায় প্রকাশ্য দিবালোকে এক তরুণীকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। কৌশম্বীর ধেহরা গ্রামের ঘটনায় শিহরিত গ্রামবাসী। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনার দিন কয়েক আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল দুই ভাই, অশোক নিশাদ এবং পবন নিশাদ। বছর তিনেক আগে মৃত তরুণীকে ধর্ষণের অভিযোগ […]

আরও পড়ুন

ফের উত্তপ্ত মণিপুর, কাংপোকপি জেলা গুলি লড়াইয়ে মৃত ২, বনধের ঘোষণা আদিবাসী সংগঠনের

ফের উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর ৷ এবার ঘটনাস্থল সেখানকার কাংপোকপি জেলা ৷ ওই এলাকায় গুলির লড়াইয়ে দু’জন নিহত হয়েছেন ৷ এই ঘটনার পর বনধের ডাক দিয়েছে স্থানীয় একটি আদিবাসী সংগঠন ৷ পুলিশ জানিয়েছে, সেখানে দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই হয় ৷ সেই গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে দু’জনের ৷ মণিপুরের হারাওথেল ও কোবশা গ্রামের মধ্যবর্তী এলাকায় […]

আরও পড়ুন

প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে জামিন দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট

টিডিপি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর জামিন মঞ্জুর করেছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷ একই সঙ্গে, হাইকোর্ট সাফ জানিয়েছে বাক স্বাধীনতার মৌলিক অধিকার কোনওভাবেই খর্ব করা যাবে না ৷ অন্ধ্র হাইকোর্টের এই রায়ের পর স্বাভাবিকভাবেই স্পষ্ট ২৮ নভেম্বর রাজামুন্দ্রি কেন্দ্রীয় সংশোধনাগারে পা রাখার দরকার নেই চন্দ্রবাবুর ৷টিডিপি প্রধান এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু […]

আরও পড়ুন
error: Content is protected !!