```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দুই প্রতিবেশীর পোষা কুকুরের মধ্যে ঝামেলা, পড়শির ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত ২, জখম ৮

 দুই প্রতিবেশীর পোষা কুকুরের মধ্যে ঝামেলা। তা থেকে চলল গুলি। পড়শির ছোড়া এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন ২ জন, জখম ৮। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পড়শির পোষা কুকুরের মধ্যে ঝামেলা বাধে। তা গড়ায় দুই মালিকের মধ্যেও। রাজপাল রাজাওয়াতের কুকুরের সঙ্গে পাশের বাড়ির কুকুর নিয়ে বিবাদ বাধে। একটি বেসরকারি ব্যাঙ্কে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত রাজাওয়াত ঘরে ঢুকে তাঁর বন্দুক […]

আরও পড়ুন

বিমান ছাড়ার আগেই নাগপুর এয়ারপোর্টের বোর্ডিং গেটে পাইলটের মৃত্যু

বিমান ছাড়ার আগে পাইলটের মৃত্যু। নাগপুরে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ইন্ডিগো বিমান সংস্থার ওই পাইলট নাগপুর এয়ারপোর্টে বোর্ডিং গেটের কাছে পড়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। নাগপুর পুনে বিমান চালানোর দায়িত্ব ছিল তাঁর কাঁধে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন ডাক্তার।  সূত্রের খবর, বিমান চালানোর আগে ওই পাইলট বিশ্রামে ছিলেন। ডিরেক্টরেট জেনারেল […]

আরও পড়ুন

বিধানসভা ভোট ঘোষণার আগেই মধ্যপ্রদেশ-ছত্তিশগড় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগেই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় মধ্যপ্রদেশের ৩৯ এবং ছত্তিশগড়ের ২১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বিস্ময়কর হল, প্রথম দফার প্রার্থী তালিকায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও ছত্তিশগড়ের পূর্বতন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নাম নেই। চলতি বছরের শেষের দিকেই […]

আরও পড়ুন

মণিপুরের হিংসা তদন্তে সিবিআই-এর ৫৩ সদস্যের টিম তৈরি

জাতিগত সংঘর্ষে জর্জরিত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। এই পরিস্থিতিতে নজিরবিহীন পদক্ষেপ সিবিআই-এর। ৫৩ সদস্যের টিম তৈরি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  এর মধ্যে ২৯ জনই মহিলা। মণিপুর রাজ্যে অবিরত চলতে থাকা হিংসার ঘটনার তদন্ত করবেন তাঁরা। এই টিমের তদন্তের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। তাঁর অধীনে থাকছেন তিনজন ডিআইজি। মহিলাদের উপর অত্যাচার সংক্রান্ত […]

আরও পড়ুন

ভারতে আইফোন-১৫ উৎপাদন শুরু করল ফক্সকন

শ্রীপেরামবুদুরে ফক্সকনের কারখানায় অ্যাপলের আই ফোনের সর্বশেষ সংস্করণ আইফোন-১৫ উ‍ৎপাদন শুরু হয়েছে। যদিও ওই ফোন গ্রাহকদের কাছে পৌঁছতে আরও কয়েক সপ্তাহ লাগবে। তাইওয়ানের তথ্য-প্রযুক্তি যন্ত্রাংশ উ‍ৎপাদককারী প্রতিষ্ঠানের এক মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, চিন থেকে আরও বেশ কিছু যন্ত্রাংশ পৌঁছনোর পরেই তামিলনাডুর কারখানায় তৈরি আইফোন-১৫ বাজারজাত করার জন্য অ্যাপলকে সরবরাহ করা হবে। ভারতীয় বাজারে আগে চিনে উ‍ৎপাদিত […]

আরও পড়ুন

প্রবল বর্ষণে হিমাচলে ২১৪ জনের মৃত্যু, উত্তরাখণ্ডে ৮১

প্রবল বর্ষণে বিধ্বস্ত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে অতিবর্ষণ। আর তার জেরে ফুলে ফেঁপে উঠেছে পাহাড়ি নদী। পাহাড়ে ভয়ানক ধস। ভূমিধস,বন্যা সব মিলিয়ে যেন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রকৃতি। ভারতের এই দুই পাহাড়ি রাজ্যই বর্ষার শুরু থেকে ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। গত ২৪ জুন থেকে হিমাচলে ২১৪ জনের মৃত্যু হয়েছে। তবে এখনও ৩৮ জন […]

আরও পড়ুন

ভিন রাজ্যে বাংলার পড়ুয়ার রহস্যমৃত্যু, র‍্যাগিংয়ের অভিযোগ পরিবারের

মেদিনীপুরের বাসিন্দা বছর ১৯-এর সৌরদীপের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য।কম্পিউটার সায়েন্সের বিটেক কোর্সে ভর্তি হয়েছিলেন অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াদার কে এল বিশ্ববিদ্যালয়ে। পেশায় মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যাপক ড. সৌরভ চৌধুরী আজকাল ডট ইনকে কান্নার স্বরে জানান, তাঁর ছেলে র‍্যাগিংয়ের শিকার হয়েছিল কলেজে। ১৪ জুলাই বিজয়ওয়াদায় বাবার সাথে পৌঁছে যান সৌরদীপ। ১৭ জুলাই ভর্তি হন কে এল বিশ্ববিদ্যালয়ে। […]

আরও পড়ুন

মায়ানমারের জেড খনিতে ভয়াবহ ধস, কমপক্ষে মৃত ৩২

 মায়ানমারের জেড খনিতে ভয়াবহ ধস। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩২ জনের। নিখোঁজ বহু। এখনও ধ্বংসাবশেষের নীচে অনেকে আটকে রয়েছেন বলে উদ্ধারকারী দলের অনুমান। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার মায়ানমারের কাচিন প্রদেশে জেড খনিতে দুর্ঘটনাটি ঘটেছে।  প্রশাসন সূত্রে খবর, গত কয়েকদিন লাগাতার বৃষ্টিপাত হচ্ছে মায়ানমারে। তার জেরেই রবিবার উত্তর মায়ানমারের […]

আরও পড়ুন

অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি এদিন টুইটারেও বাজপেয়ীকে শ্রদ্ধা জানান মোদি। বুধবার সকালে দিল্লির অটল সমাধিস্থলে গিয়ে মোদি শ্রদ্ধাজ্ঞাপন করেন পুষ্পস্তবক দিয়ে। তিনি ও রাষ্ট্রপতি ছাড়াও শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। শ্রদ্ধাজ্ঞাপন করেন […]

আরও পড়ুন

হরিয়ানার নুহ দাঙ্গার অন্যতম পাণ্ডা বিট্টু বজরঙ্গী গ্রেফতার

হরিয়ানার নুহতে দাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার স্বঘোষিত গো-রক্ষক বিট্টু বজরঙ্গি। ১ অগস্ট তাঁর একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে তাঁকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির গানটি হুমকিমূলক। ফলে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তাঁকে গ্রেফতারের আওয়াজ ওঠে। এরপরেই গ্রেফতার হলেন হিন্দু সংগঠনের কর্মী বিট্টু বজরঙ্গি।

আরও পড়ুন
error: Content is protected !!