```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের হোস্টেল থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ও বোমা

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি হোস্টেল ঘর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে পিস্তল ও বোমা। জানা গিয়েছে, দুই ছাত্রের মধ্যে গণ্ডগোল থেকেই সবকিছুর সূত্রপাত। দুজন পড়ুয়ার গণ্ডগোল ধীরে ধীরে দুই গোষ্ঠীর সংষর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হোস্টেলে পুলিস আসে। তখনই ৫৭ নম্বর ঘর থেকে পাওয়া যায় বেশ কিছু পিস্তল ও ৩০টি বোমা। উল্লেখ্য, উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত […]

আরও পড়ুন

লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল গাড়ি, মৃত ৯ জওয়ান

ফের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনার এক আধিকারিক ও আট জওয়ান। শনিবার লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারির কাছে পিছলে নদীতে পড়ে যায় ভারতীয় সেনার একটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা এক জেসিও ও আট জওয়ানের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সেনার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।  

আরও পড়ুন

মহারাষ্ট্রে ৩দিনে আত্মঘাতী ৫ কৃষক

মহারাষ্ট্রে তিনদিনে আত্মঘাতী হয়েছেন ৫ জন কৃষক। ঘটনাটি ঘটেছে ১৩ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে। শুক্রবার সমাজকর্মী কিশোর তিওয়ারি দাবি করেন, ওই তিনদিন মহারাষ্ট্রে ৫ জন কৃষক আত্মহত্যা করেছেন। ফসলের ক্ষতি এবং তার জেরে অভাবের কারণে চরম পদক্ষেপ নিয়েছেন কৃষকেরা। ১৩ অগস্ট ৪৫ বছরের নামদেও ওয়াঘমারে এবং ৪২ বছরের রামরাও রাঠোর নামের দুইজন কৃষক আত্মঘাতী হন। […]

আরও পড়ুন

ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল ইডি

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের তলব করল ইডি। আগামী ২৪ অগাস্ট তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়ে তাঁকে দ্বিতীয়বার তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। চলতি মাসের শুরুতেই ১৪ই অগাস্ট তাঁকে প্রথমবার তলব করা হয়েছিল। তখন তিনি হাজিরা দেননি। ফের তাঁকে দ্বিতীয়বারের জন্য তলব করা হল। জমি কেলেঙ্কারি মামলায় তাঁকে ১৪ই অগস্ট তলব করা হয়। তাঁকে […]

আরও পড়ুন

বিহারে সাংবাদিক খুনে অভিযুক্ত ৪ দুষ্কৃতী পুলিশের জালে

খুনের ২৪ ঘন্টার মধ্যেই আরারিয়ার রানিগঞ্জে সাংবাদিক বিমল কুমার যাদবের হত্যাকাণ্ডে জড়িত চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। সকাল এগারোটা নাগাদ সাংবাদিক সম্মেলনে আরারিয়ার পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত জানাবেন। গতকাল শুক্রবারই রানিগঞ্জের বাড়িতে হানা দিয়ে এক হিন্দি […]

আরও পড়ুন

মুম্বই-বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেসে আগুন

মুম্বই–বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেসে আগুন। শনিবার বেঙ্গালুরুর সাঙ্গোলি রায়ান্না স্টেশনে ট্রেনটি পৌঁছনোর পর আগুন লাগে। তখন অবশ্য ট্রেন থেকে যাত্রীরা নেমে গিয়েছিলেন। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় দমকল। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ট্রেনটিতে আগুন লাগে। জানা গেছে, যাত্রীরা নেমে যাওয়ার প্রায় ২ ঘণ্টা পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খালি ট্রেনে কীভাবে আগুন […]

আরও পড়ুন

২০২৪-এর লোকসভা ভোটে অমেথিতে দাঁড়াবেন রাহুল গান্ধি

আগামী লোকসভা ভোটে অমেথি আসন থেকে ফের লড়বেন রাহুল গান্ধি। শুক্রবার দিল্লি থেকে বারাণসী ফিরে এ কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের নব নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায়। পাশাপাশি গান্ধি পরিবারের আর এক সদস্য তথা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি রাজ্যের যে আসনে চাইবেন সেই আসনেই তাঁকে প্রার্থী করা হবে বলেও ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেসের […]

আরও পড়ুন

ফের অশান্ত মণিপুর, মৃত ৩ 

স্বাধীনতা দিবসে মোদির বার্তার পরেই ফের রক্তাক্ত মণিপুর। ফের কুকি ও মেইতেই জনগোষ্ঠীর সংঘর্ষের বলি হলেন তিনজন। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। দুই পক্ষের গুলিযুদ্ধের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনী। যদিও তাতে খুব একটা আশ্বস্ত হতে পারেননি স্থানীয় বাসিন্দারা। অনেকেই প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছেন। জানা গিয়েছে, এদিন সকালে উখরুল জেলার লিটানের কাছে থোয়াই […]

আরও পড়ুন

লালুপ্রসাদ যাদবের জামিন খারিজের দাবিতে সুপ্রিমকোর্টে সিবিআই

লালুপ্রসাদ যাদবের জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল সিবিআই। সিবিআই সর্বোচ্চ আদালতে আবেদন করেছে। ২৫ অগাস্ট এই আবেদন শুনবে আদালত। ঝাড়খণ্ড আদালত আরজেডি প্রধানকে জামিন দিয়েছে। সম্প্রতি বিরোধী জোটের বৈঠকে লালুপ্রসাদ যাদবকে সক্রিয় হতে দেখা গিয়েছে। পাটনায় ২৩ জুন বিরোধীদের বৈঠকেও দেখা গিয়েছে লালুপ্রসাদ মধ্যমণি। বিরোধীদের বক্তব্য, সেই কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে নিশানা […]

আরও পড়ুন

বিহারের আরারিয়ায় বাড়িতে ঢুকে হিন্দি দৈনিক পত্রিকার সাংবাদিককে গুলি করে খুন

বিহারের ফের অপরাধীদের গুলিতে প্রাণ হারালেন এক সাংবাদিক। আজ শুক্রবার সকালে আরারিয়া জেলার রানিগঞ্জের বাড়িতে ঢুকে হিন্দি দৈনিক পত্রিকা ‘জাগরণ’-এর সাংবাদিক বিমল কুমার যাদবকে গুলি করে হত্যা করেছে চার অপরাধী। হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় চার দুষ্কৃতী। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। যদিও কী কারণে ওই হত্যাকাণ্ড, সে বিষয়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!