```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সুখবর সরকারি কর্মচারীদের জন্য, বাড়ছে ১৫ শতাংশ ডিএ

দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছিল সরকার। সপ্তম বেতন কমিশনের অধীনে সরকার কর্মীদের ডিএ চার শতাংশ বাড়িয়ে ৪৬ শতাংশ করেছে। ষষ্ঠ ও পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন এমন কর্মীদের জন্য এখন বড় খবর আসছে। সরকার এই কর্মচারীদের মহার্ঘ ভাতাও (ডিএ) বাড়িয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্ত কেন্দ্রীয় পাবলিক সেক্টর […]

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশে ১৫ বছরের নাবালিকা ছাত্রীকে বিয়ে, গ্রেফতার দুই সন্তানের বাবা স্কুল শিক্ষক

অন্ধ্রপ্রদেশে দুই কন্যা সন্তানের বাবা পেশায় স্কুল শিক্ষক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্ধ্রপ্রদেশের তাদেরু জেলা নিবাসী ৪৬ বছরের ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, নিজের স্কুলের নাবালিকা ছাত্রীকে বিবাহ করেছেন তিনি।ইয়ান্দাগানি জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের হিন্দি ভাষার শিক্ষক কে সোমরাজুকে বৃহস্পতিবার গ্রেফাতার করেছে পুলিশ। ১৫ বছরের ছাত্রীকে প্রেমের জালে ফাঁসিয়ে তাঁকে বিয়ে করার অভিযোগ উঠেছে শিক্ষকের […]

আরও পড়ুন

উত্তরকাশীতে ফের থমকে গেল উদ্ধারকাজ

শুক্রবার দীর্ঘক্ষণ পর উদ্ধারকাজ শুরু হলেও শেষ পর্যায়ে এসে ফের তা থমকে গেল। গতকাল সন্ধ্যায় যান্ত্রিক গোলযোগের জন্য আবার আটকে যায় গোটা প্রক্রিয়া। সমস্যা মেটাতে ম্যানুয়াল ড্রিলিংয়ের পথেই এগোনো হচ্ছে। তবে তেমনটা হলে ৪১ জন শ্রমিককে সুরঙ্গ থেকে উদ্ধার করতে আরও অনেক বেশি সময় লাগবে বলেই আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে বেশ খানিকক্ষণ বন্ধ […]

আরও পড়ুন

বিস্ফোরণে মুম্বই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার কেরলের যুবক

‘বিস্ফোরণে উড়িয়ে দেব মুম্বই বিমানবন্দর! যদি ১০ লক্ষ মার্কিন ডলার মূল্যের বিটকয়েন আমাকে না পাঠানো হয়।’ ইমেল মারফৎ এমন হুমকি দেওয়ায় কেরল থেকে এক যুবককে গ্রেপ্তার করল মহারাষ্ট্রের জঙ্গিদমন শাখা। মুম্বই বিমানবন্দর পরিচালনকারী সংস্থা ইমেল মারফৎ হুমকি পেয়ে পুলিসের দ্বারস্থ হয়। তদন্তে নেমে জঙ্গিদমন শাখার সাইবার বিভাগ ইমেলের আইপি অ্যাড্রেস চিহ্নিত করে। জানা যায় হুমকি […]

আরও পড়ুন

ওড়িশায় স্ত্রী ও কন্যাকে খুন করতে ঘরে বিষধর গোখরো সাপ ছেড়ে দিল যুবক

স্ত্রী ও দুই বছরের শিশুকন্যাকে হত্যার অপরাধে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, অভিযুক্ত গণেশ পাত্র রাতে স্ত্রী ও কন্যা যে ঘরে শুয়েছিল সেখানে একটি গোখরো ছেড়ে দেন। এক মাস আগের ঘটনায় পুলিশ অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে স্ত্রী বাসন্ত্রী পাত্রর (‌২৩)‌ সঙ্গে প্রায়শই ঝগড়া হত গণেশের। সেই অশান্তি থেকে মুক্তি পেতে স্ত্রীকে […]

