```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দেশবাসীর নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই মহিলা সংরক্ষণ বিল, মোদি সরকারকে খোঁচা রাহুলের

দেশবাসীর নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই মহিলা সংরক্ষণ বিল। দেশে যখন একাধিক জ্বলন্ত ইস্যু রয়েছে ঠিক তখনই এই বিলটি এনে নজর ঘোরাতে চাইছে মোদি সরকার। সাংবাদিক সম্মেলনে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘মহিলা সংরক্ষণ বিল খুবই ভালো বিষয়। কিন্তু এই বিলের দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমটি হল এই বিল আইনে […]

আরও পড়ুন

এবারও হাজিরা না দিলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করবে ইডি

আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করেছে ইডি। এবারও যদি তিনি হাজিরা এড়িয়ে যান তবে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা জারি করবে ইডি। বৃহস্পতিবার এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে। এর আগে তিনবার হাজিরা এড়িয়ে গিয়েছেন হেমন্ত। চতুর্থবারের জন্য ইডির সমন এড়াতে কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। […]

আরও পড়ুন

যন্তর-মন্তর থেকে কৃষি ভবন পর্যন্ত পদযাত্রা তৃণমূলের

দিল্লির বুকে আন্দোলন করে দেশজুড়ে বার্তা পৌঁছে দিতে চাইছে তৃণমূল। এই আন্দোলন শুধুমাত্র দেশের রাজধানীর বুকে সীমিত না রেখে, তার আঁচ সামাজিক মাধ্যমের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে জোড়াফুল শিবিরের পক্ষ থেকে। দলীয় সূত্রে খবর, দিল্লির কর্মসূচিকে নানা আঙ্গিকে সাজাচ্ছে তৃণমূল। ২ অক্টোবর দিল্লির রাজঘাটে গান্ধী জয়ন্তীতে প্রার্থনা করা হবে। ওই দিন বাংলার […]

আরও পড়ুন

‘ভোটার তালিকায় নাম তুলতে আধার বাধ্যতামূলক নয়’, সুপ্রিমকোর্টে জানাল জাতীয় নির্বাচন কমিশন

কয়েকমাসের মধ্যেই লোকসভা নির্বাচন। ২০২৪-এর ভোটার তালিকায় এখনও নাম তোলা হয়নি? ভাবছেন, নতুন ভোটার হিসেবে নাম তুলতে কী কী নথি লাগবে? এই নিয়েই এবার সুপ্রিম কোর্টকে তথ্য দিল জাতীয় নির্বাচন কমিশন। জানানো হল, ভোটার তালিকায় নাম তুলতে হলে এবার থেকে আর লাগবে না আধার নম্বর। পরিচয় প্রমাণের জন্য ভোটারদের আধার নম্বর সহ বিশদ বিবরণ দিতে […]

আরও পড়ুন

দিল্লিতে নিষিদ্ধ আতশবাজির ব্যবহার, সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি নয় সুপ্রিমকোর্ট

বেরিয়াম ব্যবহার করে পটকা তৈরি ও ব্যবহার করার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দীপাবলি উৎসবের আগে দিল্লিতে আতশবাজির ব্যবহার নিষিদ্ধ করার দিল্লি সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।বিচারপতি এএস বোপান্না এবং এমএম সুন্দ্রেশের একটি বেঞ্চ বলেছেন, “আমাদের দেখতে হবে যে বছরের পর বছর ধরে কোন স্তরের কাজ করা হয়েছে এবং কোনও অতিরিক্ত […]

আরও পড়ুন

ফের উত্তপ্ত মণিপুর, জারি কারফিউ

ইম্ফলের পূর্বাঞ্চলে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল যাতে সাধারণ মানুষ তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। কিন্তু আজ, বৃহস্পতিবার তড়িঘড়ি তুলে নেওয়া হল সেই ‘কারফিউ রিলাক্সেশন’।  যে পাঁচজন ‘গ্রামরক্ষক’কে পুলিশ গ্রেফতার করেছে তাঁদের মুক্তি দিতে হবে– এই দাবিতে আজ হঠাৎই মণিপুরের বিভিন্ন উপত্যকার স্থানীয় মহিলারা থানাগুলিতে হামলা চালান। আজ, বৃহস্পতিবার […]

আরও পড়ুন

‘জঙ্গিদের নিরাপদ জায়গা হয়ে উঠছে কানাডা’, কটাক্ষ ভারতের

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জরের খুনের ঘটনায় ভারত যোগের যে দাবি কানাডার তরফে করা হয়, তা ফের কড়াভাবে নস্যাৎ করে দেওয়া হল বিদেশ মন্ত্রকের তরফে। খালস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জরের খুনের সঙ্গে ভারত যোগ যে দাবি কানাডার তরফে করা হয়। দিল্লি তার প্রতিরোধ করেছে। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে কানাডা সরকারের এই অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত […]

আরও পড়ুন

ফিঙ্গারপ্রিন্ট কপি করে ব্যাংক থেকে টাকা হাতানো আটকাতে আধার কার্ড বায়োমেট্রিক লকের পরামর্শ

রাজ্যে বেড়েছে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য চুরি করে গ্রাহকের অজান্তেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে এই অভিযোগ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলায় মোবাইলে আসা এসএমএস থেকেই গ্রাহকরা এই ‘চুরি’র কথা জানতে পেরেছেন বলে দাবি অভিযোগকারীদের। কিন্তু মূলত আঙ্গুলের ছাপের মতো অত্যন্ত ব্যক্তিগত বায়োমেট্রিক […]

আরও পড়ুন

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ল অনুব্রতর জেল হেফাজতের মেয়াদ

 এবার পুজোতেও জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতির জেল হেফাজতের মেয়াদবৃদ্ধি হয়। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

আরও পড়ুন

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদির

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট যাতে প্রধান অতিথি হিসেবে হাজির থাকেন, সেই আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী মোদী। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট  বাইডেন ভারতে হাজির হলে, তাঁর সঙ্গে ২ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আলোচনা আরও জোরদার হবে বলে জানা যাচ্ছে সূত্রের তরফে। […]

আরও পড়ুন
error: Content is protected !!