```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

একটানা ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে সিকিমগামী জাতীয় সড়কে ধস

একটানা ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে সিকিমগামী জাতীয় সড়কে ধস। কালিঝোড়ার কাছে শ্বেতিঝোরায় রাস্তার একটি অংশ তলিয়ে গিয়েছে। তৈরি হয়েছে বড় গর্ত। ফলে রাস্তাটির জরুরি মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যার জেরে বন্ধ রয়েছে যান চলাচল। বিপাকে পর্যটকরা। শিলিগুড়ি ও ডুয়ার্সের দিক থেকে সেবক হয়ে সিকিম যাওয়ার এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ […]

আরও পড়ুন

সুযোগ পেলেই যৌনহেনস্তা, বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আদালতে জানালো পুলিশ

আদালতে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল দিল্লি পুলিশ। আজ আদালতে এই মামলার শুনানি ছিল। যদিও দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে আদালতে হাজিরা  দেওয়া থেকে বেঁচে যান অভিযুক্ত সাংসদ। কিন্তু দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মন্তব্য করে। পুলিশেরআইনজীবী জানান, ব্রিজভূষণ মহিলা কুস্তিগিরদের যৌনহেনস্তা করার কোনও সুযোগই ছাড়তেন না। […]

আরও পড়ুন

মহারাষ্ট্রের নাগপুরে বন্যার বলি ৪

মহারাষ্ট্রের নাগপুরে প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে। বন্যার কবলে পড়ে এক পক্ষাঘাতগ্রস্ত প্রৌঢ়া সহ ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাড়িতে জল ঢোকায় সন্ধ্যা ধোরে নামে ওই মহিলার মৃত্যু হয়। তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে একই ভাবে এক ৭০ বছরের মহিলার নিজের বাড়িতেই ডুবে মৃত্যু হয়। অযোধ্যানগরে এলাকায় সরকারি হাসপাতালের বাইরে প্লাবিত […]

আরও পড়ুন

পঞ্জাবে সীমান্ত এলাকায় পাকিস্তানি ড্রোন উদ্ধার

যৌথ অভিযানে পঞ্জাবের অমৃতসরে ভারত-পাক সীমান্ত এলাকায় মাদকবোঝাই ড্রোন উদ্ধার করল বিএসএফ ও পঞ্জাব পুলিস। ড্রোনটি পাকিস্তানের দিক থেকেই ভারতে প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে। তাতে আটকানো ছিল এক প্যাকেট মাদক। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মনে করছেন সেটি হেরোইন।

আরও পড়ুন

আজ ৯টি বন্দে-ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

রবিবার বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে একাধিক রাজ্যে। তালিকায় রয়েছে রাজস্থান, কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাডু, তেলঙ্গানা, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও গুজরাট। আজ সাড়ে ১২টায় ভার্চুয়ালি মোট ৯ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইসব ট্রেন দেশের ১১ রাজ্যের সড়ক পরিবহনে গতি আনবে। কোন কোন রুটে চলবে ওইসব বন্দে ভারত এক্সপ্রেস – ১. উদয়পুর-জয়পুর ২. […]

আরও পড়ুন

‘সহজ-সরল ভাষায় আইনি পরিভাষাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে সরকার’, আইনজীবীদের সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী

সহজ-সরল এবং ভারতীয় ভাষায় আইনি খসড়া তৈরির চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ শনিবার সকালে বিজ্ঞান ভবনে আন্তর্জাতিক আইনজীবীদের সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তিনি মহিলা সংরক্ষণ বিলের কথাও উত্থাপন করেন ৷ তিনি জানান, এই বিল নারী উন্নয়নে শক্তি জোগাবে, নতুন দিশা দেখাবে ৷ এদিন প্রধানমন্ত্রী দিল্লিতে 2023 সালের ইন্টারন্যাশনাল লইয়ার্স কনফারেন্সের […]

আরও পড়ুন

অবশেষে ৪ মাস পর ইন্টারনেট ফিরল মণিপুরে

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ঘোষণা করেছেন যে, চার মাসেরও বেশি সময় ধরে জাতিগত সহিংসতায় জড়িয়ে থাকা রাজ্যে আজ থেকে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে চালু করা হবে। তিনি বলেছেন, “আমি মণিপুরের জনগণকে জানাতে চাই যে রাজ্য সরকার অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আজ থেকে, জনসাধারণের জন্য ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা […]

আরও পড়ুন

একটানা বৃষ্টিতে প্লাবিত নাগপুরের একাধিক এলাকা

শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টি চলছে নাগপুরে। জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলি। একাধিক এলাকা প্লাবিত। ইতিমধ্যেই ওই সমস্ত এলাকা থেকে মানুষজনকে সরানোর কাজ শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সকাল সাড়ে পাঁচটা অবধি নাগপুরে বৃষ্টি হয়েছে ১০৬ মিলিমিটার। প্রশাসনের তরফে ইতিমধ্যেই শনিবার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌পরিস্থিতির উপর ক্রমাগত […]

আরও পড়ুন

৪ শতাংশ ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

পুজোর আগেই সম্ভবত বড় খবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীরা। সবকিছু ঠিকঠাক থাকলে এমাসের শেষদিকে বা অক্টোবরের প্রথমে কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মাথা রেখেই ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র।  সাধারণভাবে প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে ডিএ পর্যালোচনা করে থাকে কেন্দ্র। ঘোষণা হয় পরে। ইতিমধ্যেই সেপ্টেম্বরের দ্বিতীয় […]

আরও পড়ুন

স্বস্তি পেলেন না অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু নাইডু, আদালতে মেয়াদ বাড়াল জেল হেফাজতের

স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। সেই মামলায় আদালতেও স্বস্তি পেলেন না অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্কিল ডেভলপমেন্ট দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের জন্য অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে আর্জি জানান চন্দ্রবাবু। আদালত তাঁর আর্জি খারিজ করে দিয়েছে। স্বস্তি পেলেন না অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর জেল হেফাজতের মেয়াদ […]

আরও পড়ুন
error: Content is protected !!