আরও পড়ুন

হঠাৎ স্তব্ধ পরিষেবা, সাময়িক ভাবে বন্ধ রেলের ই-টিকিট বুকিং পরিষেবা

হঠাৎ স্তব্ধ পরিষেবা, প্রযুক্তিগত কারণে রেলযাত্রার ই-টিকিট বুকিং পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, কিছু প্রযুক্তিগত কারণে এই মুহূর্তে আইআরসিটিসি অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে রেলের টিকিট কাটার পরিষেবা বন্ধ রয়েছে। টেকনিক্যাল টিম দ্রুত সমস্যা কাটিয়ে ওঠার কাজ চালাচ্ছে।

আরও পড়ুন

ওড়িশায় জয়পুরের স্কুলে ওঠবোস করতে করতে মৃত চতুর্থ শ্রেণীর ছাত্র

স্কুলে ক্লাস চলাকালীন বন্ধুদের সঙ্গে খেলছিল পড়ুয়া। তা চোখে পড়তেই ওঠবোসের শাস্তি দেন শিক্ষক। সেই শাস্তির নির্দেশ পালন করতে গিয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল বছর ১০-এর ওই ছাত্র। ঘটনাটি ঘটেছে, ওড়িশার জয়পুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মৃতের নাম, রুদ্রনারায়ণ সেঠি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওঠবোস করতে করতেই অচৈতন্য হয়ে পড়ে ওই পড়ুয়া। দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে […]

আরও পড়ুন

পঞ্জাবের গুরুদ্বারে গুলিবৃষ্টি, নিহং শিখদের সঙ্গে সংঘর্ষে মৃত পুলিশকর্মী

পঞ্জাবের কাপুরথলায় গুরুদ্বারে পুলিশ ও শিখ সন্তদের সংঘর্ষে মৃত্যু হল এক পুলিশকর্মীর। জখম হয়েছেন আরও ৩ পুলিশকর্মী। জানা গিয়েছে, গতকাল রাতে প্রায় এক ডজন নিহং শিখ অকালপুর বাঙ্গা গুরুদ্বারে ঢুকে তা দখলের চেষ্টা করে। সেই সময়ে পুলিশ বাধা দিতে এলে গুলি ছোঁড়ে দখলদাররা। এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেষ পাওয়া খবর মোতাবেক, এখনও […]

আরও পড়ুন

মাত্র ৩৫০ টাকার জন্য দিল্লিতে নৃশংস খুন

মাত্র ৩৫০ টাকার কারণে প্রাণ হারাতে হল এক যুবককে। লুঠের উদ্দেশ্যে ১৮ বছরের ওই যুবককে পরপর ছুরির কোপ মেরে খুন করল এক ১৬ বছরের কিশোর। নৃশংস ঘটনাটি ঘটেছে, দিল্লির ওয়েলকাম এলাকায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে খুনের দৃশ্য। দেখা গিয়েছে, খুনের পর মৃতদেহের উপরে দাঁড়িয়ে উল্লাস নৃত্য করছে আততায়ী। যা দেখে শিউরে উঠেছেন দুঁদে পুলিশকর্মীরাও। সারারাত […]

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরে রাজৌরিতে এখনও জারি নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ

রাত পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি রাজৌরির নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ। দুই পক্ষের গুলির লড়াই এখনও জারি আছে বলে খবর। গতকাল, জম্মু- কাশ্মীরের রাজৌরি জেলার বাজিমাল এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে যায় পুলিস ও সেনার যৌথবাহিনী। সেই সময় নিরাপত্তাবাহিনীর দিকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। যার আঘাতে ২ সেনা আধিকারিক সহ ৪ জনের মৃত্যু হয়েছে […]

আরও পড়ুন
error: Content is protected !!