```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সুপ্রিমকোর্টে ‘জয়’ রাহুলের, ‘সত্যমেব জয়তে’ বলল কংগ্রেস

সাংসদ পদ ফিরে পাচ্ছেন কংগ্রেস রাহুল গান্ধী। ‘মোদী’ পদবি মামলায় তাঁকে যে দুই বছরের কারাদণ্ডের দিয়েছিল গুজরাটের নিম্ন আদালত, তাতে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কী কারণে রাহুলকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল, সেটার কোনও কারণ ব্যাখ্যা করেননি গুজরাটের নিম্ন আদালতের বিচারক। যে শাস্তির ফলে রাহুলের সাংসদ পদ খারিজ […]

আরও পড়ুন

মণিপুরে ফের খুন পুলিশ আধিকারিক, লুঠ AK47 সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র

নতুন করে হিংসা ছড়াতে শুরু করেছে মণিপুরে। বৃহস্পতিবার ইম্ফল পশ্চিম জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক পুলিশ আধিকারিক। পাশাপাশি বিষ্ণুপুরের নারানসেইনায় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের সদর দফতরে হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ লুঠ করে পালিয়েছে উন্মত্ত জনতা। লুঠ করা আগ্নেয়াস্ত্রের মধ্যে একে-৪৭ এর পাশাপাশি ‘ঘাতক’ সিরিজের একাধিক আগ্নেয়াস্ত্র রয়েছে। সেই সঙ্গে ১৯,০০০ রাউন্ড কার্তুজও […]

আরও পড়ুন

ধর্মীয় শোভাযাত্রা ঘিরে সংঘর্ষের সময়ে ছুটিতে, নুহের পুলিশ সুপারকে সরিয়ে দিল হরিয়ানার বিজেপি সরকার

বিশ্ব হিন্দু পরিষদের ধর্মীয় শোভাযাত্রা ঘিরে গত সোমবার দাঙ্গা বেঁধেছিল হরিয়ানার নুহতে। দুই ধর্মীয় গোষ্ঠীর দাঙ্গায় প্রাণ গিয়েছে ৬ জনের। দাঙ্গার সময়ে ছুটিতে থাকায় এবার শাস্তির খাঁড়া নেমে এল নুহের পুলিশ সুপার বরুণ সিংলার কাঁধে। শুক্রবার তাঁকে নুহের পুলিশ সুপারের পদ থেকে হঠিয়ে দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার। ১৬০ কিলোমিটার দূরে্বর ভিওয়ানি জেলার পুলিশ সুপার পদে […]

আরও পড়ুন

লুধিয়ানার গিল রোডে সাইকেল কারখানা অগ্নিকাণ্ড

পাঞ্জাবের লুধিনায়ার গিল রোডে অবস্থিত সাইকেল কারখানা অগ্নিকাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের বেশ কয়েকটা ইঞ্জিন। এপ্রসঙ্গে দমকলের এএসআই আমরিক সিং জানান, দমকল দফতরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। খবর মেলেনি কোনও হতাহতেরও। 

আরও পড়ুন

তুমুল হট্টগোলের মধ্যে লোকসভায় পাস দিল্লি বিল, কক্ষত্যাগ বিরোধীদের

বিরোধীদের তুমুল আপত্তির মধ্যে, বৃহস্পতিবার লোকসভায় পাস হল দিল্লি রাজধানী এলাকা সরকার (সংশোধনী) বিল, ২০২৩।  সারা দিন ধরে এই বিলের উপর বিতর্কের পর, লোকসভায় ধ্বণিভোটে পাস হয় বিলটি। আর এই বিল পাসের সঙ্গে সঙ্গে বিরোধী সাংসদরা লোকসভার কক্ষত্যাগ করেন। এরপর বিলটি রাজ্যসভার বিবেচনার জন্য পাঠানো হবে। রাজ্যসভায় বিরোধী সাংসদদের সংখ্যা বেশি থাকলেও, এই বিলটি সম্ভবত […]

আরও পড়ুন

‘২০২৪ সালে মোদিই হচ্ছেন প্রধানমন্ত্রী’, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বিরোধীরা জোটের ‘জুজু’ যতই দেখাক, আর যতই করুক হইচই, ২০২৪ সালে নরেন্দ্র মোদিই ফের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার লোকসভায় দিল্লি বিল নিয়ে আলোচনাকালে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি কংগ্রেস তথা ‘ইন্ডিয়া’ জোটকে নিশানা করে আরও বলেন, দিল্লি বিল একবার পাশ হয়ে গেলে আম আদমি পার্টি আর জোটে থাকবে না। বিরোধী সাংসদদের উদ্দেশে তিনি […]

আরও পড়ুন

বিদেশি ল্যাপটপ, ট্যাবলেট, কম্পিউটার আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার

ল্যাপটপ, ট্যাবলেট এবং পার্সোনাল কম্পিউটার আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ডিরেক্টর জেনারেলের তরফে এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসএন ৮৭৪১-এর আওতায় সমস্ত ল্যাপটপ, ট্যাবলেট, অল ইন ওয়ান পার্সোনাল কম্পিউটার এবং আল্ট্রা স্মল কম্পিউটার আমদানি বন্ধ করা হল। কেবলমাত্র নিষেধাজ্ঞার আওতায় থাকা সামগ্রী আমদানির বৈধ লাইসেন্স আছে, এমন […]

আরও পড়ুন

মণিপুরে গত ৩মাস ধরে জাতিগত হিংসায় নিখোঁজ ৩০

গত তিনমাস ধরে জাতিগত হিংসায় অগ্নিগর্ভ বিজেপি শাসিত মণিপুর। অশান্তি শুরু হওয়ার পরই গত ৬ মে  সাংবাদিক অ্যাটম সমরেন্দ্র সিং নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এতগুলি দিন কেটে যাওয়ার পরও তাঁর কোনও হদিশ নেই। শুধু তিনিই নন। তাঁর সঙ্গে খোঁজ মিলছে না ৪৮ বছরের ইয়ুমখাইবাম কিরণকুমার সিং এবং ১৭ বছরের সমাজকর্মী হিরম লুয়াংবিরও। শুধু তাঁরাই নয়, আরও […]

আরও পড়ুন

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর। এদিন ভোর ৪টে ১৭ মিনিটে কেঁপে ওঠে আন্দামান। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৪ .৩। একই সঙ্গে ভারতের উত্তরাখাণ্ডের পিথোরাগড়েও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ২.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল। মাত্র ক দিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের একাংশ। রিখটার স্কেলে এই কম্পণের মাত্রা ৬। চলতি বছরে এই […]

আরও পড়ুন

বেঙ্গালুরুতে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, মৃত ২, জখম ১

জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় মৃত্যু হল দু’জনের। জখম ১। গতকাল, বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর শিবাজীনগরে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন
error: Content is protected !!